শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

মহাখালীতে পেট্রোল পাম্পের ‌ট্যাংক বিস্ফোরণ, দগ্ধ ৭

ভোরের আকাশ প্রতিবেদক

প্রকাশ : ২৩ সেপ্টেম্বর ২০২৫, ৩:৪৩ অপরাহ্ন

শেয়ার করুন:
ফাইল ছবি
ফাইল ছবি

মহাখালীতে একটি পেট্রোল পাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে দগ্ধ হওয়া ৭ জনকে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়েছে।

মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) বেলা ১টার দিকে মহাখালীর আমতলীর গুলশান পেট্রোল পাম্পে তেলের ট্যাংক পরিষ্কার করার সময় বিস্ফোরণ থেকে আগুন লেগে যায়। এ সময় পরিষ্কারের কাজের সঙ্গে জড়িত সাতজনের শরীর ঝলসে যায়। তবে আগুন তখনই নিভে গেছে। দগ্ধদের ঘটনাস্থল থেকে উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে আসা হয়েছে।

দগ্ধরা হলেন- গুলশান ক্লিন এন্ড কেয়ার নামে একটি প্রতিষ্ঠানের কর্মচারী স্বপন মোল্লা (২৪), কবির (১৮), রুবেল (২৮) ও খাইরুল (২৮)। অন্য আরেকটি প্রতিষ্ঠানের মালিক মাসুদুর রহমান (৪৪), কর্মচারী আলমগীর হোসেন (৪০) ও সজিব (৩১)।

বার্ন ইনস্টিটিউটের চিকিৎসকরা জানান, ৭ জনকে জরুরি বিভাগের অবজারভেশন রাখা হয়েছে। তাদের শরীরের বেশ কিছু অংশ পুড়ে গেছে। তবে কার কত শতাংশ পুড়েছে তা কিছুক্ষণ পর বলা যাবে।

ভোরের আকাশ/এসএইচ

পেট্রোল পাম্পঅগ্নিকাণ্ডমহাখালী

শেয়ার করুন: