× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

স্বামীর মৃত্যুর পর স্ত্রী কতটুকু সম্পত্তি পাবে

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ০৭ মে ২০২৫ ০১:৫০ এএম

স্বামীর মৃত্যুর পর স্ত্রী কতটুকু সম্পত্তি পাবে

স্বামীর মৃত্যুর পর স্ত্রী কতটুকু সম্পত্তি পাবে

স্বামী আগে মারা গেলে স্ত্রীকে শ্বশুরবাড়ির লোকজন সম্পত্তির অংশ থেকে নানাভাবে বঞ্চিত করে। আবার দেখা যায়, স্ত্রী তার স্বামীর মোট সম্পত্তির অংশ থেকে সঠিক পরিমাণ অংশ পান না। স্বামীর মৃত্যুর পর  বা অন্যত্র বিয়ে হলে স্ত্রী কি মৃত স্বামীর সম্পদ পাবে?

আমাদের দেশে মুসলিম আইনে কোরআন, সুন্নাহ ও ইজমার ওপর ভিত্তি করে মৃত ব্যক্তির রেখে যাওয়া সম্পত্তি তার উত্তরাধিকারীদের মধ্যে বণ্টন করা হয়ে থাকে। এভাবে বণ্টন করাকে ফারায়েজ বলা হয়। এই সম্পর্কে পবিত্র কোরআনের সুরা নিসাতে জোর দিয়ে বলা হয়েছে। তাই এই বিষয়ে জানা উচিত। এতে কোনো মুসলমান পুরুষ বা নারী উত্তরাধিকার আইন অনুযায়ী তার ভাগে কতটুকু সম্পত্তি পাবেন সেই সম্পর্কে জানতে পারবে

পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে, ‘মা-বাবা ও নিকটতর আত্মীয়দের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষের অংশ আছে এবং মা-বাবা ও নিকটতর আত্মীয়দের পরিত্যক্ত সম্পত্তিতে নারীরও অংশ আছে। তা অল্পই হোক বা বেশি, এক নির্ধারিত অংশ। (সুরা নিসা, আয়াত : ৭)

ইসলামি আইনে স্বামীর মৃত্যুর পর স্ত্রী তার সম্পদ থেকে মোহর (যদি অনাদায়ী থাকে) ও মিরাস বা পরিত্যাক্ত সম্পদের নির্ধারিত অংশ পাওয়ার হকদার হয়। বিয়ের সময় ধার্যকৃত মোহর পরিশোধ করা না হয়ে থাকলে স্বামীর মৃত্যুর পর তার রেখে যাওয়া সম্পদ বণ্টনের আগেই তা থেকে স্ত্রীর মোহর পরিশোধ করতে হবে। এ ছাড়া স্বামীর অন্যান্য ঋণ থাকলে সেগুলো আদায় করতে হবে। মোহর ও ঋণ পরিশোধের পর অবশিষ্ট সম্পদ নির্দিষ্ট হারে বণ্টন করতে হবে।

মৃত ব্যক্তির সন্তান-সন্ততি থাকলে তার স্ত্রী তার রেখে যাওয়া সম্পদের আট ভাগের এক ভাগ পাবে। আর সন্তানা-সন্ততি না থাকলে স্ত্রী পাবে চার ভাগের এক ভাগ। কোরআনে আল্লাহ বলেন, স্ত্রীদের জন্য তোমরা যা রেখে গিয়েছ তা থেকে চার ভাগের একভাগ, যদি তোমাদের কোন সন্তান না থাকে। আর যদি তোমাদের সন্তান থাকে তাহলে তাদের জন্য আট ভাগের এক ভাগ, তোমরা যা রেখে গিয়েছে তা থেকে। তোমরা যে অসিয়ত করেছ তা পালন অথবা ঋণ পরিশোধের পর। (সুরা নিসা: ১২)

আবার যদি এমন দেখা যায় যে, ওই মৃত ব্যক্তির একাধিক স্ত্রী থাকে এবং কোনো সন্তান না থাকে, তাহলে ওই মৃত ব্যক্তির একাধিক স্ত্রী তাদের মৃত স্বামীর মোট সম্পত্তির অংশ থেকে ১/৪ অংশ তাদের মধ্যে সমানভাবে ভাগ করে নেবেন।

