বগুড়া পদাতিকের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংস্কৃতিক সন্ধ্যা

বগুড়ায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বগুড়া পদাতিকের ৩৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। এ উপলক্ষে শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টায় শহরের শহীদ টিটু মিলনায়তনে ‘আনন্দময় কিছুক্ষণ’ শীর্ষক মনোজ্ঞ সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক এমপি এবং কেন্দ্রীয় কৃষক দলের সিনিয়র সহ-সভাপতি হেলালুজ্জামান তালুকদার লালু।
অনুষ্ঠানের উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) বগুড়া জেলা শাখার আহ্বায়ক ও বগুড়া জেলা বিএনপির সাংস্কৃতিক সম্পাদক ওয়াহিদ মুরাদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া রিয়েল এস্টেট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও রানা প্লাজার পরিচালক মো. সাইফুল ইসলাম। এছাড়া জাসাস বগুড়া জেলা শাখার যুগ্ম আহ্বায়ক জামাল পাশা রানাও অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া পদাতিকের সহ-সভাপতি মো. সাইফুল ইসলাম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাদেকুর রহমান ছালু ও যুগ্ম সম্পাদক বাদল আকন।
সাংস্কৃতিক সন্ধ্যায় বিভিন্ন পরিবেশনা উপভোগ করেন অতিথি ও দর্শনার্থীরা। অনুষ্ঠানের আয়োজন সফল করতে সহযোগিতা করা সবাইকে আয়োজকদের পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।
ভোরের আকাশ/জেআ