× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাম্পের পায়ে ফোলা ভাব, শিরাজনিত সমস্যা শনাক্ত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৮ জুলাই ২০২৫ ০১:৫৯ এএম

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের একটি সাধারণ শিরাজনিত শারীরিক সমস্যা ধরা পড়েছে, যা বিপজ্জনক নয়।  গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানায় হোয়াইট হাউস।

ট্রাম্পের পায়ে ফোলা ভাব ও হাতে আঘাতের দাগ নিয়ে নানা গুঞ্জনের পর এ তথ্য প্রকাশ করা হলো।  ৭৯ বছর বয়সী ট্রাম্প গত জানুয়ারিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেন।  সবচেয়ে বেশি বয়সে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দায়িত্ব নেওয়া ব্যক্তি তিনি।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট সাংবাদিকদের বলেন, ট্রাম্পের ‘ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি’ শনাক্ত হয়েছে।

লেভিট বলেন, ট্রাম্পের ডান হাতে দেখা দেওয়া বিবর্ণতার কারণ হলো ঘন ঘন করমর্দনের ফলে টিস্যুতে জ্বালা এবং হৃদ্‌রোগ প্রতিরোধে ব্যবহৃত নিয়মিত চিকিৎসাপদ্ধতির অংশ হিসেবে অ্যাসপিরিন সেবন।

হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক চিঠিতে প্রেসিডেন্টের চিকিৎসক শন বারবাবেলা জানিয়েছেন, এ শারীরিক পরিস্থিতি সত্ত্বেও ট্রাম্প এখনো ‘চমৎকার’ স্বাস্থ্যগত অবস্থায় রয়েছেন।

প্রেসিডেন্ট ট্রাম্প প্রায়ই নিজের স্বাস্থ্য ও দারুণ উদ্যমের কথা জোর গলায় বলে থাকেন।  সম্প্রতি তাঁর প্রশাসনের পক্ষ থেকে প্রকাশিত এক ছবিতে তাঁকে সুপারম্যান রূপে উপস্থাপন করা হয়।

কিছুদিন আগেই নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পর ট্রাম্প বলেছিলেন, তিনি ‘খুব ভালো শারীরিক অবস্থায়’ আছেন।  তবে এখন তাঁকেই নিজের শারীরিক অবস্থা নিয়ে প্রশ্নের মুখে পড়তে হচ্ছে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে অনুষ্ঠিত ফিফা ক্লাব বিশ্বকাপের ফাইনালে ট্রাম্পের ফুলে থাকা গোড়ালি ও হাতে আঘাতের দাগ অনেকের নজরে আসে।  তাঁর ডান হাতে যে দাগ দেখা গেছে, তা মেকআপ দিয়ে ঢাকার চেষ্টা করা হয়েছে বলেও অনেকে ধারণা করেন।  এ নিয়েই সামাজিক যোগাযোগমাধ্যমে বিস্তর আলোচনা চলছিল।

হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি লেভিট বলেন, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ট্রাম্প নিজেই তাঁর পায়ে নিচের অংশে হালকা ফোলা ভাব লক্ষ করেছিলেন।  সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে তাঁকে পরীক্ষা করেন হোয়াইট হাউসের চিকিৎসকেরা।  

আলট্রাসাউন্ড পরীক্ষায় দেখা যায়, ট্রাম্পের সমস্যা ক্রনিক ভেনাস ইনসাফিসিয়েন্সি।  এটি বয়সজনিত একটি সাধারণ শিরাজনিত শারীরিক সমস্যা।  বিশেষ করে ৭০ বছরের বেশি বয়সীদের মধ্যে এ সমস্যা দেখা যায়, যা সাধারণত বিপজ্জনক নয়।  এ সমস্যায় পায়ের কিছু শিরা ক্ষতিগ্রস্ত হয়, ফলে রক্ত স্বাভাবিকভাবে প্রবাহিত হতে পারে না।

লেভিট বলেন, স্বচ্ছতার স্বার্থে প্রেসিডেন্ট ট্রাম্প নিজেই তাঁকে বিষয়টি সবাইকে জানাতে বলেছেন।

ভোরের আকাশ/জাআ

গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে : ডোনাল্ড ট্রাম্প

গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে : ডোনাল্ড ট্রাম্প

গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে : ডোনাল্ড ট্রাম্প

গাজা যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপ শিগগিরই শুরু হবে : ডোনাল্ড ট্রাম্প

