শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

চীনে নতুন তেলের খনি আবিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২ এপ্রিল ২০২৫, ৭:০১ অপরাহ্ন

শেয়ার করুন:
চীনে নতুন তেলের খনি আবিষ্কার
চীনে নতুন তেলের খনি আবিষ্কার

চীনের জাতীয় তেল কোম্পানি চায়না ন্যাশনাল অফশোর অয়েল কর্পোরেশন (সিএনওওসি) সোমবার জানিয়েছে, তারা পূর্ব-দক্ষিণ চীন সাগরে একটি প্রধান তেলক্ষেত্র আবিষ্কার করেছে। যেখানে মজুদ ১০ কোটি টনেরও বেশি হতে পারে বলে ধারনা করা হচ্ছে।

সিনহুয়া নিউজ এজেন্সি জানিয়েছে, 'হুইঝো ১৯-৬' তেলক্ষেত্রটি দক্ষিণ চীনের গুয়াংডং প্রদেশের শেনজেন থেকে প্রায় ১৭০ কিলোমিটার দূরে অবস্থিত।

সিএনওওসি জানিয়েছে, পরীক্ষামূলক খনন থেকে দৈনিক ৪১৩ ব্যারেল অপরিশোধিত তেল এবং ৬৮ হাজার ঘনমিটার প্রাকৃতিক গ্যাস উৎপাদন হয়েছে।

রাষ্ট্রায়ত্ত তেল কম্পানির সিইও ঝোউ সিনহুয়াই তেল ও গ্যাস অনুসন্ধানের ধারাবাহিক এ সাফল্যের প্রশংসা করেছেন।
তিনি বলেন, সিএনওওসি পরপর দুই বছর ধরে ১০০ মিলিয়ন টন তেলক্ষেত্র আবিষ্কার করেছে।

মার্কিন জ্বালানি তথ্য প্রশাসন বলছে, দক্ষিণ চীন সাগর বেশির ভাগ ক্ষেত্রেই আঞ্চলিক বিরোধের কারণে অপ্রকাশিত, তবে আবিষ্কৃত বেশির ভাগ তেল ও গ্যাসের মজুদ অপ্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এলাকায় রয়েছে। দক্ষিণ চীন সাগরের প্রায় পুরোটাই নিজেদের বলে দাবি করে চীন। তবে ফিলিপাইন, মালয়েশিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া এবং ব্রুনাইয়ের মধ্যে এ দাবির বিরোধিতা করেছে।

সিএনওওসির প্রধান ভূতাত্ত্বিক জু চাংগুই বলেছেন, আবিষ্কারটি একটি ‘বড় সাফল্য’। মার্কিন সরকারের বিশ্লেষণ অনুসারে, চীন বিশ্বের বৃহত্তম অপরিশোধিত তেল আমদানিকারক দেশ। গত বছর প্রতিদিন এক কোটি ১১ লাখ ব্যারেল তেল আমদানি করেছে।

ভোরের আকাশ/এসএইচ

শেয়ার করুন: