× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: আইএইএর জরুরি বৈঠকে নজর আন্তর্জাতিক মহলের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৬ জুন ২০২৫ ১২:৫৪ এএম

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: আইএইএর জরুরি বৈঠকে নজর আন্তর্জাতিক মহলের

মধ্যপ্রাচ্যে উত্তেজনা: আইএইএর জরুরি বৈঠকে নজর আন্তর্জাতিক মহলের

ইসরায়েলের হামলায় ইরানের পারমাণবিক স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার পর ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যেই জরুরি বৈঠকে বসছে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ)। সোমবার (১৬ জুন) অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় সংস্থাটির সদরদপ্তরে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, ইরান-ইসরায়েলের মধ্যে চলমান সংঘাতকে কেন্দ্র করে এই বৈঠক আয়োজিত হচ্ছে। এর আগে, রাশিয়া ও ভেনেজুয়েলা যৌথভাবে আইএইএর কাছে বৈঠক ডাকার অনুরোধ জানিয়েছিল। সংস্থাটির পক্ষ থেকে সেই অনুরোধেই বৈঠক আহ্বান করা হয়েছে।

ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম আইআরএনএ জানিয়েছে, ইসরায়েলি হামলায় এখন পর্যন্ত অন্তত ১২৮ জন নিহত এবং আরও ৯০০ জনের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে রয়েছে নারী, শিশু এবং সামরিক বাহিনীর সদস্যরাও।

তেহরানের একটি ভবনে চালানো এক হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত ৬০ জন, যাদের মধ্যে ২০ জন শিশু বলে জানিয়েছে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন। এছাড়া পূর্ব আজারবাইজান প্রদেশে ইসরায়েলি হামলায় ৩১ জন নিহত হয়েছেন, যাদের বেশিরভাগই সেনা সদস্য। পশ্চিম আজারবাইজানে একটি অ্যাম্বুলেন্সে হামলায় নিহত হয়েছেন রেড ক্রিসেন্টের দুই কর্মী।

ইরানের জাতিসংঘ মিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুই দিন আগে ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন ৭৮ জন এবং আহত হয়েছেন প্রায় ৩২০ জন। দেশটির সরকারি মুখপাত্র ফাতেমেহ মোহাজেরানি জানান, শুধুমাত্র গত তিনদিনেই নিহত হয়েছেন কমপক্ষে ৩০ জন নারী ও শিশু।

উল্লেখ্য, চলমান এই সংঘাতকে কেন্দ্র করে আন্তর্জাতিক সম্প্রদায়ের মধ্যে গভীর উদ্বেগ ছড়িয়ে পড়েছে, এবং আইএইএর আসন্ন বৈঠককে সংকট নিরসনে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

ভোরের আকাশ//হ.র

জরুরি বৈঠক ডেকেছে বিএনপি

জরুরি বৈঠক ডেকেছে বিএনপি

সন্ধ্যায় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি

সন্ধ্যায় স্থায়ী কমিটির জরুরি বৈঠক ডেকেছে বিএনপি

জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

জরুরি বৈঠক ডেকেছেন তারেক রহমান

ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের হাইফা ও তেল আবিবে আঘাত

ইরানের হাইপারসনিক ক্ষেপণাস্ত্র হামলা, ইসরায়েলের হাইফা ও তেল আবিবে আঘাত

‘ইরান শেষ হলে কেউ বাঁচবে না’— ইসরায়েলকে হুঁশিয়ার করল পাকিস্তান

‘ইরান শেষ হলে কেউ বাঁচবে না’— ইসরায়েলকে হুঁশিয়ার করল পাকিস্তান

 বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি

বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি

 যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে যুব টাইগাররা

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে যুব টাইগাররা

 চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

 সুন্দরবন থেকে ১৮ জেলেকে অপহরণ করেছে দস্যুরা

সুন্দরবন থেকে ১৮ জেলেকে অপহরণ করেছে দস্যুরা

 ধর্মের নামে মুনাফেকি করছে একটি দল: মির্জা ফখরুল

ধর্মের নামে মুনাফেকি করছে একটি দল: মির্জা ফখরুল

সংশ্লিষ্ট

এবার সরকারের পক্ষে ইরানের রাস্তায় লাখো মানুষ

এবার সরকারের পক্ষে ইরানের রাস্তায় লাখো মানুষ

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু

জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু

ফিলিস্তিনিদের জোর করে ভিনদেশে সরানোর পরিকল্পনা ইসরায়েলের

ফিলিস্তিনিদের জোর করে ভিনদেশে সরানোর পরিকল্পনা ইসরায়েলের