× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

৩০ কার্যদিবসে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১১ মে ২০২৫ ০৯:৪৯ এএম

৩০ কার্যদিবসে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের

৩০ কার্যদিবসে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের সিদ্ধান্ত উপদেষ্টা পরিষদের

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে ‘জুলাই ঘোষণাপত্র’ প্রকাশের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। আজ শনিবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়।

বৈঠক শেষে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, ঘোষণাপত্রটি চূড়ান্ত করে নির্ধারিত সময়ের মধ্যেই প্রকাশ করা হবে।

এছাড়াও বৈঠকে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হিসেবে জানানো হয়, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে বাংলাদেশ আওয়ামী লীগ ও এর নেতাদের বিচার কার্য সম্পন্ন না হওয়া পর্যন্ত দলটির যাবতীয় কর্মকাণ্ড, বিশেষ করে সাইবার স্পেসে, সন্ত্রাসবিরোধী আইনের আওতায় নিষিদ্ধ থাকবে। সরকার মনে করছে, এই পদক্ষেপ দেশের সার্বভৌমত্ব রক্ষা, জুলাই আন্দোলনের নেতাকর্মী এবং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বাদী ও সাক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে সহায়ক হবে। এ সংক্রান্ত প্রয়োজনীয় নির্দেশনা ও পরিপত্র শিগগিরই জারি করা হবে।

এছাড়া উপদেষ্টা পরিষদের বৈঠকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে একটি সংশোধনীও অনুমোদন করা হয়েছে। সংশোধনী অনুযায়ী, ট্রাইব্যুনাল এখন থেকে কোনো রাজনৈতিক দল, তার অঙ্গসংগঠন কিংবা সমর্থক গোষ্ঠীকে দণ্ড প্রদানের ক্ষমতা পাবে।

উল্লেখ্য, ‘জুলাই ঘোষণাপত্র’ ও সংশ্লিষ্ট আইনি পদক্ষেপ নিয়ে এই বৈঠকে আসা সিদ্ধান্তগুলো দেশীয় রাজনীতিতে তাৎপর্যপূর্ণ ও ব্যাপক প্রতিক্রিয়ার জন্ম দিতে পারে বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

ভোরের আকাশ//হ.র

 বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি

বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি

 যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে যুব টাইগাররা

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে যুব টাইগাররা

 চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

 সুন্দরবন থেকে ১৮ জেলেকে অপহরণ করেছে দস্যুরা

সুন্দরবন থেকে ১৮ জেলেকে অপহরণ করেছে দস্যুরা

 ধর্মের নামে মুনাফেকি করছে একটি দল: মির্জা ফখরুল

ধর্মের নামে মুনাফেকি করছে একটি দল: মির্জা ফখরুল

সংশ্লিষ্ট

জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড প্রচারণায় সরকার

জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড প্রচারণায় সরকার

দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু: স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু: স্বরাষ্ট্র উপদেষ্টা

দুই লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন

দুই লাখ কোটি টাকার সংশোধিত এডিপি অনুমোদন

জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু

জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু