× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচন যত দেরিতে হবে, বাংলাদেশ তত পিছিয়ে যাবে: মির্জা ফখরুল

সিলেট প্রতিনিধি

প্রকাশ : ০৭ জুলাই ২০২৫ ০৪:২৬ পিএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

নির্বাচন যত দেরিতে হবে, বাংলাদেশ তত পিছিয়ে যাবে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, নির্বাচন না হলে বিনিয়োগ আসবে না, ইনভেস্টমেন্ট হবে না।

সোমবার (৭ জুলাই) দুপুরে সিলেট নগরের পাঠানটুলায় সানরাইজ কমিউনিটি সেন্টারে যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিকের আমন্ত্রণে খালেদা জিয়ার রোগমুক্তি ও তারেক রহমানের দীর্ঘায়ু কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে মির্জা ফখরুল এ কথা বলেন।

মির্জা ফখরুল বলেন, সরকারকে পরিষ্কার করে বলতে চাই, নির্বাচন যত দেরি হবে, বাংলাদেশ তত পিছিয়ে যাবে। বিনিয়োগ আসবে না। চাকরির সুযোগ তৈরি হবে না। জুডিসিয়াল সিস্টেম ভেঙে পড়বে। আইনশৃঙ্খলা পরিস্থিতি ভেঙে পড়বে। তাই দ্রুত নির্বাচন দিতে হবে।

তিনি বলেন, চব্বিশের আগে ১৫ বছর আমাদের সিলেটের বহু নেতাকর্মী ও ভাই গণতন্ত্রের জন্য রাস্তায় রক্ত দিয়েছেন। মিথ্যা মামলা দেওয়া হয়েছে, হাতে-পায়ে বেড়ি দিয়ে বন্দি করে রাখা হয়েছে। চব্বিশে আমার ভাই, আমার ছেলেকে গুলি করে হত্যা করেছে হাসিনা। আমাদের ভোটের অধিকারের জন্য, গণতন্ত্রের অধিকারের জন্য যারা জীবন দিয়েছেন তাদের শ্রদ্ধা জানাতে সিলেট এসেছি।

তিনি আরও বলেন, হাসিনা গণতন্ত্র, ভোট, পত্রিকা বন্ধ করেছিল। মানুষের মৌলিক অধিকার হরণ করেছিল। সেই অবস্থায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্র এনে নতুন সুযোগ তৈরি করে দিয়েছিলেন। আমরা সেই দল সেই যে দল স্বাধীনতা ঘোষণা করেছে। আমরা একটি গণতান্ত্রিক বাংলাদেশ চাই, কর্মস্থান সৃষ্টি করতে চাই এবং বাংলাদেশকে উন্নত রাষ্ট্র করতে চাই। সেজন্য বিএনপি ৩১ দফা দিয়েছি। আর এই ৩১ দফার মধ্যে রয়েছে বাংলাদেশের ভবিষ্যৎ।

তিনি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূসকে ধন্যবাদ জানিয়ে বলেন, তিনি লন্ডনে তারেক রহমানের সঙ্গে বৈঠক করে ২৬ ফেব্রুয়ারির মধ্যে নির্বাচনের সময় ঠিক করেছেন, এ জন্য তাকে ধন্যবাদ জানাই।

তিনি নেতাকর্মীদের সতর্ক করে বলেন, কেউ যাতে আঙুল তুলে কথা না বলতে পারে, আমরা জমি দখল করেছি, চাঁদাবাজি করেছি, জায়গা দখল করেছি। জয় আমাদের সুনিশ্চিত, ইনশাআল্লাহ। নির্বাচনের জন্য প্রস্তুতি নেন। মানুষের কাছে যান। মানুষ যাতে বুঝতে পারে বিএনপি ছাড়া আমাদের কোনও উপায় নেই।

ভোরের আকাশ/এসএইচ

আপাতত ঢাকায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলবে

আপাতত ঢাকায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলবে

মানুষ নির্বাচনমুখী, এখন ভোট স্থগিত চাওয়ার সময় নয়: হাইকোর্ট

মানুষ নির্বাচনমুখী, এখন ভোট স্থগিত চাওয়ার সময় নয়: হাইকোর্ট

‘এখনো নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি, ইসির ওপর আস্থা রয়েছে’

‘এখনো নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি, ইসির ওপর আস্থা রয়েছে’

‘নির্বাচন এলে যারা তসবিহ নিয়ে ঘুরে তারাই ধর্মকে ব্যবহার করে’

‘নির্বাচন এলে যারা তসবিহ নিয়ে ঘুরে তারাই ধর্মকে ব্যবহার করে’

নির্বাচনের প্রস্তুতি নিয়ে যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

নির্বাচনের প্রস্তুতি নিয়ে যা জানালেন স্বরাষ্ট্র উপদেষ্টা

 দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঘৃণার পরিবেশ তৈরি করতে হবে: অর্থ উপদেষ্টা

দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঘৃণার পরিবেশ তৈরি করতে হবে: অর্থ উপদেষ্টা

 আপাতত ঢাকায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলবে

আপাতত ঢাকায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলবে

 অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ৩১ কর্মকর্তা

অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ৩১ কর্মকর্তা

 ‎ পটুয়াখালী-১ আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার

‎ পটুয়াখালী-১ আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার

 এক হামলাতেই ৩৬ মোসাদ সদস্যকে হত্যার দাবি ইরানের

এক হামলাতেই ৩৬ মোসাদ সদস্যকে হত্যার দাবি ইরানের

 নওগাঁয় নেশাজাতীয় ট্যাবলেট ট্যাপেন্টাডল উদ্ধার

নওগাঁয় নেশাজাতীয় ট্যাবলেট ট্যাপেন্টাডল উদ্ধার

 এবার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

এবার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

 দুর্নীতিবাজদের নির্বাচিত করবেন না: দুদক চেয়ারম্যান

দুর্নীতিবাজদের নির্বাচিত করবেন না: দুদক চেয়ারম্যান

 গাইবান্ধায় প্রকাশ্যে যুবকের হাতের কবজি কেটে দিল দুর্বৃত্তরা

গাইবান্ধায় প্রকাশ্যে যুবকের হাতের কবজি কেটে দিল দুর্বৃত্তরা

 কুষ্টিয়ায় দিনে দুপুরে নিজ বাড়িতে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

কুষ্টিয়ায় দিনে দুপুরে নিজ বাড়িতে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

 চরফ্যাশনে চেয়ারম্যান গ্রেফতারে জামিন করিয়ে না দেওয়ায় পিপির ওপর হামলা

চরফ্যাশনে চেয়ারম্যান গ্রেফতারে জামিন করিয়ে না দেওয়ায় পিপির ওপর হামলা

 ফের সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থী

ফের সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থী

 সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে ভগ্নিপতি গ্রেপ্তার

সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে ভগ্নিপতি গ্রেপ্তার

 চার নারীকে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

চার নারীকে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

 সাবেক রেলমন্ত্রী পুত্রসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

সাবেক রেলমন্ত্রী পুত্রসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

 ভোটে সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করলেই দেশে দুর্নীতি কমবে

ভোটে সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করলেই দেশে দুর্নীতি কমবে

 ঢাকায় কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের আমেজ

ঢাকায় কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের আমেজ

 টেকনাফে অস্ত্রসহ ৩ মানবপাচারকারী আটক, নারী-শিশুসহ উদ্ধার ৭

টেকনাফে অস্ত্রসহ ৩ মানবপাচারকারী আটক, নারী-শিশুসহ উদ্ধার ৭

সংশ্লিষ্ট

আপাতত ঢাকায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলবে

আপাতত ঢাকায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলবে

জামায়াত আমিরের সঙ্গে ব্রুনাইয়ের হাইকমিশনারের সাক্ষাৎ

জামায়াত আমিরের সঙ্গে ব্রুনাইয়ের হাইকমিশনারের সাক্ষাৎ

ইসির সঙ্গে বৈঠকে জামায়াত

ইসির সঙ্গে বৈঠকে জামায়াত

‘এখনো নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি, ইসির ওপর আস্থা রয়েছে’

‘এখনো নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি, ইসির ওপর আস্থা রয়েছে’