স্বাস্থ্য প্রশাসন

গত ২৪ ঘণ্টায় ৯৪ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি

ছবি: সংগৃহীত

গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে একই সময়ে নতুন করে ৯৪ জন ডেঙ্গুরোগী দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। শুক্রবার (১৭ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে প্রকাশিত ডেঙ্গুবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন ভর্তি হওয়া রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ৩৯ জন, ময়মনসিংহ বিভাগে ১৫ জন, চট্টগ্রাম বিভাগে ৩১ জন এবং বরিশাল বিভাগে ১০ জন রয়েছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১৭ জুলাই পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন মোট ৯ হাজার ৭৭০ জন। এ সময়ে ডেঙ্গুতে মোট ৩২ জনের মৃত্যু হয়েছে।

এদিকে, চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গু থেকে সুস্থ হয়ে হাসপাতাল ছাড়পত্র পেয়েছেন ৮ হাজার ৮২৬ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ৯১২ জন ডেঙ্গুরোগী।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান অনুযায়ী, ২০২৫ সালে ডেঙ্গু আক্রান্ত হয়েছিলেন ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং মারা যান ৪১৩ জন। এর আগে ২০২৪ সালে আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ১ হাজার ২১৪ জন, আর মৃত্যু হয় ৫৭৫ জনের। সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি দেখা যায় ২০২৩ সালে। ওই বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ৩ লাখ ২১ হাজার ১৭৯ জন এবং প্রাণ হারান ১ হাজার ৭০৫ জন।

ভোরের আকাশ/সু.পা

গত ২৪ ঘণ্টায় ৯৪ ডেঙ্গুরোগী হাসপাতালে ভর্তি | স্বাস্থ্য কথা