নিকডুতে কিডনি রোগে আক্রান্ত রোগীদের ডেঙ্গু চিকিৎসা বিষয়ে আলোচনা

সোমবার (২১ সেপ্টেম্বর) সকাল আটটায় নিকডু মাল্টিপারপাস অডিটোরিয়াম কিডনি রোগে আক্রান্ত রোগীদের ডেঙ্গুর বিষয় আলোচনা সভা ও সচেতনতা র্যালি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে আয়োজন করেন ন্যাশনাল ইনস্টিটিউট ও কিডনি ডিজিজেস ইউরোলজি ( নিকডু) ও নিকডু শিক্ষক সমিতি।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার প্রভাত চন্দ্র বিশ্বাস, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিকডু সাবেক পরিচালক অধ্যাপক ডা কামরুল ইসলাম, অধ্যাপক ডা রাশেদ আনোয়ার।
প্রবন্ধ উপস্থাপন করেন ডাঃ আল মাহমুদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধ্যাপক ডাক্তার মশিউর আরেফিন রুবেল ও সঞ্চালনায় ছিলেন অধ্যাপক ডাঃ শাহরিয়ার কবির হাসান।
ভোরের আকাশ/ এনউব