স্বাস্থ্য প্রশাসন

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩২৭

ছবি: সংগৃহীত

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে আরও দুইজনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩২৭ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো এক বার্তায় সোমবার (১৩ জুলাই) এ তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে মারা যাওয়া দুইজনের মধ্যে একজন ঢাকা বিভাগ এবং অন্যজন চট্টগ্রাম বিভাগের বাসিন্দা। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২৭ জনে।

এ বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে মোট ৮ হাজার ৬৫০ জন ভর্তি হয়েছেন। তাদের মধ্যে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন ৭ হাজার ৮০০ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৮২৩ জন।

বিভাগভিত্তিক হিসাবে বর্তমানে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন ঢাকা বিভাগে। এই বিভাগে হাসপাতালে ভর্তি আছেন ২৯৬ জন।

ভোরের আকাশ/সু.পা

ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ৩২৭ | স্বাস্থ্য কথা