× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সৌদি আরব পৌঁছেছেন আরও ৫১২৭৮ হজযাত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ২০ মে ২০২৫ ০৯:১১ পিএম

সৌদি আরব পৌঁছেছেন আরও ৫১২৭৮ হজযাত্রী

সৌদি আরব পৌঁছেছেন আরও ৫১২৭৮ হজযাত্রী

বাংলাদেশ থেকে ৫১ হাজার ২৭৮ হজযাত্রী সৌদি আরব পৌঁছেছেন। মঙ্গলবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিটে তারা পৌঁছান। 

এ পর্যন্ত সরকারি-বেসরকারি মোট ১৩০টি ফ্লাইটে তারা সৌদিতে পৌঁছান। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৫৮৩ জন ও বেসরকারি ব্যবস্থাপনায় ৪৬ হাজার ৬৯৫ হজযাত্রী রয়েছেন। এখন পর্যন্ত ৮৬ হাজার ৮২৫টি ভিসা ইস্যু করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) হজ সম্পর্কিত সবশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইন্স, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ, বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরব সূত্রে এ তথ্য জানিয়েছে হেল্প ডেস্ক।

হেল্প ডেস্কের তথ্য মতে, ১৩০টি ফ্লাইটের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৬৫টি, সৌদি এয়ারলাইন্সের ৪৪টি এবং ফ্লাইনাস এয়ারলাইন্স ২১টি ফ্লাইট পরিচালনা করেছে।

চলতি বছর হজ করতে গিয়ে এখন পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৮ পুরুষ ও একজন নারী। এরা হলেন— জামালপুর বকশীগঞ্জের হাফেজ উদ্দিন (৭৩), রাজবাড়ীর খলিলুর রহমান, কিশোরগঞ্জের মো. ফরিদুজ্জামান, পঞ্চগড়ের আল হামিদা বানু, ঢাকার মোহাম্মদপুরের মো. শাহজাহান কবীর, নীলফামারির ফয়েজ উদ্দীন (৭২), চট্টগ্রামের সন্দ্বীপ উপজেলার অহিদুর রহমান (৭২), গাজীপুর সদরের জয়নাল হোসেন (৬০) ও চাঁদপুর মতলবের আব্দুল হান্নান মোল্লা (৬৩)।

গত ২৯ এপ্রিল বিমান বাংলাদেশ এয়ারলাইনসের প্রথম ডেডিকেটেড ফ্লাইট ৩৯৮ জন হজযাত্রী নিয়ে সৌদির উদ্দেশে যাত্রা করে। এর মধ্য দিয়েই চলতি বছরের হজের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। শেষ হবে ৩১ মে।

চলতি বছর সরকারি ব্যবস্থাপনা হজ করতে যাবেন ৫ হাজার ২০০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় যাবেন ৮১ হাজার ৯০০ জন।

সৌদি আরবে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৫ জুন হজ অনুষ্ঠিত হতে পারে। হজ কার্যক্রমে অংশগ্রহণকারী হজ এজেন্সির সংখ্যা ৭০টি। হজ ফ্লাইট শুরু হয়েছে ২৯ এপ্রিল। শেষ হজ ফ্লাইট ৩১ মে। হজযাত্রীদের প্রথম ফিরতি ফ্লাইট ১০ জুন, আর শেষ ফিরতি ফ্লাইট ১০ জুলাই।

ভোরের আকাশ/আজাসা

২৫ জানুয়ারির মধ্যে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষ করতে হবে

২৫ জানুয়ারির মধ্যে হজযাত্রীদের স্বাস্থ্য পরীক্ষা শেষ করতে হবে

এক সপ্তাহে ১১ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

এক সপ্তাহে ১১ হাজার প্রবাসীকে ফেরত পাঠাল সৌদি আরব

৭০ বছর বয়সে কোরআন হিফজ করলেন সৌদি নারী

৭০ বছর বয়সে কোরআন হিফজ করলেন সৌদি নারী

এবার ভূমিকম্পে কাঁপল সৌদি-ইরাক-ইরান

এবার ভূমিকম্পে কাঁপল সৌদি-ইরাক-ইরান

এবার ভূমিকম্পে কাঁপল সৌদি-ইরাক-ইরান

এবার ভূমিকম্পে কাঁপল সৌদি-ইরাক-ইরান

 বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি

বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি

 যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে যুব টাইগাররা

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে যুব টাইগাররা

 চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

 সুন্দরবন থেকে ১৮ জেলেকে অপহরণ করেছে দস্যুরা

সুন্দরবন থেকে ১৮ জেলেকে অপহরণ করেছে দস্যুরা

 ধর্মের নামে মুনাফেকি করছে একটি দল: মির্জা ফখরুল

ধর্মের নামে মুনাফেকি করছে একটি দল: মির্জা ফখরুল

সংশ্লিষ্ট

ইসলামে রজব মাস ও শবে মেরাজের গুরুত্ব-তাৎপর্য

ইসলামে রজব মাস ও শবে মেরাজের গুরুত্ব-তাৎপর্য

ইসলামের দৃষ্টিতে ভোটের গুরুত্ব

ইসলামের দৃষ্টিতে ভোটের গুরুত্ব

ইসলামে রজব মাসের ফজিলত

ইসলামে রজব মাসের ফজিলত

শুরু হয়েছে রজব মাস, পবিত্র শবে মেরাজ ১৬ জানুয়ারি

শুরু হয়েছে রজব মাস, পবিত্র শবে মেরাজ ১৬ জানুয়ারি