× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে শিগগিরই

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৪ মে ২০২৫ ১২:২০ এএম

মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে শিগগিরই

মালয়েশিয়ার শ্রমবাজার খুলতে পারে শিগগিরই

দীর্ঘদিন বন্ধ থাকার পর ফের উন্মুক্ত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে মালয়েশিয়ার শ্রমবাজারে। তবে এবার লক্ষ্য একটাই—সিন্ডিকেটমুক্ত অভিবাসন ব্যবস্থা নিশ্চিত করা। সরকারের উচ্চপর্যায়ে আলোচনার প্রস্তুতির মধ্যে আগামী ১৫ মে মালয়েশিয়া সরকারের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে বসতে যাচ্ছেন প্রবাসী কল্যাণ উপদেষ্টা ড. আসিফ নজরুল।

এ বিষয়ে অভিবাসন বিশেষজ্ঞ ও সংশ্লিষ্টরা বলছেন, বর্তমান সরকারের আমলেই মালয়েশিয়া শ্রমবাজারকে সিন্ডিকেটের করালগ্রাস থেকে মুক্ত করার এটিই উপযুক্ত সময়। অতীতে ২০১৬-১৮ সালে মাত্র ১০টি এবং ২০২২-২৪ সালে ২৫ থেকে ১০০ এজেন্সির সিন্ডিকেটের মাধ্যমে সীমিত এজেন্সিকে মুনাফা এনে দেওয়ার কারণে এই বাজারে দুর্নীতি, অতিরিক্ত খরচ এবং চরম মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছিল।

বিশেষজ্ঞরা বলছেন, সিন্ডিকেটের কারণে প্রতি কর্মীকে গড়ে ৫ থেকে ৬ লাখ টাকা পর্যন্ত ব্যয় করতে হয়েছে, যার মধ্যে প্রায় ১.৫২ লাখ টাকাই ছিল অবৈধ চাঁদা। এইভাবে প্রায় ১২ হাজার কোটি টাকা আদায় করেছে একটি প্রভাবশালী সিন্ডিকেট।

এই সিন্ডিকেটের মূল হোতাদের তালিকায় রয়েছে প্রবাসী ও প্রাক্তন সরকারি উচ্চপদস্থ ব্যক্তিবর্গ—যেমন বায়রার সাবেক মহাসচিব রুহুল আমিন (স্বপন), তার সহযোগী দাতোশ্রী আমিন নূর, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা সালমান এফ রহমান, সাবেক সচিব মনিরুস সালেহীন, সাবেক এমপি বেনজীর আহমেদসহ আরও অনেকে।

অভিযোগ রয়েছে, এদের যোগসাজশেই সিন্ডিকেট করে মালয়েশিয়ার শ্রমবাজারে একচেটিয়া নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা হয়েছিল এবং হাজার কোটি টাকা বিদেশে পাচার হয়েছে।

বিশেষজ্ঞ শরিফুল হাসান বলেন, এফডব্লিউসিএমএস-এর মতো অনলাইন সিস্টেমকে অটোমেটেড স্বচ্ছ পদ্ধতিতে রূপান্তর না করা পর্যন্ত সিন্ডিকেট নির্মূল সম্ভব নয়।

শ্রমিকদের বৈধকরণও গুরুত্বপূর্ণ, যারা মালয়েশিয়ায় অবৈধভাবে অবস্থান করছেন, তাদের নিয়মিত করতে হবে।

অতীতে প্রতারিত হওয়া ১৮ হাজার কর্মীকে অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনায় নেওয়ার দাবিও জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সরকারি সূত্র জানিয়েছে, বর্তমান সরকার মালয়েশিয়া শ্রমবাজারে পুরনো সিন্ডিকেটের ফিরিয়ে আনার যেকোনো অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করতে প্রস্তুত। শ্রমবাজার উন্মুক্ত হলেও তা হতে হবে সবার জন্য সমান সুযোগের ভিত্তিতে।

সুশাসন ও ন্যায়বিচারের প্রশ্নে মালয়েশিয়া শ্রমবাজার নতুনভাবে চালু হওয়ার সম্ভাবনাকে কাজে লাগিয়ে সরকার চাইছে, দেশের গরিব ও খেটে খাওয়া কর্মীদের স্বার্থ রক্ষা করতে—যেন আর কেউ প্রতারণার শিকার না হন।

ভোরের আকাশ/হ.র

 ‎ পটুয়াখালী-১ আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার

‎ পটুয়াখালী-১ আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার

 এক হামলাতেই ৩৬ মোসাদ সদস্যকে হত্যার দাবি ইরানের

এক হামলাতেই ৩৬ মোসাদ সদস্যকে হত্যার দাবি ইরানের

 নওগাঁয় নেশাজাতীয় ট্যাবলেট ট্যাপেন্টাডল উদ্ধার

নওগাঁয় নেশাজাতীয় ট্যাবলেট ট্যাপেন্টাডল উদ্ধার

 এবার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

এবার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

 দুর্নীতিবাজদের নির্বাচিত করবেন না: দুদক চেয়ারম্যান

দুর্নীতিবাজদের নির্বাচিত করবেন না: দুদক চেয়ারম্যান

 গাইবান্ধায় প্রকাশ্যে যুবকের হাতের কবজি কেটে দিল দুর্বৃত্তরা

গাইবান্ধায় প্রকাশ্যে যুবকের হাতের কবজি কেটে দিল দুর্বৃত্তরা

 কুষ্টিয়ায় দিনে দুপুরে নিজ বাড়িতে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

কুষ্টিয়ায় দিনে দুপুরে নিজ বাড়িতে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

 চরফ্যাশনে চেয়ারম্যান গ্রেফতারে জামিন করিয়ে না দেওয়ায় পিপির ওপর হামলা

চরফ্যাশনে চেয়ারম্যান গ্রেফতারে জামিন করিয়ে না দেওয়ায় পিপির ওপর হামলা

 ফের সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থী

ফের সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থী

 সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে ভগ্নিপতি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে ভগ্নিপতি গ্রেপ্তার

 চার নারীকে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

চার নারীকে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

 সাবেক রেলমন্ত্রী পুত্রসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক রেলমন্ত্রী পুত্রসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

 ভোটে সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করলেই দেশে দুর্নীতি কমবে

ভোটে সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করলেই দেশে দুর্নীতি কমবে

 ঢাকায় কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের আমেজ

ঢাকায় কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের আমেজ

 টেকনাফে অস্ত্রসহ ৩ মানবপাচারকারী আটক, নারী-শিশুসহ উদ্ধার ৭

টেকনাফে অস্ত্রসহ ৩ মানবপাচারকারী আটক, নারী-শিশুসহ উদ্ধার ৭

 গফরগাঁও হানাদারমুক্ত দিবস আজ

গফরগাঁও হানাদারমুক্ত দিবস আজ

 চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ খেজুর ও মানহীন ডাল জব্দ,  জরিমানা

চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ খেজুর ও মানহীন ডাল জব্দ, জরিমানা

 গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় বক্তার স্ট্রোক; হাসপাতালে মৃত্যু

গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় বক্তার স্ট্রোক; হাসপাতালে মৃত্যু

সংশ্লিষ্ট