× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাসহ সম্প্রচার হচ্ছে ৩৫ ভাষায়

মসজিদে নামিরায় খুতবা দিচ্ছেন মক্কার গ্রান্ড মসজিদের ইমাম

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ০৫ জুন ২০২৫ ০৬:৪৭ এএম

মসজিদে নামিরায় খুতবা দিচ্ছেন মক্কার গ্রান্ড মসজিদের ইমাম

মসজিদে নামিরায় খুতবা দিচ্ছেন মক্কার গ্রান্ড মসজিদের ইমাম

পবিত্র নগরী মক্কায় হজের মূল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। বর্তমানে আরাফাতের ময়দানে মসজিদে নামিরায় খুতবা দিচ্ছেন মক্কার গ্রান্ড মসজিদের ইমাম ও খতিব ড. সালেহ বিন হুমাইদ। বাংলাসহ ৩৫টি ভাষায় হজের খুতবা সরাসরি সম্প্রচার করা হচ্ছে।

ইতোমধ্যে ইহরাম পরিহিত লাখো হজযাত্রীর পদচারণায় মুখর হয়ে উঠেছে মিনা। প্রত্যেকের মুখে মুখে উচ্চারিত হচ্ছে তাকবির ও তালবিয়ার ধ্বনি- ‘লাব্বাইক, আল্লাহুম্মা লাব্বাইক, লা শারিকা লাকা লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি’মাতা লাকা ওয়াল মুলক, লা শারিকা লাক’।

এর আগে, গত মঙ্গলবার (৩ মে) থেকে হজের প্রাক্‌ আনুষ্ঠানিকতা শুরু হয়। ওই রাত থেকে শুরু করে বুধবার দুপুরের মধ্যে ধাপে ধাপে হজযাত্রীরা মিনায় পৌঁছান। সেখানে তারা পাঁচ ওয়াক্ত নামাজ আদায়, জিকির-আজকার এবং তালবিয়া পাঠের মাধ্যমে দিনটি অতিবাহিত করেন।

বৃহস্পতিবার (৫ জুন) হজের মূল কার্যক্রমের অংশ হিসেবে হজযাত্রীরা অবস্থান নেন আরাফাতের ময়দানে। এটি হজের অন্যতম প্রধান স্তম্ভ। ৮ থেকে ১২ জিলহজ পর্যন্ত হাজিরা মিনা, আরাফাত, মুজদালিফা ও মক্কায় অবস্থান করবেন।

এরপর সায়ি, তাওয়াফ ও দমে শোকর আদায়ের মাধ্যমে হজের আনুষ্ঠানিকতা শেষ হবে।

সৌদি সময় অনুযায়ী ৭ জিলহজ, মঙ্গলবার সন্ধ্যার পর হজের নিয়ত করে মক্কার মসজিদুল হারাম বা নিজ নিজ আবাসন থেকে মিনার উদ্দেশে রওনা হন হজযাত্রীরা। সুন্নত অনুযায়ী ৮ জিলহজ জোহরের নামাজের আগে মিনায় পৌঁছানো উত্তম। সেখানে রাতযাপন ও পাঁচ ওয়াক্ত নামাজ আদায়ও সুন্নত হিসেবে পালন করা হয়। হাজিদের সুবিধার্থে আলাদা তাবুর ব্যবস্থা করা হয়েছে, যেখানে তারা ইবাদত-বন্দেগিতে নিয়োজিত থাকেন।

সবশেষ বৃহস্পতিবার ফজরের নামাজ শেষে হজযাত্রীরা প্রায় ১৪ কিলোমিটার দূরে অবস্থিত আরাফাতের ময়দানে যাবেন। সেখানে সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করবেন তারা। তালবিয়ার ধ্বনিতে মুখর হয়ে উঠবে গোটা ময়দান। এখানে দাঁড়িয়ে খুতবা শোনা, নামাজ আদায়, কুরআন তিলাওয়াত ও দোয়ায় মগ্ন থাকবেন হজযাত্রীরা। ইসলামের বিধান অনুযায়ী, আরাফাতের ময়দানে অবস্থান হজের অপরিহার্য অংশ।

ভোরের আকাশ/জাআ

 দুর্নীতিবাজদের নির্বাচিত করবেন না: দুদক চেয়ারম্যান

দুর্নীতিবাজদের নির্বাচিত করবেন না: দুদক চেয়ারম্যান

 গাইবান্ধায় প্রকাশ্যে যুবকের হাতের কবজি কেটে দিল দুর্বৃত্তরা

গাইবান্ধায় প্রকাশ্যে যুবকের হাতের কবজি কেটে দিল দুর্বৃত্তরা

 কুষ্টিয়ায় দিনে দুপুরে নিজ বাড়িতে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

কুষ্টিয়ায় দিনে দুপুরে নিজ বাড়িতে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

 চরফ্যাশনে চেয়ারম্যান গ্রেফতারে জামিন করিয়ে না দেওয়ায় পিপির ওপর হামলা

চরফ্যাশনে চেয়ারম্যান গ্রেফতারে জামিন করিয়ে না দেওয়ায় পিপির ওপর হামলা

 ফের সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থী

ফের সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থী

 সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে ভগ্নিপতি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে ভগ্নিপতি গ্রেপ্তার

 চার নারীকে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

চার নারীকে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

 সাবেক রেলমন্ত্রী পুত্রসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক রেলমন্ত্রী পুত্রসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

 ভোটে সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করলেই দেশে দুর্নীতি কমবে

ভোটে সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করলেই দেশে দুর্নীতি কমবে

 ঢাকায় কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের আমেজ

ঢাকায় কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের আমেজ

 টেকনাফে অস্ত্রসহ ৩ মানবপাচারকারী আটক, নারী-শিশুসহ উদ্ধার ৭

টেকনাফে অস্ত্রসহ ৩ মানবপাচারকারী আটক, নারী-শিশুসহ উদ্ধার ৭

 গফরগাঁও হানাদারমুক্ত দিবস আজ

গফরগাঁও হানাদারমুক্ত দিবস আজ

 চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ খেজুর ও মানহীন ডাল জব্দ,  জরিমানা

চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ খেজুর ও মানহীন ডাল জব্দ, জরিমানা

 গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় বক্তার স্ট্রোক; হাসপাতালে মৃত্যু

গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় বক্তার স্ট্রোক; হাসপাতালে মৃত্যু

 আবু সাঈদ হত্যা মামলা: হাসনাত আবদুল্লাহ সাক্ষ্য দেবেন আজ

আবু সাঈদ হত্যা মামলা: হাসনাত আবদুল্লাহ সাক্ষ্য দেবেন আজ

 নারী সমাজকে আলোর পথে এনেছিলেন বেগম রোকেয়া: প্রধান উপদেষ্টা

নারী সমাজকে আলোর পথে এনেছিলেন বেগম রোকেয়া: প্রধান উপদেষ্টা

 হ্যান্ডকাফ-শেকল পরিয়ে আরও ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

হ্যান্ডকাফ-শেকল পরিয়ে আরও ৩১ বাংলাদেশিকে ফেরত পাঠাল যুক্তরাষ্ট্র

সংশ্লিষ্ট

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ফের সংঘাত, এক সৈন্য নিহত

থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ফের সংঘাত, এক সৈন্য নিহত

গ্রিসের উপকূলে ভাসমান নৌকায় মিলল ১৭ অভিবাসীর মরদেহ

গ্রিসের উপকূলে ভাসমান নৌকায় মিলল ১৭ অভিবাসীর মরদেহ

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের হাতে অস্ত্র সমর্পণ করবে হামাস

স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের হাতে অস্ত্র সমর্পণ করবে হামাস

৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত

৭ মাত্রার ভূমিকম্পে কাঁপল যুক্তরাষ্ট্র-কানাডা সীমান্ত