× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ০৮ মে ২০২৫ ১০:০০ এএম

দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

দেশ ছাড়লেন সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ

ছাত্র-জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের ৯ মাস পর গোপনে দেশ ছাড়লেন ওই সরকারের রাষ্ট্রপতি আবদুল হামিদ। এ সময় ছেলে ও শ্যালক তার সঙ্গে ছিলেন। 

বুধবার দিবাগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে তিনি দেশ ছাড়েন। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের দায়িত্বশীল একটি সূত্র তার দেশ ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রটি জানিয়েছে, রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের টিজি ৩৪০ নম্বর ফ্লাইটে ব্যাংককের উদ্দেশে ঢাকা ছাড়েন আবদুল হামিদ।

সূত্রটি আরো জানিয়েছে, গত রাত ১১টার দিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান আবদুল হামিদ। সেখানে যাওয়ার পর ইমিগ্রেশনে প্রয়োজনীয় যাচাইবাছাই শেষে দেশ ছাড়ার সবুজ সংকেত পান তিনি। আবদুল হামিদের বিরুদ্ধে অন্তত একটি হত্যা মামলা থাকার তথ্য রয়েছে।

গত ১৪ জানুয়ারি কিশোরগঞ্জ সদর থানায় তার বিরুদ্ধে এই মামলাটি দায়ের হয়। মামলাটিতে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শেখ রেহানা, সজীব ওয়াজেদ জয়, সায়মা ওয়াজেদ পুতুল, ওবায়দুল কাদেরের নামও রয়েছে।

উল্লেখ্য, আবদুল হামিদ আওয়ামী লীগের সময় ২০১৩ থেকে ২০২৩ সাল পর্যন্ত টানা দুই মেয়াদে বাংলাদেশের রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তার আগে ২০০৯ থেকে ২০১৩ সালের এপ্রিল পর্যন্ত জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

ভোরের আকাশ/এসএইচ

 নওগাঁয় নেশাজাতীয় ট্যাবলেট ট্যাপেন্টাডল উদ্ধার

 এবার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

এবার মধ্যরাতে ভূমিকম্পে কাঁপল মিয়ানমার

 দুর্নীতিবাজদের নির্বাচিত করবেন না: দুদক চেয়ারম্যান

 গাইবান্ধায় প্রকাশ্যে যুবকের হাতের কবজি কেটে দিল দুর্বৃত্তরা

 কুষ্টিয়ায় দিনে দুপুরে নিজ বাড়িতে বৃদ্ধাকে গলা কেটে হত্যা

 চরফ্যাশনে চেয়ারম্যান গ্রেফতারে জামিন করিয়ে না দেওয়ায় পিপির ওপর হামলা

 ফের সংঘর্ষে জড়ালো ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থী

 সিদ্ধিরগঞ্জে শিশু ধর্ষণের অভিযোগে ভগ্নিপতি গ্রেপ্তার

 চার নারীকে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

 সাবেক রেলমন্ত্রী পুত্রসহ ২৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

 ভোটে সৎ ও যোগ্য ব্যক্তিকে নির্বাচিত করলেই দেশে দুর্নীতি কমবে

 ঢাকায় কমছে তাপমাত্রা, বাড়ছে শীতের আমেজ

 টেকনাফে অস্ত্রসহ ৩ মানবপাচারকারী আটক, নারী-শিশুসহ উদ্ধার ৭

 গফরগাঁও হানাদারমুক্ত দিবস আজ

গফরগাঁও হানাদারমুক্ত দিবস আজ

 চুয়াডাঙ্গায় মেয়াদোত্তীর্ণ খেজুর ও মানহীন ডাল জব্দ,  জরিমানা

 গাইবান্ধায় মাহফিলে বয়ানরত অবস্থায় বক্তার স্ট্রোক; হাসপাতালে মৃত্যু

 আবু সাঈদ হত্যা মামলা: হাসনাত আবদুল্লাহ সাক্ষ্য দেবেন আজ

 নারী সমাজকে আলোর পথে এনেছিলেন বেগম রোকেয়া: প্রধান উপদেষ্টা

সংশ্লিষ্ট