× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ট্রাম্পের শুল্ক আরোপের জবাবে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি ইইউর

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৫ ১২:৩৪ এএম

ট্রাম্পের শুল্ক আরোপের জবাবে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি ইইউর

ট্রাম্পের শুল্ক আরোপের জবাবে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি ইইউর

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সব পণ্যের ওপর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষিত ৩০ শতাংশ শুল্কের জবাবে ‘সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ’ নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইইউর প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লিয়েন।

তিনি বলেন, “ইইউ তার অর্থনৈতিক স্বার্থ রক্ষায় প্রস্তুত। আগামী ১ আগস্টের আগে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য জোট কাজ করে যাবে। তবে নিজেদের স্বার্থ সুরক্ষায় যা যা প্রয়োজন, তা করা হবে।”

শনিবার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক পোস্টে ইউরোপীয় ইউনিয়নের সব পণ্যের ওপর ৩০ শতাংশ শুল্ক আরোপের ঘোষণা দেন ট্রাম্প। পোস্টে তিনি বলেন, এই নতুন শুল্ক আগামী ১ আগস্ট থেকে কার্যকর হবে।

চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় এসে ট্রাম্প বিভিন্ন দেশের পণ্যের ওপর শুল্ক আরোপের পরিকল্পনা প্রকাশ করেছিলেন। এপ্রিলে সাময়িকভাবে তা কার্যকর করলেও ৯০ দিনের জন্য স্থগিত করেছিলেন তিনি। এবার স্থগিতাদেশের মেয়াদ শেষের আগেই পুনরায় উচ্চ হারে শুল্ক আরোপের ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

হোয়াইট হাউস দাবি করছে, এই সিদ্ধান্ত বাণিজ্য ঘাটতি হ্রাস ও স্থানীয় শিল্পকে রক্ষা করার উদ্দেশ্যে নেওয়া হয়েছে। তবে বিশ্লেষকেরা বলছেন, ট্রাম্পের এই সিদ্ধান্ত বিশ্ববাজারে অস্থিরতা তৈরি করতে পারে এবং এতে যুক্তরাষ্ট্রের নিজস্ব অর্থনীতিও ঝুঁকির মুখে পড়বে।

ইইউর প্রেসিডেন্ট ভন ডার লিয়েন ছাড়াও ইউরোপীয় পার্লামেন্টের আন্তর্জাতিক বাণিজ্য কমিটির প্রধান বেয়ার্ন লাঙ্গে কড়া প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, “ট্রাম্পের এই পদক্ষেপ ইউরোপের জন্য মুখে কষাঘাত।” তিনি পাল্টা ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন।

ইইউর কূটনৈতিক মহলে এই মুহূর্তে সমঝোতার চেষ্টা চলছে বলেও জানা গেছে। তবে ট্রাম্পের ঘোষণায় দুই পাড়ের বাণিজ্য সম্পর্কে টানাপড়েন আবারও তীব্র হয়ে উঠছে।

ভোরের আকাশ//হ.র

 সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

 অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

 দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

 গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

 বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

 ঈদগাঁওয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

ঈদগাঁওয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

 জামালপুরে সমবায় গ্রাহকদের মাঝে জমির দলিল হস্তান্তর

জামালপুরে সমবায় গ্রাহকদের মাঝে জমির দলিল হস্তান্তর

 জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড প্রচারণায় সরকার

জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড প্রচারণায় সরকার

 এবার সরকারের পক্ষে ইরানের রাস্তায় লাখো মানুষ

এবার সরকারের পক্ষে ইরানের রাস্তায় লাখো মানুষ

 সাতকানিয়ায় পাহাড় কাটা রোধে অভিযান

সাতকানিয়ায় পাহাড় কাটা রোধে অভিযান

 সরাইলে ইটভাটায় জরিমানা

সরাইলে ইটভাটায় জরিমানা

 আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ, দেশকে অপমান করা হয়েছে: মির্জা ফখরুল

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ, দেশকে অপমান করা হয়েছে: মির্জা ফখরুল

 সেন্টমার্টিনে ২ কেজি গাঁজাসহ আটক

সেন্টমার্টিনে ২ কেজি গাঁজাসহ আটক

 নারীর প্রতি সহিংসতা রোধে খুলনায় অংশীজনদের সমন্বয় কর্মশালা

নারীর প্রতি সহিংসতা রোধে খুলনায় অংশীজনদের সমন্বয় কর্মশালা

 খুবিতে নবীন শিক্ষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

খুবিতে নবীন শিক্ষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

 দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু: স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু: স্বরাষ্ট্র উপদেষ্টা

 মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব : আ.লীগ কর্মী

মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব : আ.লীগ কর্মী

সংশ্লিষ্ট

এবার সরকারের পক্ষে ইরানের রাস্তায় লাখো মানুষ

এবার সরকারের পক্ষে ইরানের রাস্তায় লাখো মানুষ

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু

জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু

ফিলিস্তিনিদের জোর করে ভিনদেশে সরানোর পরিকল্পনা ইসরায়েলের

ফিলিস্তিনিদের জোর করে ভিনদেশে সরানোর পরিকল্পনা ইসরায়েলের