পরামর্শ

শিশুদের বাদ পড়া টিকা পরে নেওয়ার নিয়ম

ছবি: সংগৃহীত

ছোটবেলায় নির্ধারিত সময়ে যদি কোন টিকা বাদ পরে যায় তাহলে বড় হলেও তা নেওয়ার সুযোগ থাকে। ছোটবেলায টিকা বাদ পড়লেই সংক্রামণ সুরক্ষা পাওয়ার সুযোগ শেষ হয়ে যায় না। চিকিৎসাবিজ্ঞানে এ ধরনের টিকাদানকে বলা হয় ‘ক্যাচ-আপ ভ্যাকসিনেশন’। 

অনেক শিশুরাই অসুস্থতা, আর্থিক সংকট, সচেতনতার অভাব কিংবা চিকিৎসার সুযোগ না থাকায় নির্ধারিত সময়ে সব টিকা নিতে পারে না। তারা বয়স বাড়ার পরও কিছু টিকা নেওয়া সম্ভব। কোন টিকা নিতে হবে, কত ডোজ প্রয়োজন এবং কোন বয়সে নেওয়া যাবে, তা নির্ভর করে ব্যক্তির বয়স, শারীরিক অবস্থা ও আগের টিকাদানের ইতিহাসের ওপর।

বিশেষজ্ঞদের মতে, প্রাপ্তবয়স্কদের জন্যও কয়েকটি টিকা গুরুত্বপূর্ণ। এর মধ্যে রয়েছে হেপাটাইটিস এ ও বি, এমএমআর, ভ্যারিসেলা, টিড্যাপ এবং এইচপিভি টিকা। এসব টিকা যথাক্রমে যকৃতের সংক্রমণ, হাম-মাম্পস-রুবেলা, চিকেনপক্স, টিটেনাস-ডিপথেরিয়া-হুপিং কাশি এবং এইচপিভি-সংক্রান্ত সংক্রমণ থেকে সুরক্ষা দিতে সহায়তা করে।

এ ছাড়া ইনফ্লুয়েঞ্জা, নিউমোকক্কাল ও হারপিস জস্টারের টিকাও বিশেষ করে প্রবীণ এবং ঝুঁকিপূর্ণ ব্যক্তিদের জন্য গুরুত্বপূর্ণ।

ডায়াবেটিস, কিডনি, হৃদ্‌যন্ত্র ও ফুসফুসের দীর্ঘস্থায়ী রোগ থাকলে সংক্রমণ গুরুতর হওয়ার আশঙ্কা বাড়ে। রোগ প্রতিরোধ ক্ষমতা কম থাকলেও বিশেষ কিছু টিকার প্রয়োজন হতে পারে। তাই এসব ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী টিকা নেওয়া জরুরি।

শৈশবে কোন টিকা নেওয়া হয়েছিল, তা মনে না থাকলে বা নথি হারিয়ে গেলেও আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই। চিকিৎসকের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় টিকার তালিকা তৈরি করা যায়। আগের ডোজের তথ্য পাওয়া গেলে সে অনুযায়ী পরবর্তী ডোজ নির্ধারণ করা সম্ভব। কোনো ডোজ বাদ পড়লে সাধারণত পুরো টিকাদান প্রক্রিয়া নতুন করে শুরু করতে হয় না।

তবে সব টিকা সব বয়সে নেওয়া যায় না। গর্ভাবস্থা ও বিশেষ কিছু শারীরিক অবস্থায় নির্দিষ্ট টিকা এড়িয়ে চলতে হয়। তাই নিজে থেকে টিকা না নিয়ে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। সূত্র: সংবাদ প্রতিদিন

ভোরের আকাশ/সু.পা