মানিকগঞ্জে আন্তঃজেলা ডাকাত চক্রের ৫ সদস্য অস্ত্রসহ গ্রেফতার

ডাকাতি করার প্রস্তুতি কালে আন্তজেলা ডাকাত চক্রের পাঁচ সদস্যকে অস্ত্রসহ গ্রেফতার করেছে মানিকগঞ্জ জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।
সোমবার (২৯ জন) দুপুরে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ ওসি মানবেন্দ্র বালো প্রেস নোটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
প্রেস নোটে উল্লেখ করা হয়, সোমবার ভোরে শিবালয় উপজেলার ধুতরা বাড়ি এলাকার ৪ নং ফেরিঘাটের পন্টুন থেকে আন্তজেলা ডাকাত চক্রের ওই ৫ সদস্যকে গ্রেফতার করা হয়। এসবময় ডাকাতি কাজে ব্যবহারের জন্য বহনকৃত ১টি পিকআপ, ৪টি রামদা, ২টি কাটার ও ০১ টি হাশুয়া উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতরা হলো আবুল হোসেন (৪০), পিতা-মৃত খলিলুর রহমান, মাতা- মৃত খাদিজা বেগম, সাং- চাচরা রায়পাড়া, ইউপি- চাচরা মোড়, থানা- কোতয়ালী, জেলা- যশোর। বর্তমান ঠিকানা সাং- গোবিন্দবাড়ি, (কটন ফ্যাক্টরির সামনে লিয়াকত আলীর টিনসেড বাড়ির ভাড়াটিয়া), থানা- কাশিমপুর, জেলা- গাজীপুর, এরশাদ ওরফে এরশাদুল (৪৩), পিতা-মৃত আবেদ আলী, মাতা- খোরশেদা বেগম খুশি, স্ত্রী- সাহিদা, সাং- হাজীবাগ (নাইনদোয়ান), ২২ নং ওয়ার্ড, থানা- সদর, জেলা- গাজীপুর, মোঃ হামিদুল বিশ্বাস (৩৭), পিতা- ঝড়ু বিশ্বাস, মাতা- হালিমা বেগম, সাং- বেলগাছি মহেন্দ্রপুর (পুলিশ ফাঁড়ির পেছনে), ইউপি- কালুখালী রতনদিয়া, থানা- কালুখালী, জেলা- রাজবাড়ী, বর্তমান ঠিকানা চারাবাগ, শিয়াল মার্কেট এর পূর্ব পাশে), থানা- আশুলিয়া, জেলা- ঢাকা, মোঃ আবুল কালাম (২৬), পিতা- মোকসেদ মন্ডল, মাতা- রুশিয়া, সাং- দখলপুর (দক্ষিন পাড়া), ইউপি- দৌলতপুর, থানা- হরিনাকুন্ড, জেলা- ঝিনাইদহ, বর্তমান ঠিকানা-চারাবাগ, শিয়াল মার্কেট হাজী বাড়ী ৫ তলা বিল্ডং এর ৩য় তলার ভাড়াটিয়া), থানা- আশুলিয়া, জেলা- ঢাকা ও শাহাবুর রহমান ওরফে শাকিল (৩১), পিতা- বদর উদ্দিন মন্ডল, মাতা- শাহানাজ পারভীন, সাং- বিলাশবাড়ি, থানা- বদলগাছী, জেলা- নওগা, বর্তমান ঠিকানা - সাং- শিমুলতলা ( মনির ভুইয়ার বাড়ির ভাড়াটিয়া) থানা- আশুলিয়া, জেলা- ঢাকা।
ওসি(ডিবি) মানবেন্দ্র বালো জানান, গোপন সংবাদের ভিত্তিতে মানিকগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ সারওয়ার আলম (বিপিএম সেবা) এর নির্দেশনায় জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল অভিযান চালিয়ে আন্তজেলা ডাকাত চক্রের ৫ সদস্যকে গ্রেফতার এবং ডাকাতি কাজে ব্যবহারের জন্য একটি পিক আপ ও দেশীয় অস্ত্র উদ্ধার করে। অভিযান কালে ডাকাত চক্রের তিন সদস্য পালিয়ে যায়।
তিনি বলেন, গ্রেফতারকৃত আবুল হোসেন এর নামে ২ টি, এরশাদ ওরফে এরশাদুল এর নামে ১ টি, মোঃ হামিদুল বিশ্বাস এর নামে ১ টি এবং মোঃ আবুল কালাম এর নামে ১ টি চুরি, ডাকাতীর প্রস্তুতীসহ অন্যান্য ধারার মামলা রয়েছে।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শিবালয় থানায় নিয়মিত মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে। মানিকগঞ্জে মাদক, সন্ত্রাস,ধর্ষণ, চাঁদাবাজি, ছিনতাই ও ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে জেলা পুলিশের এই ধরনের অভিযান অব্যাহত রয়েছে।
ভোরের আকাশ/ এনউব