× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কমলাপুরে ঢাকায় ফেরা মানুষের ভিড়

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১৩ জুন ২০২৫ ১১:২২ এএম

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ঈদুল আজহার ছুটি শেষ রাজধানীতে ফিরতে শুরু করেছে মানুষ। তাই রেল, সড়ক ও নৌ পথে ঢাকায় ফেরা মানুষের চাপ বেড়েছে।

শুক্রবার (১৩ জুন) সকাল থেকে কমলাপুর রেলস্টেশনে দেশের বিভিন্ন অঞ্চল থেকে ছেড়ে আসা ট্রেনের যাত্রীদের উপচেপড়া ভিড় দেখা গেছে।

রেলস্টেশনে সরেজমিনে দেখা গেছে, কেউ এসেছেন সপরিবারে, কেউ একা। সবার সঙ্গে ছিল ব্যাগ, স্যুটকেস ও শিশুরা।

রংপুর থেকে আসা যাত্রী সালমা আক্তার বলেন, ঈদের ছুটিতে গ্রামে গিয়েছিলাম, এখন ফিরতে হচ্ছে চাকরির কারণে। ভিড় একটু বেশি, তবে নিরাপদে এসেছি।

নীলফামারী থেকে আসা আরেক যাত্রী হাসান জামিল বলেন, অফিস শুরু রোববার। কিন্তু ফিরতি টিকিট শুক্রবারেরটা পেয়েছিলাম। তাই আগেভাগেই আসতে হয়েছে।

কমলাপুর রেলওয়ে স্টেশন ম্যানেজার সাজেদুল ইসলাম বলেন, সকাল থেকে ১০টা আন্তঃনগর ট্রেন কমলাপুরে ঢুকেছে। সব ট্রেন সঠিক সময়ে ও নির্বিঘ্নে গন্তব্যে পৌঁছেছে।

এদিকে সাম্প্রতিক সময়ে দেশে করোনাভাইরাস সংক্রমণের হার কিছুটা বেড়েছে। এ পরিস্থিতিতে জনসমাগমপূর্ণ এলাকায় মাস্ক ব্যবহারের আহ্বান জানিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। একই অনুরোধ জানিয়েছে রেলপথ মন্ত্রণালয়ও।

তবে সরেজমিনে দেখা গেছে, বেশিরভাগ যাত্রীই স্বাস্থ্যবিধি মানছেন না। ট্রেনে বা স্টেশনে অনেককেই মাস্ক ছাড়া চলাফেরা করতে দেখা গেছে।

ভোরের আকাশ/এসএইচ

কুলাউড়া জংশনে ট্রেন আটকে দিল আন্দোলনকারীরা

কুলাউড়া জংশনে ট্রেন আটকে দিল আন্দোলনকারীরা

পাকিস্তানে চলন্ত ট্রেনে ভয়াবহ বোমা বিস্ফোরণ, আহত ১২

পাকিস্তানে চলন্ত ট্রেনে ভয়াবহ বোমা বিস্ফোরণ, আহত ১২

পূজার ছুটিতে চলবে ৪ জোড়া স্পেশাল ট্রেন

পূজার ছুটিতে চলবে ৪ জোড়া স্পেশাল ট্রেন

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

টাঙ্গাইলে ট্রেনের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

নাটোরে রেললাইনে শিকল পেঁচিয়ে নাশকতার চেষ্টা

নাটোরে রেললাইনে শিকল পেঁচিয়ে নাশকতার চেষ্টা

 বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি

বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি

 যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে যুব টাইগাররা

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে যুব টাইগাররা

 চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

 সুন্দরবন থেকে ১৮ জেলেকে অপহরণ করেছে দস্যুরা

সুন্দরবন থেকে ১৮ জেলেকে অপহরণ করেছে দস্যুরা

 ধর্মের নামে মুনাফেকি করছে একটি দল: মির্জা ফখরুল

ধর্মের নামে মুনাফেকি করছে একটি দল: মির্জা ফখরুল

সংশ্লিষ্ট

১৩ জেলায় শীত-কুয়াশা নিয়ে দুঃসংবাদ দিল অধিদপ্তর

১৩ জেলায় শীত-কুয়াশা নিয়ে দুঃসংবাদ দিল অধিদপ্তর

বনশ্রীতে স্কুল শিক্ষার্থী হত্যায় সন্দিগ্ধ হোটেল কর্মী গ্রেপ্তার

বনশ্রীতে স্কুল শিক্ষার্থী হত্যায় সন্দিগ্ধ হোটেল কর্মী গ্রেপ্তার

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা

বিশ্বের দূষিত শহরের তালিকায় আজ শীর্ষে ঢাকা

বনশ্রীতে স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা

বনশ্রীতে স্কুলছাত্রীকে গলা কেটে হত্যা