× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রেমিট্যান্সে ধীরগতি: জুনের ১৪ দিনে এসেছে ১১৫ কোটি ডলার

অর্থনীতি ডেস্ক

প্রকাশ : ১৫ জুন ২০২৫ ০২:১৪ পিএম

রেমিট্যান্সে ধীরগতি: জুনের ১৪ দিনে এসেছে ১১৫ কোটি ডলার

রেমিট্যান্সে ধীরগতি: জুনের ১৪ দিনে এসেছে ১১৫ কোটি ডলার

চলতি জুন মাসের প্রথম ১৪ দিনে প্রবাসীরা দেশে পাঠিয়েছেন ১১৪ কোটি ৯০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। বর্তমান বাজারমূল্য (প্রতি ডলার ১২৩ টাকা ধরে) অনুযায়ী এর পরিমাণ প্রায় ১৪ হাজার ১৩৩ কোটি টাকা। অর্থাৎ প্রতিদিন গড়ে দেশে এসেছে ৮ কোটি ২১ লাখ ডলার।

রোববার (১৫ জুন) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান গণমাধ্যমকে এ তথ্য জানান। তিনি বলেন, “গত বছরের জুন মাসের একই সময়ে রেমিট্যান্স এসেছিল ১৬৪ কোটি ৪০ লাখ ডলার। সেই তুলনায় চলতি বছরে রেমিট্যান্স প্রবাহ কমেছে প্রায় ৩০ দশমিক ১০ শতাংশ।”

বাংলাদেশ ব্যাংক জানায়, শুধুমাত্র ১৪ জুন (শনিবার) একদিনেই দেশে ৮ কোটি ৫০ লাখ ডলার পাঠিয়েছেন প্রবাসীরা। এছাড়া চলতি অর্থবছরের শুরু থেকে ১৪ জুন পর্যন্ত (জুলাই-জুন) দেশে মোট রেমিট্যান্স এসেছে ২ হাজার ৮৬৫ কোটি ৬০ লাখ ডলার। দেশের ইতিহাসে এটি এক অর্থবছরে প্রাপ্ত সর্বোচ্চ রেমিট্যান্স প্রবাহ।

তুলনামূলকভাবে গত অর্থবছরের একই সময়ে দেশে এসেছিল ২ হাজার ৩০১ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স। সেই হিসেবে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ২৪ দশমিক ৫০ শতাংশ।

বাংলাদেশ ব্যাংক বলছে, সার্বিকভাবে রেমিট্যান্স প্রবাহ ইতিবাচক থাকলেও মাসওয়ারি ভিত্তিতে ভিন্নতা দেখা যাচ্ছে। বিশেষ করে জুন মাসে কিছুটা কমতি থাকলেও গোটা অর্থবছরে এটি রেকর্ড পরিমাণ পৌঁছেছে।

ভোরের আকাশ//হ.র

নভেম্বরের ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৮ কোটি ডলার

নভেম্বরের ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৮ কোটি ডলার

নভেম্বরের ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৮ কোটি ডলার

নভেম্বরের ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৮ কোটি ডলার

নভেম্বরের ২৫ দিনে এলো ২৪৪ কোটি ডলার রেমিট্যান্স

নভেম্বরের ২৫ দিনে এলো ২৪৪ কোটি ডলার রেমিট্যান্স

নভেম্বরের ২৫ দিনে এলো ২৪৪ কোটি ডলার রেমিট্যান্স

নভেম্বরের ২৫ দিনে এলো ২৪৪ কোটি ডলার রেমিট্যান্স

২৩ দিনে প্রবাসী আয় ২২৭ কোটি ডলার

২৩ দিনে প্রবাসী আয় ২২৭ কোটি ডলার

 প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতে সিইসি

প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতে সিইসি

 দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঘৃণার পরিবেশ তৈরি করতে হবে: অর্থ উপদেষ্টা

দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঘৃণার পরিবেশ তৈরি করতে হবে: অর্থ উপদেষ্টা

 আপাতত ঢাকায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলবে

আপাতত ঢাকায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলবে

 অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ৩১ কর্মকর্তা

অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ৩১ কর্মকর্তা

 ‎ পটুয়াখালী-১ আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার

‎ পটুয়াখালী-১ আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার

সংশ্লিষ্ট

দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঘৃণার পরিবেশ তৈরি করতে হবে: অর্থ উপদেষ্টা

দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঘৃণার পরিবেশ তৈরি করতে হবে: অর্থ উপদেষ্টা

বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‍্যানকন

বাংলাদেশে জ্যাক মোটরসের নতুন ডিস্ট্রিবিউটর র‍্যানকন

নভেম্বরে ফের বাড়ল মূল্যস্ফীতি

নভেম্বরে ফের বাড়ল মূল্যস্ফীতি

আমদানির খবরে দাম কমেছে পেঁয়াজের

আমদানির খবরে দাম কমেছে পেঁয়াজের