শিরোনাম
চালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলাচালকের আচরণ ও গাড়ির ফিটনেসের কথা বললেই অনেকের গাত্রদাহ হয়: সড়কমন্ত্রীঅর্থনৈতিক নীতিনির্ধারণের কেন্দ্রে মানবাধিকারকে রাখতে হবে : জাতিসংঘে আইরিন খানস্বাস্থ্যবিধি মেনে চলার মাধ্যমেই সুস্থ প্রজন্ম গড়ে ওঠে: মীর শাহে আলমফের দক্ষিণ লেবাননে ইসরায়েলের গোলাবর্ষণবিদ্যুৎখাতে লুটপাট করতেই দায় মুক্তির আইন পাস করেছিল আ.লীগ: রিজভীসিইসির সঙ্গে বৈঠকে ১১ দলীয় ঐক্যের প্রতিনিধি দলযুক্তরাষ্ট্র ভ্রমণের আগে ভিসার নিয়মকানুন জেনে নেওয়ার পরামর্শ দিয়েছে দেশটির দূতাবাসনাগরিক না হয়েও নির্বাচনে ভোট দেয়ায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা

বিচারকের শাস্তি দাবিতে গোপালগঞ্জে আইনজীবীদের মিছিল

গোপালগঞ্জ প্রতিনিধি

প্রকাশ : ২৩ জুলাই ২০২৬, ৬:২৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ছবি: ভোরের আকাশ
ছবি: ভোরের আকাশ

গোপালগঞ্জে আদালতের কার্যক্রম চলাকালে এক শিক্ষানবীশ আইনজীবী আহত হওয়ার ঘটনায় সংশ্লিষ্ট বিচারকের অপসারণ ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছেন আইনজীবীরা।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে গোপালগঞ্জ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ভবনের সামনে আইনজীবীরা সমবেত হন। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে আদালত চত্বর ও শহরের কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ চলাকালে আইনজীবীরা বিভিন্ন স্লোগান দেন। এর মধ্যে ছিল— “আমার বোন আহত কেন, প্রশাসন জবাব চাই”, “এজলাসে রক্ত কেন, প্রশাসন জবাব চাই” এবং “ঘুষখোরের আস্তানা গোপালগঞ্জে হবে না”।

মিছিল শেষে আদালত প্রাঙ্গণে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন অ্যাডভোকেট হাবিবুর রহমান, অ্যাডভোকেট মিলন শরীফ, অ্যাডভোকেট রোকাইয়া আক্তার রুপাসহ অন্যান্য আইনজীবীরা।

বক্তারা বলেন, আদালতের মতো সংবেদনশীল স্থানে দায়িত্ব পালনরত কোনো বিচারকের আচরণে একজন আইনজীবী আহত হওয়ার ঘটনা অত্যন্ত দুঃখজনক। তারা ঘটনার সুষ্ঠু তদন্ত, দায়ী বিচারকের অপসারণ এবং প্রয়োজনীয় শাস্তির দাবি জানান।

ঘটনার সূত্রে জানা যায়, বুধবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-২–এর বিচারক মো. সুজন মিয়ার আদালতে বিচার কার্যক্রম চলাকালে আদালত কক্ষের পেছনের দিকে কয়েকজন বিচারপ্রার্থী আইনজীবীদের সঙ্গে কথা বলছিলেন। অভিযোগ রয়েছে, এ সময় বিচারক ক্ষুব্ধ হয়ে একটি কাঁচের পেপার ওয়েট ছুড়ে মারেন। সেটি শিক্ষানবীশ আইনজীবী সাবিহা সুলতানার মাথায় আঘাত করলে তিনি আহত হন।

আরও পড়ুন

সিদ্ধিরগঞ্জে মারধরের ঘটনায় ইজিবাইক চালকের মৃত্যু

পরে সহকর্মীরা তাকে উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করেন। চিকিৎসকরা তার মাথায় প্রয়োজনীয় চিকিৎসা দেন।

এ ঘটনায় আইনজীবীদের মধ্যে ব্যাপক ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা বিচার বিভাগের মর্যাদা রক্ষায় দ্রুত প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ভোরের আকাশ/জেআ

বিচারকগোপালগঞ্জআইনজীবী

শেয়ার করুন: