× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চাঁদাবাজ-দুর্নীতিবাজ সিস্টেম পরিবর্তনের ঘোষণা নাহিদ ইসলামের

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৫ ০৪:৪০ এএম

চাঁদাবাজ-দুর্নীতিবাজ সিস্টেম পরিবর্তনের ঘোষণা নাহিদ ইসলামের

চাঁদাবাজ-দুর্নীতিবাজ সিস্টেম পরিবর্তনের ঘোষণা নাহিদ ইসলামের

চাঁদাবাজি ও দুর্নীতির বিরুদ্ধে সরব হয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, ‘‘এই চাঁদাবাজ-দুর্নীতিবাজ সিস্টেমের পরিবর্তন আমরা করব, শহীদদের প্রতি সেটাই আমাদের অঙ্গীকার।’’

শনিবার (১২ জুলাই) রাতে বাগেরহাটের রেল রোড এলাকায় আয়োজিত পথসভায় এসব কথা বলেন তিনি। ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচির অংশ হিসেবে এটি ছিল এনসিপির ১২তম দিনের কর্মসূচি।

নাহিদ ইসলাম বলেন, “আমরা কোনো দলের বিরুদ্ধে নই, আমরা কথা বলি সেই পুরোনো বন্দোবস্ত, দুর্নীতি ও মাফিয়া সংস্কৃতির বিরুদ্ধে। জনগণ আর সেই চাঁদাবাজদের মেনে নেবে না। যারা এই সিস্টেমকে টিকিয়ে রাখতে চায়, তারা জনগণের রোষানল থেকে বাঁচতে পারবে না।”

তিনি বলেন, “এই তরুণ প্রজন্ম কোনো ভাগাভাগির নির্বাচনী রাজনীতিতে বিশ্বাস করে না। আমরা বলেছি, রাষ্ট্র সংস্কার ও দেশ পুনর্গঠন করতে হবে। সেই উদ্দেশ্যেই আমাদের দরজা খোলা। কিন্তু যারা এখনো সংস্কারের বিরোধিতা করছেন, তারা সতর্ক থাকুন—জনগণ রাজপথে নেমে পড়ছে। বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাও সক্রিয় হচ্ছে।”

পথসভায় নাহিদ ইসলাম আরও বলেন, “আমরা অতীতে গণঅভ্যুত্থান করেছিলাম মাফিয়া, দুর্নীতিবাজদের বিরুদ্ধে। দুর্ভাগ্যবশত, এখনো তাদের বিতাড়িত করতে পারিনি। তাই আবার এসেছি। জনগণের আস্থা নিয়ে এগোতে চাই। জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে—এটা হবে জুলাই বা আগস্টের মধ্যেই।”

পুলিশ প্রশাসনের প্রতি হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, “জনগণের পক্ষে দাঁড়ান, চাঁদাবাজদের বিরুদ্ধে অবস্থান নিন। যদি দলবাজ প্রশাসনের ভূমিকা পালন করেন, তাহলে ফ্যাসিবাদের সময় যারা সেই পথ ধরেছিল, তাদের মতো পরিণতি আপনাদেরও হবে।”

পথসভায় আরও বক্তব্য রাখেন এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, সিনিয়র যুগ্ম সচিব ডা. তাসনিম জারা, মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আবিদ এবং বাগেরহাট জেলার প্রধান সমন্বয়কারী সৈয়াদ মোরশেদ আনোয়ার।

এছাড়াও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ, যুগ্ম সদস্য সচিব সামান্তা শারমিন, মুখ্য সমন্বয়ক নাহিদা সারওয়ার নিভা, ডা. মাহমুদা মিতু, মোল্যা রহমাতুল্লাহ, তাজনুভা জাবিনসহ কেন্দ্রীয় ও স্থানীয় পর্যায়ের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

পথসভা শুরুর আগে এনসিপির কেন্দ্রীয় নেতারা বাগেরহাটের শহীদ পরিবারের সদস্য ও আহতদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের খোঁজখবর নেন।

কালের সমাজ//হ.র

 সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

 অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

 দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

 গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

 বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

 ঈদগাঁওয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

ঈদগাঁওয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

 জামালপুরে সমবায় গ্রাহকদের মাঝে জমির দলিল হস্তান্তর

জামালপুরে সমবায় গ্রাহকদের মাঝে জমির দলিল হস্তান্তর

 জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড প্রচারণায় সরকার

জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড প্রচারণায় সরকার

 এবার সরকারের পক্ষে ইরানের রাস্তায় লাখো মানুষ

এবার সরকারের পক্ষে ইরানের রাস্তায় লাখো মানুষ

 সাতকানিয়ায় পাহাড় কাটা রোধে অভিযান

সাতকানিয়ায় পাহাড় কাটা রোধে অভিযান

 সরাইলে ইটভাটায় জরিমানা

সরাইলে ইটভাটায় জরিমানা

 আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ, দেশকে অপমান করা হয়েছে: মির্জা ফখরুল

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ, দেশকে অপমান করা হয়েছে: মির্জা ফখরুল

 সেন্টমার্টিনে ২ কেজি গাঁজাসহ আটক

সেন্টমার্টিনে ২ কেজি গাঁজাসহ আটক

 নারীর প্রতি সহিংসতা রোধে খুলনায় অংশীজনদের সমন্বয় কর্মশালা

নারীর প্রতি সহিংসতা রোধে খুলনায় অংশীজনদের সমন্বয় কর্মশালা

 খুবিতে নবীন শিক্ষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

খুবিতে নবীন শিক্ষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

 দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু: স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু: স্বরাষ্ট্র উপদেষ্টা

 মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব : আ.লীগ কর্মী

মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব : আ.লীগ কর্মী

সংশ্লিষ্ট

আমরা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকতে চাই না: জামায়াত আমির

আমরা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকতে চাই না: জামায়াত আমির

দীর্ঘ ৩ দশক পর দিনাজপুর-৬-এ বিএনপির একক প্রার্থী ডা. জাহিদ

দীর্ঘ ৩ দশক পর দিনাজপুর-৬-এ বিএনপির একক প্রার্থী ডা. জাহিদ

দুশ্চিন্তায় জোট প্রার্থীরা

দুশ্চিন্তায় জোট প্রার্থীরা

জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক