শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মতিঝিলে তিনতলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৮ মে ২০২৫, ৬:৩৮ পূর্বাহ্ন

শেয়ার করুন:
মতিঝিলে তিনতলা ভবনের আগুন নিয়ন্ত্রণে
মতিঝিলে তিনতলা ভবনের আগুন নিয়ন্ত্রণে

রাজধানীর মতিঝিলে শাহজালাল ইসলামী ব্যাংকের পাশে একটি তিনতলা ভবনে লাগা আগুন ফায়ার সার্ভিসের ৪টি ইউনিটের পৌনে এক ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। 

শনিবার (১৭ মে) সন্ধ্যা সোয়া ৭টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস থেকে জানানো হয়, মতিঝিলে শাহজালাল ইসলামী ব্যাংকের পাশে ৩ তলা ভবনের তৃতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সন্ধ্যা ৬টা ১৭ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় ৬টা ২৮ মিনিটে। পরে আরও ৩টি ইউনিট পাঠানো হয়।

সিদ্দিক বাজার ফায়ার স্টেশনের মোট ৪টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। এরপর ৭টা ১৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে তাৎক্ষণিকভাবে অগ্নিকাণ্ডের সূত্রপাত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: