শিরোনাম
সোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনেস্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের নির্দেশনা চেয়ে রিটশরীয়তপুরে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রীরংপুর প্রেসক্লাবের সামনে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধারসোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি : রিজভীভয়াবহ সংকটে পড়েছে ইরানের অর্থনীতি, এক ডলারে মিলছে ৩০ লাখ রিয়ালসুষ্ঠু, সুন্দর নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি : সিইসিআলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষসোহরাওয়ার্দী উদ্যান নয়, বিএনপির সমাবেশ হবে নয়াপল্টনেস্থানীয় সরকার নির্বাচনে প্রবাসীদের ভোটাধিকার নিশ্চিতের নির্দেশনা চেয়ে রিটশরীয়তপুরে সেনা মোতায়েনের পরিকল্পনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রীরংপুর প্রেসক্লাবের সামনে থেকে বোমা সদৃশ বস্তু উদ্ধারসোহরাওয়ার্দী উদ্যানের পরিবর্তে নয়াপল্টনে সমাবেশ করবে বিএনপি : রিজভীভয়াবহ সংকটে পড়েছে ইরানের অর্থনীতি, এক ডলারে মিলছে ৩০ লাখ রিয়ালসুষ্ঠু, সুন্দর নির্বাচন করতে প্রতিশ্রুতিবদ্ধ ইসি : সিইসিআলবেনিয়ায় সরকারবিরোধী বিক্ষোভ, পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষ

শ্রীপুরে ইউএনও'র বাসভবনের সামনে ও মাওনা ফ্লাই ওভারের নিচে ককটেল বিস্ফোরণ

ভ্রাম্যমাণ প্রতিনিধি

প্রকাশ : ২৯ নভেম্বর ২০২৬, ১০:০৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
শ্রীপুরে ইউএনও'র বাসভবনের সামনে ও মাওনা ফ্লাই ওভারের নিচে ককটেল বিস্ফোরণ
শ্রীপুরে ইউএনও'র বাসভবনের সামনে ও মাওনা ফ্লাই ওভারের নিচে ককটেল বিস্ফোরণ

গাজীপুরের শ্রীপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সরকারি বাসভবনের সামনে ও মাওনা চৌরাস্তা ফ্লাই ওভারের  নিচে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার (২৮ নভেম্বর) রাতে প্রায় আধা ঘণ্টার ব্যবধানে পৃথক দুটি স্থানে এসব বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে কেউ হতাহত হয়নি। ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে তদন্ত শুরু করেছে পুলিশ।

ইউএনও নাহিদ ভূঞা জানান, রাত ১০টা ২২ মিনিটের দিকে তার সরকারি বাসভবনের সামনের সড়কে একটি ককটেল বিস্ফোরিত হয়। এ সময় তিনি ভবনের দোতলায় ছিলেন। বিকট শব্দ শুনে বাইরে এসে বিস্ফোরণের বিষয়টি জানতে পারেন।

তিনি বলেন, বাসভবনের সিসিটিভি ক্যামেরার ফুটেজে ককটেল নিক্ষেপের দৃশ্য দেখা গেছে। তবে ফুটেজে জড়িত ব্যক্তিদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় আশপাশের সিসিটিভি ক্যামেরার ফুটেজও পরীক্ষা করা হচ্ছে।

এর কিছুক্ষণ পর রাত পৌনে ১১টার দিকে মাওনা চৌরাস্তা উড়ালসেতুর ওপর থেকে দুটি ককটেল নিক্ষেপ করা হয়। সেতুর পূর্ব ও পশ্চিম পাশে পরপর দুটি বিস্ফোরণের বিকট শব্দ শুনতে পান স্থানীয় বাসিন্দারা।

আরও পড়ুন

শিবগঞ্জে আটমূল সালাফীয়া মাদরাসায় ইসলামী জালসা অনুষ্ঠিত

প্রত্যক্ষদর্শীরা জানান, বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজনের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেকে নিরাপদ স্থানে সরে যান। রাত হওয়ায় ওই এলাকায় লোকজনের উপস্থিতি তুলনামূলক কম ছিল। ফলে বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজাহারুল ইসলাম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল দুটি পরিদর্শন করেছে। ঘটনাগুলো গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। সিসি ফুটেজ দেখে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আটকের চেষ্টা চলছে। 

ভোরের আকাশ/আ.র

শেয়ার করুন: