হাম উপসর্গে আরও ১ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত
হামের উপসর্গে গত ২৪ ঘণ্টায় আরো এক শিশুর মৃত্যু হয়েছে। একই সমেয়ে হাম ও হামের উপসর্গে আক্রান্ত হয়েছে এক হাজার ১৩ শিশু। স্বাস্থ্য অধিদপ্তরের হাম-বিষয়ক হালনাগাদ প্রতিবেদনে শুক্রবার (১৭ জুলাই) বিকেলে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে হামের উপসর্গ নিয়ে এক শিশুর মৃত্যু হয়েছে। তবে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে এসময়ে কোনো শিশুর মৃত্যু হয়নি।
গত ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে হামের উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে মোট ৬৮৫ শিশুর। এসময় নিশ্চিত হামে আক্রান্ত হয়ে মারা গেছে ৯৫ শিশু। অর্থাৎ হাম ও হামের উপসর্গ নিয়ে এ সময়ে মোট ৭৮০ শিশু মারা গেছে।
গত ২৪ ঘণ্টায় হামে আক্রান্ত হয়েছে ১৪০ শিশু, এসময়ে হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা ৮৭৩। সবমিলিয়ে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গজনিত রোগীর সংখ্যা এক হাজার ১৩ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, ১৫ মার্চ থেকে আজ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছে মোট ৯৮ হাজার ৬০০ হাম রোগী, যাদের মধ্যে ৯৫ হাজার ৩১ জন ছাড়পত্র পেয়ে এরই মধ্যে বাড়ি ফিরেছে।
ভোরের আকাশ/সু.পা



