শিরোনাম
দ্বিতীয় দিনে ৩ জাহাজে সেন্টমার্টিন যাচ্ছেন ১৫৫৪ পর্যটকঅধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভসংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধজামিনে বাড়ি ফেরার পথে ফের গ্রেপ্তার সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মামাতো ভাইফ্রান্সজুড়ে বিক্ষোভ, গ্রেপ্তার ৪৪৮ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৪টানা তৃতীয় দফায় স্বর্ণের দাম বাড়ল ১২০৭২ টাকা৫৪৮ জনের মৃত্যুদণ্ড মওকুফ করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নরদ্বিতীয় দিনে ৩ জাহাজে সেন্টমার্টিন যাচ্ছেন ১৫৫৪ পর্যটকঅধ্যক্ষের পদত্যাগের দাবিতে আজিমপুর সড়ক অবরোধ করে শিক্ষার্থীদের বিক্ষোভসংসদ ভবন এলাকায় সব ধরনের সভা-সমাবেশ নিষিদ্ধজামিনে বাড়ি ফেরার পথে ফের গ্রেপ্তার সাবেক স্বাস্থ্যমন্ত্রীর মামাতো ভাইফ্রান্সজুড়ে বিক্ষোভ, গ্রেপ্তার ৪৪৮ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৪টানা তৃতীয় দফায় স্বর্ণের দাম বাড়ল ১২০৭২ টাকা৫৪৮ জনের মৃত্যুদণ্ড মওকুফ করলেন ক্যালিফোর্নিয়ার গভর্নর

ফুলবাড়ীতে দুর্গা মন্দির নির্মাণকাজের উদ্বোধন

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশ : ৬ নভেম্বর ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি- ভোরের আকাশ
ছবি- ভোরের আকাশ

দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৭ নম্বর শিবনগর ইউনিয়নের পূর্ব কোয়ারপুর সার্বজনীন দুর্গা মন্দিরের নির্মাণকাজ শুরু হয়েছে। বুধবার (৪ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় মন্দিরটির ভিত্তিপ্রস্তর উদ্বোধন করেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী আনন্দ কুমার গুপ্ত।

মন্দির কমিটির সভাপতি শ্রী রুপচান সাহার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফুলবাড়ী পৌর শাখার সাধারণ সম্পাদক পাপন সরকার, মন্দির কমিটির সাধারণ সম্পাদক উত্তম সরকার, স্থানীয় বাসিন্দা রতন সরকার, দীপক সরকার, শ্যামল সাহা, ভুতা সাহা ও মাহিম সরকারসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

আরও পড়ুন

ফুলবাড়ী কয়লা খনি থেকে দ্রুত কয়লা উত্তোলনের দাবিতে মানববন্ধন

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আনন্দ কুমার গুপ্ত বলেন, পূর্ব কোয়ারপুর সার্বজনীন দুর্গা মন্দিরটি দীর্ঘদিন ধরে অবহেলিত ছিল। সরকারি কোনো অনুদান না পাওয়ায় গ্রামবাসী নিজেদের উদ্যোগে মন্দিরটির নির্মাণকাজ শুরু করেছেন।

তিনি আরও জানান, ভবিষ্যতে মন্দিরটির উন্নয়ন ও নির্মাণকাজ সম্পন্ন করতে সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থা থেকে অনুদান পাওয়ার চেষ্টা করা হবে।

ভোরের আকাশ/সু.পা

শেয়ার করুন: