নওগাঁয় দলিল লেখক সমিতির সমাবেশ অনুষ্ঠিত

বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির ঘোষিত ৭ দফা দাবি আদায়ের লক্ষ্যে নওগাঁয় জেলা দলিল লেখক সমিতির সমাবেশ-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুর ১২টায় নওগাঁ শহরের ডানাপ্যাক কমিউনিটি হলরুমে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
নওগাঁ জেলা দলিল লেখক সমিতির সভাপতি সুলতান হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা বিএনপির সভাপতি ও জেলা পরিষদের প্রশাসক মো. আবু বক্কর সিদ্দিক নান্নু।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন জেলা দলিল লেখক সমিতির সহ-সভাপতি খন্দকার হাবিবুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ মো. ওয়াজারাত হোসেন (টিপু), আব্দুল মজিদ, আব্দুল কুদ্দুস, মাহবুবুর আলম, রবিউল আলমসহ দলিল লেখক সমিতির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় কমিটির ঘোষিত ৭ দফা দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
ভোরের আকাশ/জেআ