× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

কলকাতাকে টানা দ্বিতীয় হারের স্বাদ দিলো গুজরাট

স্পোর্টস ডেস্ক

প্রকাশ : ২২ এপ্রিল ২০২৫ ১০:৫৯ এএম

কলকাতাকে টানা দ্বিতীয় হারের স্বাদ দিলো গুজরাট

কলকাতাকে টানা দ্বিতীয় হারের স্বাদ দিলো গুজরাট

ইডেন গার্ডেন্সে সফরকারী দল গুজরাট টাইটান্সের টপ অর্ডার ঝলক দেখালেও কলকাতা নাইট রাইডার্সের পুরো ব্যাটিং লাইনআপ ব্যর্থ। প্রতিপক্ষ দলের বোলাররা কৃতিত্ব পাওয়ার যোগ্য। রশিদ খান ও প্রসিদ্ধ কৃষ্ণা জোড়া উইকেট নেওয়ার পাশাপাশি মিতব্যয়ী বোলিং করে রেখেছেন দারুণ অবদান। কলকাতার মাঠে গুজরাটের ৩৯ রানের জয়ের ভিত অবশ্য গড়ে দেন দুই ওপেনার শুবমান গিল ও সাই কিশোর। দুজনেই ফিফটি করেন।

গিল ও সুদর্শন ৭৪ বলে ১১৪ রানের জুটি গড়ে দিয়ে যান। সুদর্শন ৩৬ বলে ৬ চার ও ১ ছয়ে ৫২ রানে আউট হলে এই জুটি ভাঙে। তারপর গিল ও জস বাটলারের ঝড়ো ৫৮ রানের জুটি। ১০ রানের জন্য সেঞ্চুরি মিস করেন গিল। ৫৫ বলে ১০ চার ও ৩ ছয়ে ৯০ রান করে আউট হন তিনি।

শেষ দিকে ২৩ বলে ৮ চারে ৪১ রানে অপরাজিত থেকে দলীয় স্কোরবোর্ড জাঁকালো করেন বাটলার। ৫ বলে ১১ রান করে অবদান রাখেন শাহরুখ খান। লক্ষ্যে নেমে কেবল আজিঙ্কা রাহানের ব্যাট হেসেছে। দুই প্রান্ত থেকে রশিদ ও প্রসিদ্ধ কলকাতাকে চেপে ধরেন। দুজনে মিলে ৮ ওভারে মাত্র ৫০ রান দেন, ভাগাভাগি করেন চার উইকেট।

৩৬ বলে ৫০ রান করেন রাহানে। শেষ দিকে আংক্রিশ রাঘুবংশী ১৩ বলে ২৭ রান করে স্কোর দেড়শ পার করেন। এছাড়া ২১ রান আসে আন্দ্রে রাসেলের ব্যাটে। ৮ উইকেটে ১৫৯ রানে থামে কলকাতা। রশিদ ও প্রসিদ্ধ সমান ২৫ রান দেন, নেনও দুটি করে উইকেট। সাই কিশোর ৩ ওভারে ১৯ রান খরচায় এক উইকেট নিয়ে উল্লেখযোগ্য ভূমিকা রাখেন। এনিয়ে টানা দ্বিতীয় ম্যাচ হারলো কলকাতা। যদিও সপ্তম স্থানেই আছে তারা। আর গুজরাট আট ম্যাচে ষষ্ঠ জয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান সুসংহত করলো।

ভোরের আকাশ/এসএইচ 

 সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

 অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

 দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

 গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

 বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

 ঈদগাঁওয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

ঈদগাঁওয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

 জামালপুরে সমবায় গ্রাহকদের মাঝে জমির দলিল হস্তান্তর

জামালপুরে সমবায় গ্রাহকদের মাঝে জমির দলিল হস্তান্তর

 জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড প্রচারণায় সরকার

জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড প্রচারণায় সরকার

 এবার সরকারের পক্ষে ইরানের রাস্তায় লাখো মানুষ

এবার সরকারের পক্ষে ইরানের রাস্তায় লাখো মানুষ

 সাতকানিয়ায় পাহাড় কাটা রোধে অভিযান

সাতকানিয়ায় পাহাড় কাটা রোধে অভিযান

 সরাইলে ইটভাটায় জরিমানা

সরাইলে ইটভাটায় জরিমানা

 আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ, দেশকে অপমান করা হয়েছে: মির্জা ফখরুল

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ, দেশকে অপমান করা হয়েছে: মির্জা ফখরুল

 সেন্টমার্টিনে ২ কেজি গাঁজাসহ আটক

সেন্টমার্টিনে ২ কেজি গাঁজাসহ আটক

 নারীর প্রতি সহিংসতা রোধে খুলনায় অংশীজনদের সমন্বয় কর্মশালা

নারীর প্রতি সহিংসতা রোধে খুলনায় অংশীজনদের সমন্বয় কর্মশালা

 খুবিতে নবীন শিক্ষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

খুবিতে নবীন শিক্ষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

 দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু: স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু: স্বরাষ্ট্র উপদেষ্টা

 মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব : আ.লীগ কর্মী

মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব : আ.লীগ কর্মী

সংশ্লিষ্ট

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ, দেশকে অপমান করা হয়েছে: মির্জা ফখরুল

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ, দেশকে অপমান করা হয়েছে: মির্জা ফখরুল

সেন্ট্রাল ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আদিরা এন্টারপ্রাইজ

সেন্ট্রাল ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আদিরা এন্টারপ্রাইজ

বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী তারকা রিশাদ: মঈন আলী

বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী তারকা রিশাদ: মঈন আলী

২২ বছর পর সেমিফাইনালে হাকিমির মরক্কো

২২ বছর পর সেমিফাইনালে হাকিমির মরক্কো