× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নির্বাচনের আগে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন ও বিচারের রোডম্যাপ চায় এনসিপি

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৩ জুন ২০২৫ ০১:০৪ পিএম

নির্বাচনের আগে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন ও বিচারের রোডম্যাপ চায় এনসিপি

নির্বাচনের আগে ‘জুলাই সনদ’ বাস্তবায়ন ও বিচারের রোডম্যাপ চায় এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মনে করে, সংসদ নির্বাচন নিয়ে চূড়ান্ত আলোচনা শুরু হওয়ার আগে ‘জুলাই সনদ’ কার্যকর এবং বিচার কার্যক্রমের সুস্পষ্ট রোডম্যাপ প্রকাশ জরুরি।

শুক্রবার (১৩ জুন) রাতে দলটির যুগ্ম সদস্য সচিব (দপ্তর) সালেহ উদ্দিন সিফাত স্বাক্ষরিত এক বিবৃতিতে এই অবস্থান জানানো হয়।

বিবৃতিতে বলা হয়, রাষ্ট্রীয় কাঠামো সংস্কারের লক্ষ্যে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চলমান সংলাপকে ইতিবাচকভাবে দেখছে এনসিপি। এই প্রক্রিয়ার অংশ হিসেবে লন্ডনে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মধ্যে অনুষ্ঠিত বৈঠকটিকে নির্বাচন নিয়ে আস্থার পরিবেশ তৈরির একটি ধাপ হিসেবে বিবেচনা করছে দলটি।

তবে এনসিপি মনে করে, ওই আলোচনায় নির্বাচনের সময়সূচি যতটা গুরুত্ব পেয়েছে, ততটা গুরুত্ব পায়নি অভ্যুত্থান-পরবর্তী পরিস্থিতিতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়—বিচার এবং কাঠামোগত সংস্কার। একক রাজনৈতিক মতামতকে অগ্রাধিকার দিয়ে নির্বাচনের আয়োজন হলে তা সাধারণ মানুষের প্রত্যাশার প্রতিফলন ঘটাবে না বলেও তারা মনে করে।

এনসিপির বক্তব্য, ‘জুলাই ঘোষণাপত্র’ প্রণয়ন, ‘জুলাই সনদ’ বাস্তবায়ন এবং বিচার প্রক্রিয়ার একটি স্বচ্ছ রূপরেখা ছাড়া জাতীয় নির্বাচন আয়োজনের যে কোনো উদ্যোগ গণ-আন্দোলনের মূল চেতনাকে দুর্বল করবে। এতে রাষ্ট্র সংস্কারের আন্দোলন শুধুই ক্ষমতার বদল হিসেবে দেখা দেবে।

বিবৃতির শেষ অংশে বলা হয়, আসন্ন জুলাই মাসকে অর্থবহ করে তুলতে হলে সব রাজনৈতিক দলের সঙ্গে আলোচনা করে সংস্কারের বিষয়ে ঐকমত্য তৈরি, এবং সেই ভিত্তিতে ‘জুলাই সনদ’ বাস্তবায়নের উদ্যোগ নিতে সরকারকে অনতিবিলম্বে এগিয়ে আসতে হবে।

ভোরের আকাশ/হ.র

নতুন রাজনৈতিক জোট ঘোষণা এনসিপির

নতুন রাজনৈতিক জোট ঘোষণা এনসিপির

‘ক্ষমতায় গেলে শুক্রবার-শনিবার ছুটি ঘোষণা করবে এনসিপি’

‘ক্ষমতায় গেলে শুক্রবার-শনিবার ছুটি ঘোষণা করবে এনসিপি’

ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি, প্রতীক ‘শাপলা কলি’

ইসির নিবন্ধন সার্টিফিকেট পেলো এনসিপি, প্রতীক ‘শাপলা কলি’

মিথ্যা প্রোপাগান্ডার বিরুদ্ধে এনসিপি নেতার প্রতিবাদ

মিথ্যা প্রোপাগান্ডার বিরুদ্ধে এনসিপি নেতার প্রতিবাদ

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে এনসিপির শীর্ষ ৩ নেতা

খালেদা জিয়াকে দেখতে হাসপাতালে এনসিপির শীর্ষ ৩ নেতা

 প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতে সিইসি

প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতে সিইসি

 দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঘৃণার পরিবেশ তৈরি করতে হবে: অর্থ উপদেষ্টা

দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঘৃণার পরিবেশ তৈরি করতে হবে: অর্থ উপদেষ্টা

 আপাতত ঢাকায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলবে

আপাতত ঢাকায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলবে

 অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ৩১ কর্মকর্তা

অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ৩১ কর্মকর্তা

 ‎ পটুয়াখালী-১ আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার

‎ পটুয়াখালী-১ আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার

সংশ্লিষ্ট

আপাতত ঢাকায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলবে

আপাতত ঢাকায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলবে

জামায়াত আমিরের সঙ্গে ব্রুনাইয়ের হাইকমিশনারের সাক্ষাৎ

জামায়াত আমিরের সঙ্গে ব্রুনাইয়ের হাইকমিশনারের সাক্ষাৎ

ইসির সঙ্গে বৈঠকে জামায়াত

ইসির সঙ্গে বৈঠকে জামায়াত

‘এখনো নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি, ইসির ওপর আস্থা রয়েছে’

‘এখনো নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি, ইসির ওপর আস্থা রয়েছে’