শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মাইলস্টোন ট্র্যাজেডি: দগ্ধ ৩ রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৩১ জুলাই ২০২৫, ৩:১৬ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় দগ্ধ হয়ে চিকিৎসাধীন থাকা আরও ৩ রোগীকে ছাড়পত্র দিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এরা হলো-তাসনুবা (১১), জাকির (৫৫) ও শ্রেয়া (৯)। এ নিয়ে বার্ন ইনস্টিটিউট থেকে সুস্থ হয়ে বাসায় ফিরল মোট ৮ জন।

বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আজ সকাল পর্যন্ত ৩২ জন ভর্তি ছিল। এদের মধ্যে শারীরিক উন্নতি হওয়ায় আজ বৃহস্পতিবার দুপুরে ৩ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে। তারা পরবর্তীতে চিকিৎসার জন্য আবার আসবে।

তিনি আরও জানান, এই ঘটনায় গতকাল বুধবার পর্যন্ত ২ জন আইসিইউতে ছিল। তাদের মধ্যে এক জনের অবস্থার কিছুটা উন্নতি হওয়ায় তাকে আইসিইউ থেকে অন্য ওয়ার্ডে স্থানান্তর করা হয়েছে। নাভিদ নেওয়াজ নামে একজন আইসিইউতে চিকিৎসাধীন আছে। যার শরীরে ৪৫ শতাংশ দগ্ধ। বাকিরা বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসাধীন।

গত তিন দিনে নতুন করে কারও মৃত্যুর ঘটনা ঘটেনি বলে জানান চিকিৎসকরা।

ভোরের আকাশ/এসএইচ

মাইলস্টোন ট্র্যাজেডি

শেয়ার করুন: