× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘ফিরোজা’য় ঈদ উদযাপন করবেন খালেদা জিয়া

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ০৭ জুন ২০২৫ ০১:৪৭ এএম

ছোট ভাই শামীম এস্কান্দার ও সেজ বোন সেলিনা ইসলামের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি

ছোট ভাই শামীম এস্কান্দার ও সেজ বোন সেলিনা ইসলামের সঙ্গে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। ফাইল ছবি

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ঈদ উদযাপন করবেন রাজধানীর গুলশানে নিজের বাসা ফিরোজায়। সেখানে তিনি দলের স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এ জেড এম জাহিদ হোসেন। শুক্রবার (৬ জুন) বিকালে বিএনপি চেয়ারপারসনের ব্যক্তিগত চিকিৎসক দলের সদস্য ও স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন এ কথা জানান।

তিনি বলেন, শনিবার পবিত্র ঈদুল আজহা। বিএনপি চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়া গুলশানের বাসা ফিরোজায় অবস্থান করছেন, সেখানেই উনি শনিবার ঈদ উদযাপন করবেন।

তিনি আরও বলেন, ওনার পরিবারের পক্ষ থেকে যে কোরবানি, সেটা এখানেই (ফিরোজায়) দেওয়া হবে। ওনার জ্যেষ্ঠ ছেলে আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবের কোরবানিও এখানে (ফিরোজায়) হবে।।

ঢাকা ছাড়াও বগুড়ার গাবতলীতে বেগম খালেদা জিয়া, তারেক রহমানসহ তাদের পরিবারের সদস্যদের নামে কোরবানি দেওয়া হবে বলে জানান ডা জাহিদ।

জাহিদ হোসেন জানান, খালেদা জিয়ারর মেজো বোন সেলিনা রহমান, ছোট ভাই শামীম এস্কান্দারসহ তাদের পরিবার এবং ম্যাডামের ঘনিষ্ট নিকট আত্মীয় স্বজন যারা ঢাকায় অবস্থান করছেন, তারা মূলত ফিরোজায় এসে ম্যাডামের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন এবং ম্যাডাম তাদেরকে একান্ত সময় দেবেন।

বিএনপি চেয়ারপারসনের কর্মসূচি
ঈদের দিন রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে গুলশানের ফিরোজায় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন  খালেদা জিয়া।

জাহিদ হোসেন জানান, দুপুরে তার ছোট ভাই-ভাবি, ওনার বোনসহ তাদের স্বজনরা বাসায় আসবেন।

তারেক রহমানের সঙ্গে শুভেচ্ছা বিনিময়
বিএনপির স্থায়ী কমিটির সদস্য এজেডএম জাহিদ বলেন, এখানে মনে রাখতে হবে, ওনার (খালেদা জিয়া) জ্যেষ্ঠ সন্তান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেব…  ওনার অ্যাকচুয়ালি ঈদ হচ্ছে ৬ জুন মানে আজ শুক্রবার লন্ডনে ঈদুল আজহা উদযাপন হচ্ছে।

ইতোমধ্যে তারেক সাহেব দলের নেতাকর্মীদের সঙ্গে ঈদগাহে ঈদের নামাজ আদায় করেছেন।ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সঙ্গে ওনার সার্বক্ষণিকভাবে যোগাযোগ আছে। সে অনুযায়ী ছেলের সঙ্গে মায়ের শুভেচ্ছা বিনিময় বা ওনাদের মধ্যে যে ঈদের আনন্দ ভাগাভাগি করে নেওয়ার বিষয়, সেটা ওনারদের মতো করে করেছেন।

শুক্রবার সকালে লন্ডন থেকে তারেক রহমান টেলিফোনে মাকে ঈদ মোবারক জানিয়েছেন এবং পুত্রবধূ ও নাতনিদের সঙ্গে কথা বলেছেন খালেদা জিয়া।

খালেদা জিয়ার জ্যেষ্ঠ সন্তান তারেক রহমান, তার সহধর্মিনী জুবাইদা রহমান, মেয়ে ব্যারিস্টার জায়মা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর সহধর্মিনী সৈয়দা শামিলা রহমান, মেয়ে জাহিয়া রহমান ও জাফিয়া রহমান সবাই লন্ডনে একসঙ্গে ঈদ উদযাপন করছেন বলে জানান জাহিদ।

ভোরের আকাশ/এসএইচ

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ, দেশকে অপমান করা হয়েছে: মির্জা ফখরুল

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ, দেশকে অপমান করা হয়েছে: মির্জা ফখরুল

নিয়ামতপুরে বিএনপি প্রার্থীর মতবিনিময় সভা

নিয়ামতপুরে বিএনপি প্রার্থীর মতবিনিময় সভা

বেগম জিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

বেগম জিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

মতপার্থক্য যেন পরিনত না হয়

মতপার্থক্য যেন পরিনত না হয়

তারেক রহমানের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক

তারেক রহমানের সঙ্গে ইইউ নির্বাচন পর্যবেক্ষক দলের বৈঠক

 বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি

বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি

 যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে যুব টাইগাররা

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে যুব টাইগাররা

 চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

 সুন্দরবন থেকে ১৮ জেলেকে অপহরণ করেছে দস্যুরা

সুন্দরবন থেকে ১৮ জেলেকে অপহরণ করেছে দস্যুরা

 ধর্মের নামে মুনাফেকি করছে একটি দল: মির্জা ফখরুল

ধর্মের নামে মুনাফেকি করছে একটি দল: মির্জা ফখরুল

সংশ্লিষ্ট

আমরা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকতে চাই না: জামায়াত আমির

আমরা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকতে চাই না: জামায়াত আমির

দীর্ঘ ৩ দশক পর দিনাজপুর-৬-এ বিএনপির একক প্রার্থী ডা. জাহিদ

দীর্ঘ ৩ দশক পর দিনাজপুর-৬-এ বিএনপির একক প্রার্থী ডা. জাহিদ

দুশ্চিন্তায় জোট প্রার্থীরা

দুশ্চিন্তায় জোট প্রার্থীরা

জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক