চাঁদপুরে ভোক্তা অধিকারের অভিযানে ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরের কচুয়া উপজেলার রহিমানগর বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে অনিয়মের দায়ে ৫টি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর ) এ অভিযান পরিচালিত হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সার্বিক সহযোগিতা করেন কচুয়া উপজেলার স্যানেটারি ইন্সপেক্টর মো. আহসান উল্লাহ তালুকদার এবং বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি টিম।
ইসলামীয়া বিরিয়ানী হাউজ কে মূল্য তালিকা না থাকা, পঁচা-বাগী খাবার সংরক্ষণ এবং ক্ষতিকর রং ও রাসায়নিক ব্যবহারের অপরাধে ২০ হাজার টাকা। প্রধানীয়া এন্টারপ্রাইজ কে উৎপাদন ও মেয়াদোত্তীর্ণের তারিখবিহীন খাদ্যদ্রব্য সংরক্ষণ ও বিক্রয়ের অপরাধে ১০ হাজার টাকা।
নিউ মিতালী ফুড কে মেয়াদোত্তীর্ণ ও তারিখবিহীন খাদ্যদ্রব্য বিক্রয়ের অপরাধে ৫ হাজার টাকা। বন্ধু মেডিসিন কে মেয়াদোত্তীর্ণ ওষুধ সংরক্ষণের অপরাধে ১০ হাজার টাকা। রাজ হোটেল কে মূল্য তালিকা প্রদর্শন না করায় ৫,০০০ টাকা।
অভিযুক্ত প্রতিষ্ঠানসমূহ তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ স্বেচ্ছায় পরিশোধ করেন এবং ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার অঙ্গীকার করেন। এ সময় জব্দকৃত পঁচা-বাগী খাবার, ক্ষতিকর রং ও রাসায়নিক ধ্বংস করা হয়।
এছাড়া বাজারে সচেতনতা বৃদ্ধিতে সাধারণ ভোক্তা ও ব্যবসায়ীদের মধ্যে লিফলেট বিতরণ করা হয়।
জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান।
ভোরের আকাশ/ এনউব