সংশ্লিষ্ট
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এদেশ আমাদের সকলের। ধর্ম ও বর্ণভেদে নয়-বাংলাদেশ সকল মানুষের জন্য এক নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি।‘সরস্বতী পূজা’ উপলক্ষ্যে দেওয়া এক বাণীতে প্রধান উপদেষ্টা হিন্দু সম্প্রদায়ের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত।হাজার বছর ধরে এদেশে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে সকল ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের সঙ্গে মিলেমিশে বসবাস করে আসছেন।’তিনি বলেন, ‘হিন্দু ধর্মমতে, দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানের প্রতীক। তিনি বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী।তিনি আমাদের অজ্ঞতার অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। সরস্বতী পূজার এই পবিত্র উৎসব উপলক্ষ্যে আমি প্রত্যাশা করি, আমাদের শিক্ষা যেন কেবল নিজের উন্নতির জন্য না হয়, বরং সমাজের উন্নতির জন্য হয়।আমরা যেন আমাদের জ্ঞান দিয়ে অন্যকে সাহায্য করি, দুর্বলদের পাশে দাঁড়াই এবং একটি সুন্দর সমাজ গড়ে তুলি।’প্রধান উপদেষ্টা হিন্দু ধর্মাবলম্বীসহ বাংলাদেশের সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।ভোরের আকাশ/নি. ব
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রকে অনায়াসেই হারাল বাংলাদেশ। ৭ উইকেটের বড় জয়ে ভারত ও নিউজিল্যান্ডের সঙ্গে ‘এ’ গ্রুপ থেকে সুপার সিক্স নিশ্চিত করল যুব টাইগাররা।শুক্রবার জিম্বাবুয়ের হারারেতে তাকাশিঙ্গা স্পোর্টস ক্লাব মাঠে টস জিতে যুক্তরাষ্ট্রকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম।ইকবাল হোসেন ইমন ও আল ফাহাদদের তোপে নির্ধারিত ৫০ ওভারে সব উইকেট হারিয়ে ১৯৯ রান সংগ্রহ করে যুক্তরাষ্ট্র। জবাবে ৫১ বল হাতে রেখে মাত্র ৩ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় লাল-সবুজের প্রতিনিধিরা।২০০ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে বাংলাদেশকে দারুণ সূচনা এনে দেন দুই ওপেনার জাওয়াদ আবরার ও রিফাত বেগ।ওপেনিং জুটিতে ৮৬ বলে ৭৮ রান যোগ করেন তারা। জাওয়াদ ৪৭ এবং রিফাত ৩০ রান করে বিদায় নিলেও দলকে পথ হারাতে দেননি অধিনায়ক আজিজুল হাকিম।তৃতীয় উইকেটে কালাম সিদ্দিকীকে সঙ্গে নিয়ে ১২৩ বলে ৮৮ রানের জুটি গড়েন আজিজুল। ৮২ বলে ২টি করে চার ও ছক্কায় ৬৪ রানের অধিনায়কোচিত ইনিংস খেলেন তিনি।শেষদিকে কালাম ৩০ এবং রিজান হোসেন ২০ রানে অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।এর আগে বোলিংয়ে নেমে শুরু থেকেই মার্কিন ব্যাটারদের চেপে ধরেন বাংলাদেশি পেসাররা।দলীয় ১ রানেই ওপেনার আমরিন্দার গিলকে ফিরিয়ে দেন ইকবাল হোসেন ইমন। যুক্তরাষ্ট্রের হয়ে সাহিল গ্রাগ ৩৫, অধিনায়ক উতক্রাশ সিবস্তভ ৩৯ রান করলেও নিয়মিত বিরতিতে উইকেট হারায় তারা।তবে অদনিত ঝাম্ব একপ্রান্ত আগলে রেখে ৬৯ বলে ৬৮ রানে অপরাজিত থেকে দলকে দুইশ-র কাছে নিয়ে যান।বাংলাদেশের হয়ে বল হাতে ইকবাল হোসেন ইমন সর্বোচ্চ ৩টি উইকেট শিকার করেন। এছাড়া আল ফাহাদ, শাহরিয়ার আহমেদ এবং রিজান হোসেন প্রত্যেকে ২টি করে উইকেট নেন।ভোরের আকাশ/নি. ব
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৭৯৫ জনের ভোটার তালিকা প্রকাশ হয়েছে।বৃহস্পতিবার (২২ জানুয়ারি) আসনভিত্তিক চূড়ান্ত ভোটার সংখ্যা প্রকাশ করে নির্বাচন কমিশন (ইসি)।এ বিষয়ে ইসির জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক জানান, এবারের নির্বাচনে পুরুষ ভোটারের সংখ্যা ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ১৫১ জন এবং নারী ভোটার রয়েছেন ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ৫২৪ জন। এ ছাড়া তালিকায় ১ হাজার ১২০ জন হিজড়া ভোটার অন্তর্ভুক্ত রয়েছেন।আসনভিত্তিক ভোটার বিন্যাসের তথ্যে দেখা যায়, ৩০০টি সংসদীয় আসনের মধ্যে গাজীপুর-২ আসনে সর্বোচ্চসংখ্যক ভোটার রয়েছেন, যার পরিমাণ ৮ লাখ ৪ হাজার ৩৩৩ জন।অন্যদিকে, ঝালকাঠি-১ আসনটি সবচেয়ে কম ভোটার নিয়ে গঠিত হয়েছে, যেখানে মোট ভোটার সংখ্যা ২ লাখ ২৮ হাজার ৪৩১ জন।ইসি সচিবালয় জানায়, প্রতিটি আসনের ভোটার সংখ্যা অনুযায়ী, ব্যালট পেপার মুদ্রণ এবং ভোটকেন্দ্র স্থাপনের প্রাথমিক কাজগুলো দ্রুত গতিতে এগিয়ে চলছে।যেহেতু ভোটারদের এবার দুটি ভিন্ন বিষয়ে ভোট দিতে হবে, তাই ভোট গ্রহণ ও গণনার ক্ষেত্রে বাড়তি সতর্কতা এবং অতিরিক্ত সময়ের প্রয়োজন হতে পারে বলে কমিশন আগেই সতর্ক করেছে।ভোরের আকাশ/নি. ব
সুন্দরবনের নদী-খালে মাছ ধরার সময় ‘ডন বাহিনী’ পরিচয়ে সশস্ত্র বনদস্যুরা ১৮ জন জেলেকে অপহরণ করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জেলে ও তাঁদের পরিবারের সদস্যদের মধ্যে উৎকণ্ঠা বিরাজ করছে।শ্যামনগর উপজেলার হরিনগর গ্রামের অপহৃত জেলের পরিবারের এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে জানান, বৃহস্পতিবার বিকেলের দিকে মামুন্দো ও মালঞ্চ নদের খালে জেলেরা মাছ ধরছিলেন।এ সময় মামুন্দো নদের মাইটেভাঙ্গা খাল থেকে তিনজন, মালঞ্চ নদের মাইশারকোল ও উলোবাড়ি খাল থেকে চারজন, মামুন্দো নদের রাজাখালী খাল থেকে তিনজন এবং কলাগাছি এলাকা থেকে আটজন জেলেকে দস্যুরা অপহরণ করে।অপহৃতদের সবাই শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউনিয়নের হরিনগর, কদমতলা, মথুরাপুর, মৌখালী ও ছোট ভেটখালী এলাকার বাসিন্দা।জেলের ওই স্বজন আরও জানান, ডন বাহিনীর সদস্যদের মধ্যে ২০১৮ সালে আত্মসমর্পণ করা শ্যামনগরের শাহাজান ও শফিকুল ইসলামকে (ওরফে বেটে শফিকুল) জেলেরা চিনতে পেরেছেন।পশ্চিম সুন্দরবন সাতক্ষীরা রেঞ্জের ফরেস্ট রেঞ্জার ফজলুল হক বলেন, শুক্রবার দুপুরের দিকে তিনি বিষয়টি জানতে পেরেছেন। এ বিষয়ে কোস্ট গার্ড কর্মকর্তাদের সঙ্গে কথা বলেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওই বন কর্মকর্তা।ভোরের আকাশ/নি. ব