অর্থাৎ মৃত ব্যক্তির একাধিক স্ত্রী থাকার মানে যে একাধিক স্ত্রী মৃত স্বামীর সম্পত্তির অংশ বেশি পাবেন বিষয়টি এমন নয়। এই উত্তরাধিকার সম্পত্তির অংশ নিয়ে কোনো মৃত ব্যক্তির স্ত্রীকে বঞ্চিত করা হলে ওই স্ত্রী পারিবারিক আদালতে গিয়ে একজন বিজ্ঞ আইনজীবী মাধ্যমে মামলা করতে পারবে এবং তিনি তার প্রতিকার নিশ্চিত করতে পারবে।

কারো কারো ধারণা যে,স্বামীর মিরাস পাওয়ার জন্য তার মৃত্যুর পর অন্য কারো সাথে বিবাহবন্ধনে আবদ্ধ না হওয়া শর্ত। অন্য কারো সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হলে স্ত্রী মিরাস পাবে না। এটা সম্পূর্ণ ভুল ধারণা। স্বামীর মৃত্যুর সময় স্ত্রী জীবিত ও তার বিবাহবন্ধনে আবদ্ধ থাকলেই মিরাসের হকদার হয়ে যায়। পরবর্তীতে কারো সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হোক বা না হোক, মিরাসের সম্পত্তি থেকে কিছুতেই তাকে বঞ্চিত করা যাবে না।

স্বামীর মৃত্যুর পর বিয়ে করার কারণে অন্য ওয়ারিসরা যদি স্ত্রীকে তার প্রাপ্য সম্পদ না দেয়, তাহলে এটা অন্যায় আত্মসাৎ, আল্লাহর নির্দেশের লঙ্ঘন ও কবিরা গুনাহ গণ্য হবে। 

ভোরের আকাশ/এসআই

 সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

 অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

 দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

 গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

 বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

 ঈদগাঁওয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

ঈদগাঁওয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

 জামালপুরে সমবায় গ্রাহকদের মাঝে জমির দলিল হস্তান্তর

জামালপুরে সমবায় গ্রাহকদের মাঝে জমির দলিল হস্তান্তর

 জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড প্রচারণায় সরকার

জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড প্রচারণায় সরকার

 এবার সরকারের পক্ষে ইরানের রাস্তায় লাখো মানুষ

এবার সরকারের পক্ষে ইরানের রাস্তায় লাখো মানুষ

 সাতকানিয়ায় পাহাড় কাটা রোধে অভিযান

সাতকানিয়ায় পাহাড় কাটা রোধে অভিযান

 সরাইলে ইটভাটায় জরিমানা

সরাইলে ইটভাটায় জরিমানা

 আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ, দেশকে অপমান করা হয়েছে: মির্জা ফখরুল

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ, দেশকে অপমান করা হয়েছে: মির্জা ফখরুল

 সেন্টমার্টিনে ২ কেজি গাঁজাসহ আটক

সেন্টমার্টিনে ২ কেজি গাঁজাসহ আটক

 নারীর প্রতি সহিংসতা রোধে খুলনায় অংশীজনদের সমন্বয় কর্মশালা

নারীর প্রতি সহিংসতা রোধে খুলনায় অংশীজনদের সমন্বয় কর্মশালা

 খুবিতে নবীন শিক্ষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

খুবিতে নবীন শিক্ষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

 দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু: স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু: স্বরাষ্ট্র উপদেষ্টা

 মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব : আ.লীগ কর্মী

মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব : আ.লীগ কর্মী

সংশ্লিষ্ট

ইসলামে রজব মাস ও শবে মেরাজের গুরুত্ব-তাৎপর্য

ইসলামে রজব মাস ও শবে মেরাজের গুরুত্ব-তাৎপর্য

ইসলামের দৃষ্টিতে ভোটের গুরুত্ব

ইসলামের দৃষ্টিতে ভোটের গুরুত্ব

ইসলামে রজব মাসের ফজিলত

ইসলামে রজব মাসের ফজিলত

শুরু হয়েছে রজব মাস, পবিত্র শবে মেরাজ ১৬ জানুয়ারি

শুরু হয়েছে রজব মাস, পবিত্র শবে মেরাজ ১৬ জানুয়ারি