চুয়াডাঙ্গা মাথাভাঙ্গা নদী থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

চুয়াডাঙ্গার মাথাভাঙ্গা নদী থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ সেপ্টেম্বর) সকাল ৮টার দিকে তার মরদেহ মাথাভাঙ্গা নদী থেকে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ উদ্ধার করে।
উদ্ধার হওয়া ব্যক্তির পরনে একটি কালো রঙের টি-শার্ট আছে। তার বয়স আনুমানিক (৫৫) বছর।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার (১৯ সেপ্টেম্বর) সকালের দিকে স্থানীয় কিছু লোকজন মাথাভাঙ্গা নদীতে অজ্ঞাত এক ব্যাক্তির লাশ পানিতে ভাসতে দেখে। এ সময় স্থানীয় সাধারণ মানুষ চুয়াডাঙ্গা সদর থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনা স্থলে পৌঁছে মাথাভাঙ্গা নদী থেকে ওই ব্যক্তি লাশ উদ্ধার করে।
চুয়াডাঙ্গা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মারুফ হোসেন লাশ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করে বলেন, উদ্ধার হওয়া লাশটির কোন পরিচয় এখনও পাওয়া যায়নি। তবে পরিচয় সনাক্তের জন্য সদর থানা পুলিশের পাশাপাশি পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনকে (PBI) ডাকা হয়েছে। বর্তমানে লাশটি চুয়াডাঙ্গা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
ভোরের আকাশ/ইউএম