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, একটি রাজনৈতিক দল ধর্মের নামে মুনাফেকি করছে। তারা সাধারণ মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে।শুক্রবার (২৩ জানুয়ারি) বিকালে ঠাকুরগাঁও সদর উপজেলার দেবীপুর ইউনিয়নের শোলটহরি কালেশ্বরগাঁও গুচ্ছগ্রামে নির্বাচনি জনসংযোগকালে তিনি এ কথা বলেন।মির্জা ফখরুল সমালোচনা করে বলেন, একটি দল বলছে- অমুককে ভোট দিলে জনগণ বেহেশতে যেতে পারবে। ভোট দিয়ে যদি বেহেশতে যাওয়া যেত, তাহলে তো সবাই অনায়াসেই বেহেশতে চলে যেত। ধর্মকে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা মুনাফেকির শামিল।সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে বিএনপির অবস্থান সম্পর্কে দলের মহাসচিব জোর দিয়ে বলেন, বিএনপি সব ধর্মের মানুষের সমান অধিকারে বিশ্বাসী।তিনি বলেন, ধর্ম যার যার, রাষ্ট্র সবার। আমরা এমন একটি দেশ গড়তে চাই যেখানে সব ধর্মের মানুষ সমান নিরাপত্তা ও অধিকার নিয়ে বসবাস করবে।জনসংযোগকালে মির্জা ফখরুলের সঙ্গে উপস্থিত ছিলেন- জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা নূর করিম। এ সময় স্থানীয় পর্যায়ের অন্যান্য নেতা ও বিপুলসংখ্যক সমর্থক উপস্থিত ছিলেন।ভোরের আকাশ/নি. ব
সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এ এস এম শাহরিয়ার কবির বলেছেন, সবার ঈমানী দায়িত্ব দাঁড়িপাল্লাকে জয়লাভ করানো। এই জয়লাভের মাধ্যমে আমরা আল্লাহকে খুশি করব।দাঁড়িপাল্লায় যদি ভোট না দেন কি উত্তর দিবেন? শেখ মুজিব কি কাউকে জান্নাতে নিয়ে যেতে পারবে, পারবে না।জান্নাতে নিয়ে যেতে পারবে আল্লাহ তায়ালা। তাই কবরে গিয়ে একলিস্ট আল্লাহকে বলতে পারবেন তোমার দিন কায়েমের জন্য দাড়িঁপাল্লায় ভোট দিয়েছি।আমরা দিন কায়েম করবো, দিনের পথে চলবো। জামায়াত ইসলামে যারা এখানে রয়েছে তারা আল্লাহর কাছে দায়বদ্ধ।শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে নওগাঁ পৌরসভার আরজি-নওগাঁ বিদ্যালয় মাঠে জামায়াত ইসলামীর নির্বাচনী সভায় প্রধান আলোচ্যক বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি বলেন, ‘ভোট হচ্ছে আমানত। যে ভোট নিয়ে দেশের জন্য কাজ করবে না সে আমানত খেয়ানতকারী। দাঁড়িপাল্লা ইনসাফের প্রতীক।আমরা সব সময় ন্যায় ও সৎ ব্যক্তির পক্ষে। বাংলাদেশ জামায়াত ইসলামী মনোনীত যে সকল প্রার্থী রয়েছে তারা দেশের সেবক হবে। তারা গদিতে বসার জন্য দাঁড়িপাল্লায় প্রতীকে দাঁড়ায়নি।জামায়াতের ইসলামীর আমির বলেছেন, ভোটের পরে জামায়াত ইসলামীর কেউ আমানত খেয়ানত করে তার কলিজা টেনে ছিঁড়ে ফেলে দেয়া হবে। এরকম কথা কোন দলের নেতা বলেনি।শাহরিয়ার কবির বলেন, নওগাঁতে যত প্রার্থী আছে, কেউ যদি দ্বীন কায়েমের কথা বললে তাকে ভোট দিবেন। কিন্তু যে দিন কায়েম করতে জানে না, তাকে যদি ভোট দেন তাহলে আপনি আমানতের খেয়ানত করলেন।তিনি বলেন, আগের সময়ে জিয়াউর রহমান এবং খালেদা জিয়ার বিএনপি ছিল। এখন যারা বিএনপি করছে এই বিএনপি সেই বিএনপি না।ভবিষ্যৎ বাংলাদেশে কোন চোরাকারবারি, চাঁদাবাজ ও অসৎ লোকের হাতে ক্ষমতা দিবোনা। কেউ ভোট চুরি করতে আসলে প্রতিহত করতে হবে।