শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

কয়েল জ্বালাতেই বিস্ফোরণ

একই পরিবারের নারী-শিশুসহ তিনজন দগ্ধ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ১০ জুলাই ২০২৫, ৪:২২ অপরাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

রাজধানীর যাত্রাবাড়ী থানার শহীদ ফারুক সড়ক এলাকার একটি বাসায় কয়েল ধরাতে গিয়ে গ‍্যাস বিস্ফোরণে একই পরিবারের নারী-শিশুসহ তিনজন দগ্ধ হয়েছেন।

বুধবার (৯ জুলাই) দিবাগত রাত দুইটার দিকে দগ্ধ অবস্থায় তাদের উদ্ধার করে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। দগ্ধরা হলেন- রিপন (৪০), তার স্ত্রী ইতি (৩০) ও তার মেয়ে রাফিয়া (সাড়ে ৩ বছর)। দগ্ধরা যাত্রাবাড়ী থানার শহীদ ফারুক সড়কের খাদেমুল কোরআন মহিলা মাদ্রাসার গলির ৩১/১ ভবনের নিচতলায় ভাড়া থাকেন।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডা. শাওন বিন রহমান জানান, রাত দুইটার দিকে দগ্ধ অবস্থায় নারী-শিশুসহ একই পরিবারের তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে তাদের ভর্তি দেওয়া হয়েছে। তাদের মধ্যে রিপনের শরীরের ৭০ শতাংশ, ইতির শরীরের ৪৫ শতাংশ ও শিশু রাফিয়ার শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছে। তিনজনের অবস্থাই আশঙ্কাজনক।

হাসপাতালে নিয়ে আসা প্রতিবেশী তাসলিমা মনি জানান, রাতে মশার কয়েল ধরানোর সময় হঠাৎ বিস্ফোরণে তারা তিনজন দগ্ধ হয়। পরে আমরা তাদের উদ্ধার করে জাতীয় বার্নে ভর্তি করেছি। প্রাথমিকভাবে আমরা ধারণা করছি, গ্যাস লাইনের কোথাও লিকেজ থেকে এই বিস্ফোরণের ঘটনা ঘটে থাকতে পারে।

ভোরের আকাশ/এসএইচ

গ‍্যাস বিস্ফোরণজাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট

শেয়ার করুন: