× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ২০

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৫ মে ২০২৫ ১০:২৭ পিএম

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ২০

গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ২০

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ইসরায়েলি হামলায় একদিনে কমপক্ষে আরও ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও শতাধিক। এতে করে অবরুদ্ধ এই উপত্যকাটিতে নিহতের মোট সংখ্যা প্রায় ৫২ হাজার ৯৩০ জনে পৌঁছেছে। এছাড়া গত ১৮ মার্চ গাজায় নতুন করে ইসরায়েলি হামলা শুরু হওয়ার পর থেকে প্রায় ২৮০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। বুধবার (১৪ মে) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা আনাদোলু।

বার্তাসংস্থাটি বলছে, গাজা উপত্যকায় গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি হামলায় কমপক্ষে আরও ২০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যার ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে ইসরায়েলের গণহত্যামূলক আগ্রাসনে ভূখণ্ডটিতে মোট মৃতের সংখ্যা বেড়ে ৫২ হাজার ৯২৮ জনে পৌঁছেছে বলে বুধবার গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে।

মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ইসরায়েলি আক্রমণে আরও ১২৫ জন আহত হয়েছেন। এর ফলে সংঘাতের শুরু থেকে আহতের সংখ্যা বেড়ে ১ লাখ ১৯ হাজার ৮৪৬ জনে পৌঁছেছে। অনেক মানুষ এখনও ধ্বংসস্তূপের নিচে এবং রাস্তায় পড়ে থাকলেও উদ্ধারকারীরা তাদের কাছে পৌঁছাতে পারেননি।

দীর্ঘ ১৫ মাস সামরিক অভিযানের পর যুক্তরাষ্ট্র ও আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপে গত ১৯ জানুয়ারি গাজায় যুদ্ধবিরতিতে সম্মত হয় ইসরায়েল। তারপর প্রায় দু’মাস গাজায় কম-বেশি শান্তি বজায় ছিল; কিন্তু গাজা থেকে সেনা প্রত্যাহারের প্রশ্নে হামাসের মতানৈক্যকে কেন্দ্র করে মার্চ মাসের তৃতীয় গত সপ্তাহ থেকে ফের গাজায় বিমান হামলা শুরু করে ইসরায়েল।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, গত ১৮ মার্চ থেকে গাজায় নতুন করে শুরু হওয়া ইসরায়েলি বিমান হামলায় এখন পর্যন্ত প্রায় ২ হাজার ৮০০ ফিলিস্তিনি নিহত এবং আরও ৭ হাজার ৮০০ জনেরও বেশি মানুষ আহত হয়েছেন। ইসরায়েলের বর্বর এই হামলা চলতি বছরের জানুয়ারিতে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি ভেঙে দিয়েছে।

জাতিসংঘের মতে, ইসরায়েলের বর্বর আক্রমণের কারণে গাজার প্রায় ৮৫ শতাংশ ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছিলেন। এছাড়া অবরুদ্ধ এই ভূখণ্ডের অধিকাংশ অবকাঠামো ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়ে গেছে।

ভোরের আকাশ/এসএইচ

বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

ফিলিস্তিনিদের জোর করে ভিনদেশে সরানোর পরিকল্পনা ইসরায়েলের

ফিলিস্তিনিদের জোর করে ভিনদেশে সরানোর পরিকল্পনা ইসরায়েলের

ফিলিস্তিনিদের জোর করে ভিনদেশে সরানোর পরিকল্পনা ইসরায়েলের

ফিলিস্তিনিদের জোর করে ভিনদেশে সরানোর পরিকল্পনা ইসরায়েলের

কক্সবাজারে অস্ত্রসহ ১৯ ডাকাত আটক, গুলিবিদ্ধ নিহত ১

কক্সবাজারে অস্ত্রসহ ১৯ ডাকাত আটক, গুলিবিদ্ধ নিহত ১

ভাণ্ডারিয়ায় অটোরিকশা চাপায় মাদ্রাসার ছাত্র নিহত

ভাণ্ডারিয়ায় অটোরিকশা চাপায় মাদ্রাসার ছাত্র নিহত

 সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

 অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

 দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

 গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

 বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

সংশ্লিষ্ট

এবার সরকারের পক্ষে ইরানের রাস্তায় লাখো মানুষ

এবার সরকারের পক্ষে ইরানের রাস্তায় লাখো মানুষ

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের

ফিলিস্তিনিদের জোর করে ভিনদেশে সরানোর পরিকল্পনা ইসরায়েলের

ফিলিস্তিনিদের জোর করে ভিনদেশে সরানোর পরিকল্পনা ইসরায়েলের

সরকার জনগণের কথা শুনতে প্রস্তুত: ইরানের প্রেসিডেন্ট

সরকার জনগণের কথা শুনতে প্রস্তুত: ইরানের প্রেসিডেন্ট