নিজে চুরি করবো না, কাউকে চুরি করতে দেব না। চাঁদাবাজদের বাংলাদেশ ঠাঁই হবে না।শাহরিয়ার কবির আরো বলেন, আমরা ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে। এদেশে আমরা মাথা উচুঁ করে দাঁড়াবো।মুসলমান বলে ভারতে গিয়ে ক্রিকেট খেলতে পারবো না আর সেই মুসলমান কথা বলবে না তাদেরকে ভোট দিবো এর চেয়ে আর নাফরমানি কিছু হতে পারে না।এসময় নওগাঁ-৫ (সদর) আসনের জামায়াত ইসলামীর প্রার্থী আ স ম সায়েম, জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মহিউদ্দিন, সদর উপজেলা জামায়াতের আমির অ্যাডভোকেট আব্দুর রহিমসহ অন্যান্যরা উপস্থিথ ছিলেন।এরআগে ৮নং ওয়ার্ড যুব বিভাগ কর্তৃক আয়োজিত পুরষ্কার বিতরণ ও সাংস্কৃতিক সন্ধ্যায় অংশ নেয় শাহরিয়ার কবিরসহ জামায়াতের নেতৃবৃন্দরা।ভোরের আকাশ/নি. ব
গণভোটের প্রচারণায় জন্য ২৩৮টি আসনে দলীয় প্রার্থী ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।শুক্রবার (২৩ জানুয়ারি) রাতে এনসিপির অস্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ও মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এসব প্রার্থীর নাম ঘোষণা করেন।আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, গণভোটের প্রচারণা এবং ‘হ্যা’কে জয়যুক্ত করার জন্য সচেতনতা কর্মসূচি এবং নানা ধরনের কার্যক্রম গ্রহণ করবে এনসিপি। আমরা প্রত্যাশা রাখবো, আপনারা আমাদের এই কর্মসূচি কাভারে যেতে পারেন। দেশের মানুষের কাছে সেটা পৌঁছে দেবেন।তিনি আরও বলেন, আজকে আমরা গণভোটের প্রার্থী ঘোষণা করবো। ২৭০টি আসনের যেখানে আমাদের নির্বাচনের প্রার্থী নেই।আমরা দেখছি যে সরকারসহ বিভিন্নভাবে গণভোটের প্রচারণা হচ্ছে, কিন্তু সেটা অনেকটা কম।আমাদের একেবারে প্রান্তিক এলাকার জনগণ এবং প্রত্যেকটি গ্রাম অলিগলিতে গণভোটের বার্তাটা এবং গণভোটের সচেতনতা পৌঁছে দেওয়ার প্রয়োজন।আমরা দেখছি অনেক ধরনের গুজব ছড়ানো হচ্ছে। গণভোটে বিসমিল্লাহ থাকবে না। আরও অনেক ধরনের গুজব মাঠ পর্যায়ে ছড়ানোর চেষ্টা করা হচ্ছে।সচেতনতার জন্য আমরা ২৭০ টি আসনে গণভোটের প্রার্থী ঘোষণা করার সিদ্ধান্ত গ্রহণ করেছিলাম। আজকে আমরা তার অংশ হিসেবে ২৩৮টি আসনে গণভোটের প্রার্থী ঘোষণা করছি।প্রার্থীদের নাম ঘোষণা হওয়ার পর থেকেই উক্ত আসলগুলোতে তাদের মনোবল নিয়ে যে কার্যক্রম সেটা শুরু করবেন।২৩৮ টি আসনে মধ্যে নীলফামারী-১ ( ডোমার- ডিমলা) আসনে গণভোটের প্রার্থী এনসিপি'র নীলফামারী জেলার যুগ্ম সদস্য সচিব মোঃ রাশেদ ইসলামের নাম ঘোষণা করা হয়।উল্লেখ, রাশেদ নীলফামারী জেলা এনসিপি কমিটির যুগ্ম সদস্য সচিবের দায়িত্বে আছেন এবং সাবেক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নীলফামারী জেলার মুখপাত্র ছিলেন।জুলাই গণ-অভ্যুত্থানে তিনি তার জেলার বিভিন্ন পয়েন্টে সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন। তিনি একাধারে জাতীয় পত্রিকায় কলাম লিখেন।এছাড়াও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, আগামীকাল বিকেল ৫টায় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বরে আমাদের পার্টির নির্বাচনী থিম সং এবং গণভোটের জন্য আমরা একটা থিম সং করেছি। এই দুইটা থিম সংয়ের প্রকাশ করবো।আহ্বান থাকবে আপনারা সেখানে আসবেন। বাংলাদেশের জনগণের প্রতি আহ্বান থাকবে যারা পারবেন সেখানে আসবেন।আমরা আমাদের পুরো বাংলাদেশকে রিপ্রেজেন্ট করে সমাজের বিভিন্ন কমিউনিটির বিভিন্ন কৃষক, শ্রমিক, ছাত্র, সবার অংশগ্রহণে আমাদের থিম সং প্রকাশ করব।গণভোটের প্রার্থীতা ঘোষণার পর রাশেদ গণমাধ্যমকে বলেন, আমাদের পার্টি(এনসিপি) আমাকে গণভোটে হ্যাঁ এর প্রচারণার জন্য নীলফামারী-১ আসনে প্রার্থী ঘোষণা করেছেন।আমি পার্টির নির্দেশনা মোতাবেক ডোমার-ডিমলায় হ্যাঁ এর পক্ষে দলীয় নেতাকর্মী ও নির্বাচনী শরিক দলগুলোকে সাথে নিয়ে গ্রামে-গঞ্জে হ্যাঁ কে জয়ী করার সর্বোচ্চ প্রচারণা চালাবো। আমরা আশাবাদী আগামী ১২ ফেব্রুয়ারি হ্যাঁ এর জয় হবে।ভোরের আকাশ/নি. ব
পুলিশ সদর দপ্তরের পূর্বানুমতি ছাড়া কোনো ইউনিটপ্রধানের কর্মস্থল ত্যাগকে ‘শৃঙ্খলাবহির্ভূত’ কাজ হিসেবে উল্লেখ করে এ বিষয়ে ‘কড়াকড়ি’ নির্দেশনা দেওয়া হয়েছে।পুলিশ সদর দপ্তরের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ শাখার অতিরিক্ত উপমহাপরিদর্শক (অতিরিক্ত ডিআইজি) খন্দকার শামিমা ইয়াছমিন স্বাক্ষরিত এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।২০ জানুয়ারির ওই চিঠিতে বলা হয়েছে, সম্প্রতি লক্ষ করা গেছে, কোনো কোনো ইউনিটপ্রধান পুলিশ সদর দপ্তরের অনুমতি ছাড়াই কর্মস্থল ত্যাগ করছেন।বিষয়টি শৃঙ্খলাপরিপন্থী উল্লেখ করে ছুটি অথবা অন্য কোনো উদ্দেশ্যে কর্মস্থল ত্যাগের আগে ইউনিটপ্রধানদের অবশ্যই পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) পূর্বানুমতি গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে।চিঠির অনুলিপি ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার, র্যাবের মহাপরিচালক, পুলিশের বিশেষ শাখাসহ (এসবি) পুলিশের সব ইউনিটপ্রধান, সব রেঞ্জ উপমহাপরিদর্শক (ডিআইজি), দেশের মহানগর পুলিশের সব কমিশনার এবং দেশের সব জেলার পুলিশ সুপারদের কাছে পাঠানো হয়েছে।পুলিশ সদর দপ্তরের এক কর্মকর্তা বলেন, পুলিশ বাহিনীর শৃঙ্খলা ও কার্যক্রমের ধারাবাহিকতা বজায় রাখতে ইউনিটপ্রধানদের দায়িত্বশীল আচরণ নিশ্চিত করা জরুরি।এ কারণে ভবিষ্যতে নির্দেশনা অমান্য করে কর্মস্থল ত্যাগ করলে তা শৃঙ্খলাভঙ্গ হিসেবে বিবেচিত হবে। এ সিদ্ধান্ত বাস্তবায়নের মাধ্যমে প্রশাসনিক শৃঙ্খলা আরও জোরদার হবে বলে আশা করছে পুলিশ সদর দপ্তর।ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গতকাল বৃহস্পতিবার থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে নির্বাচনী প্রচার।এ সময় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার চ্যালেঞ্জ রয়েছে। এ কারণে পুলিশের সব ইউনিট প্রধানকে নির্বাচনের আগপর্যন্ত কর্মস্থল ত্যাগ না করার জন্য বিশেষভাবে নির্দেশনা দেওয়া হয়েছে।ভোরের আকাশ/নি. ব