শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

গুলশান-বনানীর সড়ক ব্যবহারে ট্রাফিকের নতুন নির্দেশনা

ভোরের আকাশ ডেস্ক

প্রকাশ : ৩ এপ্রিল ২০২৫, ২:২৫ পূর্বাহ্ন

শেয়ার করুন:
গুলশান-বনানীর সড়ক ব্যবহারে ট্রাফিকের নতুন নির্দেশনা
গুলশান-বনানীর সড়ক ব্যবহারে ট্রাফিকের নতুন নির্দেশনা

রাজধানীর গুলশান ও বনানী এলাকায় যাতায়াতে ও কাকলী, সৈনিক ক্লাবসহ বেশ কয়েকটি রাইট টার্ন ও ইউটার্ন ব্যবহার না করতে নতুন নির্দেশনা দিয়েছে ঢাকা মহানগর পুলিশের গুলশান ট্রাফিক বিভাগ। 

বুধবার (২ এপ্রিল) গুলশান ট্রাফিক বিভাগের পক্ষ থেকে এক ফেসবুক পোস্টের মাধ্যমে এ নির্দেশনা জানানো হয়।

নির্দেশনায় বলা হয়, আপনাদের সবার অবগতির জন্য বিশেষভাবে জানানো যাচ্ছে যে, পরীক্ষামূলকভাবে নিম্ন বর্ণিত ইন্টরসেকশনসমূহে চলাচল সংক্রান্তে নির্দেশনা দেওয়া হলো:

১. মহাখালী থেকে আগত যানবাহন সৈনিক ক্লাবে ইউটার্ন নিয়ে বনানী অথবা আমতলীতে যেতে পারবে।

২. কাকলী ক্রসিংয়ে সকল প্রকার রাইট টার্ন এবং ইউটার্ন নিষেধ। যারা গুলশান/বনানী যাবেন তারা বনানী কবরস্থান ক্রসিং থেকে ইউটার্ন করে ঘুরে আসতে পারবেন (বাস বা বড় যানবাহন ব্যতীত)।

৩. বাস বা অন্যান্য বড়/ভারী যানবাহন সমূহকে আর্মি স্টেডিয়াম ইউটার্ন ব্যবহার করতে হবে।

ভোরের আকাশ/এসএইচ 

শেয়ার করুন: