× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাইবান্ধায় কলেজছাত্রী উদ্ধার, অপহরণকারী গ্রেফতার

গাইবান্ধা প্রতিনিধি

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫ ০৯:০৬ পিএম

ছবি: ভোরের আকাশ

ছবি: ভোরের আকাশ

গাইবান্ধার সাদুল্লাপুরে এক কলেজছাত্রীকে অপহরণের অভিযোগে হাবিব মিয়া (২০) নামের এক যুবককে গ্রেফতার করেছে র‌্যাব। একইসঙ্গে ওই কলেজছাত্রীকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী।

এর আগে শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুরে দিকে ডিএমপি মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যানের ১ নম্বর রোডের ভাই-ভাই টি স্টোরের সামনে থেকে ছাত্রীকে উদ্ধারসহ এ আসামিকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃত আসামি হাবিব মিয়া সাদুল্লাপুর উপজেলার  হায়দার আলীর ছেলে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই ছাত্রী সাদুল্লাপুর সরকারি ডিগ্রি কলেজে অধ্যায়ন করছে। এ কলেজের যাতায়াতের রাস্তায় একা পেয়ে আসামি হাবিব মিয়া তাকে প্রেমের প্রস্তাবসহ বিভিন্নভাবে বিরক্ত করতো। কিন্তু ছাত্রীটি রাজি না হলে হাবিব মিয়া ক্ষুব্ধ হয়ে এবং তার কয়েকজন সহযোগী মিলে গত ১১ অক্টোবর ওই ছাত্রীকে অপহরণ করে নিয়ে যায়। এ ঘটনায় মামলা হলে তখন থেকে আসামিরা আত্নগোপন থাকেন। এ আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রাখার একপর্যায়ে শুক্রবার দুপুরের দিকে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৩ গাইবান্ধা ও র‌্যাব-২ মোহাম্মদপুরের যৌথ দল অভিযান পরিচালনা করে। এসময় মোহাম্মদপুর থানাধীন চাঁদ উদ্যান এলাকার ভাই-ভাই টি স্টোরের সামন থেকে অপহৃত কলেজছাত্রীকে উদ্ধারসহ আসামি হাবিব মিয়াকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অধিনায়কের পক্ষে অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, পরবর্তী আইনানুগ কার্যক্রমের জন্য অপহৃতা ও আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

ভোরের আকাশ/মো.আ.

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

মধ্যনগরে ডেভিল হান্ট ফেইজ অভিযানে আসামি গ্রেপ্তার

মধ্যনগরে ডেভিল হান্ট ফেইজ অভিযানে আসামি গ্রেপ্তার

গাইবান্ধায় ৬ গ্রামের মানুষের যাতায়াতে ভরসা বাঁশের সাঁকো

গাইবান্ধায় ৬ গ্রামের মানুষের যাতায়াতে ভরসা বাঁশের সাঁকো

তরুণ অভিনেতা রানা জয় করেছে দর্শকের হৃদয়

তরুণ অভিনেতা রানা জয় করেছে দর্শকের হৃদয়

গাইবান্ধায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

গাইবান্ধায় ৪ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেফতার

 বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি

বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি

 যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে যুব টাইগাররা

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে যুব টাইগাররা

 চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

 সুন্দরবন থেকে ১৮ জেলেকে অপহরণ করেছে দস্যুরা

সুন্দরবন থেকে ১৮ জেলেকে অপহরণ করেছে দস্যুরা

 ধর্মের নামে মুনাফেকি করছে একটি দল: মির্জা ফখরুল

ধর্মের নামে মুনাফেকি করছে একটি দল: মির্জা ফখরুল

সংশ্লিষ্ট

সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার