হাম রোগীদের ১০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা দেবে গণস্বাস্থ্য নগর হাসপাতাল

ছবি: সংগৃহীত
ঢাকায় হামের রোগীদের জন্য মাত্র ১০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা চালু করেছে গণস্বাস্থ্য নগর হাসপাতাল। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন এলাকার রোগীরা এ সেবা গ্রহণ করতে পারবেন। বৃহস্পতিবার (২১ মে) হাসপাতালটির পক্ষ থেকে এক জরুরি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকায় হামের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় আক্রান্ত শিশুদের পরিবারকে দ্রুত চিকিৎসা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। গণস্বাস্থ্য নগর হাসপাতালে হামে আক্রান্ত রোগীদের জন্য পৃথক আইসোলেশন ইউনিট চালু রয়েছে। এছাড়া ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এলাকার যেকোনো স্থান থেকে রোগী আনা-নেওয়ার জন্য মাত্র ১০০ টাকায় অ্যাম্বুলেন্স সেবা প্রদান করা হচ্ছে।
এতে আরও বলা হয়, অসুস্থ শিশুকে অন্যদের থেকে আলাদা রাখতে হবে এবং লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সেবা গ্রহণের জন্য ০১৯৫৮২৭৭৮০০ নম্বরে যোগাযোগ করতে অনুরোধ করা হয়েছে।
ভোরের আকাশ/সু.পা