আমার মাথায় কোনো সমস্যা নেই, বললেন ডোনাল্ড ট্রাম্প

আমার মাথায় কোনো সমস্যা নেই, বললেন ডোনাল্ড ট্রাম্প

আমার মাথায় কোনো সমস্যা নেই, বললেন ডোনাল্ড ট্রাম্প

আমার মাথায় কোনো সমস্যা নেই, বললেন ডোনাল্ড ট্রাম্প

ইউক্রেনের ‘সবচেয়ে বড় সমস্যা’ কী, জানালেন ট্রাম্প

ইউক্রেনের ‘সবচেয়ে বড় সমস্যা’ কী, জানালেন ট্রাম্প

 খুবি উপকেন্দ্রে সুষ্ঠুভাবে ঢাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

খুবি উপকেন্দ্রে সুষ্ঠুভাবে ঢাবির ‘সি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

 হাদীর ওপর হামলার প্রতিবাদে বিরামপুরে বিক্ষোভ

হাদীর ওপর হামলার প্রতিবাদে বিরামপুরে বিক্ষোভ

 জলবায়ু ন্যায্যতা নয়, প্রয়োজন জলবায়ু সুবিচার: মৎস্য উপদেষ্টা

জলবায়ু ন্যায্যতা নয়, প্রয়োজন জলবায়ু সুবিচার: মৎস্য উপদেষ্টা

 ফুলবাড়ী সীমান্তে বিজিবির নজরদারী জোরদার

ফুলবাড়ী সীমান্তে বিজিবির নজরদারী জোরদার

 বছরের শুরুতেই শিক্ষার্থীরা নতুন বই পাবে: গণশিক্ষা উপদেষ্টা

বছরের শুরুতেই শিক্ষার্থীরা নতুন বই পাবে: গণশিক্ষা উপদেষ্টা

 মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা

মঠবাড়িয়া উপজেলা নির্বাচন অফিসে দুর্বৃত্তদের অগ্নিসংযোগের চেষ্টা

 এরশাদ উল্লাহ এবং হাদির ওপর হামলা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চক্রান্ত

এরশাদ উল্লাহ এবং হাদির ওপর হামলা নির্বাচনকে বাধাগ্রস্ত করার চক্রান্ত

 হাদির ওপর হামলাকারীর শেকড় যতই শক্তিশালী হোক উপড়ে ফেলা হবে: অ্যাটর্নি জেনারেল

হাদির ওপর হামলাকারীর শেকড় যতই শক্তিশালী হোক উপড়ে ফেলা হবে: অ্যাটর্নি জেনারেল

 মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ রোববার

মেডিকেল-ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ রোববার

 হাদিকে গুলির প্রতিবাদে বগুড়ায় জেলা বিএনপির বিক্ষোভ

হাদিকে গুলির প্রতিবাদে বগুড়ায় জেলা বিএনপির বিক্ষোভ

 উপকূল বাঁচাতে কৃষিজমি সংরক্ষণের কোনো বিকল্প নেই: রিজওয়ানা

উপকূল বাঁচাতে কৃষিজমি সংরক্ষণের কোনো বিকল্প নেই: রিজওয়ানা

 ভয় ও ভীতির উর্ধ্বে থেকে সাংবাদিকদের কাজ করতে হবে

ভয় ও ভীতির উর্ধ্বে থেকে সাংবাদিকদের কাজ করতে হবে

 ওসমান হাদির বিষয়ে মেডিকেল বোর্ডের ১১ পর্যবেক্ষণ

ওসমান হাদির বিষয়ে মেডিকেল বোর্ডের ১১ পর্যবেক্ষণ

 হাদির ওপর নিষিদ্ধ গুপ্তবাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

হাদির ওপর নিষিদ্ধ গুপ্তবাহিনী হামলা করেছে: শিবির সেক্রেটারি

 কেরানীগঞ্জে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

কেরানীগঞ্জে বহুতল ভবনে লাগা আগুন নিয়ন্ত্রণে

 জাতীয় নির্বাচনের পরিপত্র জারি, জামানত ৫০ হাজার টাকা

জাতীয় নির্বাচনের পরিপত্র জারি, জামানত ৫০ হাজার টাকা

 শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ বাস্তবায়নের আহ্বান তারেক রহমানের

শহীদ বুদ্ধিজীবীদের আদর্শ বাস্তবায়নের আহ্বান তারেক রহমানের

 ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ

ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে কুড়িগ্রামে বিএনপির বিক্ষোভ

 ওসমান হাদির সবশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড

ওসমান হাদির সবশেষ অবস্থা জানাল মেডিকেল বোর্ড

সংশ্লিষ্ট

সংসদ ভেঙে নির্বাচনের ঘোষণা থাই প্রধানমন্ত্রীর

সংসদ ভেঙে নির্বাচনের ঘোষণা থাই প্রধানমন্ত্রীর

মস্কোর কাছে রুশ সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৭

মস্কোর কাছে রুশ সামরিক কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৭

এবার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

এবার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা

জাপানে ৭ দশমিক ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামি সতর্কতা