ব্রণ হওয়ার কারণ এবং কনরীয়!

মুখমণ্ডল সৌন্দর্যের মাধ্যমেই আমাদের দেহের বাহ্যিক সৌন্দর্য প্রকাশ পায়। তবে অধিকাংশ মানুষের মুখমণ্ডল ও অন্যান্য ত্বকে ব্রণ দেখা যায়। বর্তমানে ব্রণ খুবই সাধারণ এবং বিরক্তিকর সমস্যা। ব্রণের আক্রমনে আমাদের মুখের সৌন্দর্য নষ্ট হয়। ব্রণ নিয়ে অসচেতনতা ঝুঁকি ও সংক্রমণ বাড়াতে পারে ।
বিশেষজ্ঞরা মনে করেন, জিমে গিয়ে অতিরিক্ত সাপ্লিমেন্ট বা স্টেরয়েড গ্রহণ, হরমোনাল পরিবর্তন, মানসিক চাপ বা বংশগতসহ কারণেও ব্রণ হয়ে থাকে।
ব্রণ কী?
এটা মূলত আমাদের ত্বকের তেলের গ্রন্থিগুলোর অতিরিক্ত কার্যক্রমের কারণে ঘটে। আমাদের শরীরে সব জায়গায় তেলের গ্রন্থি থাকে, শুধু হাতের তালু এবং পায়ের তালু ছাড়া। যখন এই তেল গ্রন্থিগুলি অতিরিক্ত তেল উৎপন্ন করে এবং হাইপারঅ্যাকটিভ হয়ে ওঠে, তখন ব্রণ বা একনি দেখা দেয়।
ব্রণে হওয়ার কারণ
ব্রণ হওয়ার প্রধান কারণগুলোর মধ্যে রয়েছে-
পিসিওএস (পলিসিস্টিক ওভারি সিনড্রোম) : মহিলাদের মধ্যে পিসিওএস থাকলে হরমোনাল ইমব্যালান্সের কারণে ব্রণ হতে পারে।
টিনেজ : এই বয়সে হরমোনাল পরিবর্তনের কারণে বিশেষ করে এন্ড্রোজেন হরমোনের উচ্চতর মাত্রা ব্রণ সৃষ্টি করতে পারে। তাই টিনেজদের মধ্যে ব্রণ একটি সাধারণ সমস্যা।
মেনোপজ : মেনোপজের পরেও অনেক মহিলার হরমোনাল পরিবর্তন ঘটে, যার ফলে ব্রণ দেখা দিতে পারে।
সাপ্লিমেন্টস বা স্টেরয়েড : কিছু মানুষ জিমে গিয়ে অতিরিক্ত সাপ্লিমেন্ট বা স্টেরয়েড গ্রহণ করে। এর ফলে ত্বকের তেলের গ্রন্থির অতিরিক্ত সিক্রিশন হয়, এবং ব্রণ সৃষ্টি হয়।
ব্রণের সাধারণত তিন ধরনের হয়
সিভিয়ার ব্রণ : এটি অনেক গুরুতর। এখানে সিস্ট বা লাম্পি ধরনের ব্রণ দেখা যায়, যা স্কিনে গভীর ও বড় হতে পারে।
মডারেট ব্রণ : এই ধরণের ব্রণে ছোট ছোট গোটার মতো দানা দেখা যায়, যাকে প্যাপিউল বলা হয়।
মাইল্ড ব্রণ : এটি সাধারণত ব্ল্যাকহেড বা হোয়াইটহেড আকারে থাকে। ত্বকের উপর ছোট ছোট পোরস বা দানার মতো দেখা যায়।
চিকিৎসা
ব্রণের চিকিৎসা মূলত তার সিভিয়ারিটির উপর নির্ভর করে। তবে সাধারণভাবে, ব্রণের জন্য কিছু মৌলিক স্কিন কেয়ার রুটিন অনুসরণ করা প্রয়োজন:
ময়েশ্চারাইজার : ত্বকের ব্যারিয়ারকে রক্ষা করতে এবং স্কিন হাইড্রেটেড রাখতে একটি ভালো ময়েশ্চারাইজার ব্যবহার করা উচিত।
ফেস ওয়াশ : প্রতিদিন মুখ ধোয়ার জন্য একটি ভালো ফেস ওয়াশ ব্যবহার করা উচিত, যা ত্বক পরিষ্কার রাখবে এবং ব্রণকে কমাতে সাহায্য করবে।
সানস্ক্রিন : বাইরে যাওয়ার আগে সানস্ক্রিন ব্যবহার করা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ সূর্যের রশ্মি ত্বককে আরও ক্ষতিগ্রস্ত করতে পারে এবং ব্রণের সমস্যা বাড়াতে পারে।
উপরোক্ত রুটিনের ওপর ভিত্তি করে ব্রণের চিকিৎসা হতে পারে। সুতরাং, ব্রণ নিয়ন্ত্রণ করতে একজন বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া এবং সঠিক স্কিন কেয়ার রুটিন অনুসরণ করা অত্যন্ত জরুরি।
ভোরের আকাশ/সু.পা



