স্বাস্থ্য প্রশাসন

সরকারের প্রতিটি উপজেলায় ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনে উদ্যোগ

ছবি: সংগৃহীত

সরকার দেশের প্রতিটি উপজেলা সদরে ১০ শয্যাবিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার নির্মাণ করবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদের অধিবেশনে সংসদ সদস্য মো. আব্দুল গফুরের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, দেশের প্রতিটি উপজেলায় আধুনিক ল্যাবরেটরি স্থাপন করা হবে। এ লক্ষ্যে প্রয়োজনীয় ল্যাব সরঞ্জাম আমদানির উদ্যোগ নেওয়া হয়েছে। প্রতিটি উপজেলায় এক্স-রে, আল্ট্রাসনোগ্রাম এবং রক্ত পরীক্ষাসহ প্রয়োজনীয় রোগ নির্ণয় যন্ত্রপাতি স্থাপন করা হবে। এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম নেওয়া হচ্ছে।

তিনি বলেন, দেশের প্রতিটি মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ শয্যাবিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার এবং প্রতিটি জেলা সদর হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট ডায়ালাইসিস সেন্টার স্থাপন করা হবে। এছাড়া প্রধানমন্ত্রীর নির্দেশনায় দেশের প্রতিটি উপজেলা সদরেও ১০ শয্যাবিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।

ভোরের আকাশ/সু.পা

সরকারের প্রতিটি উপজেলায় ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনে উদ্যোগ | স্বাস্থ্য কথা