× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

গাজায় ইসরায়েলি বাহিনীর হামলায় আরও ১১০ ফিলিস্তিনি নিহত

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ১৩ জুলাই ২০২৫ ১০:১০ এএম

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের অব্যাহত হামলায় নিহতের সংখ্যা প্রতিদিনই বাড়ছে। 

শনিবার (স্থানীয় সময়) দিনভর চালানো হামলায় আরও অন্তত ১১০ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হাসপাতাল সূত্র। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আলজাজিরা এই তথ্য নিশ্চিত করে।

প্রত্যক্ষদর্শীরা বলছে, রাফাহের আল-শাকুশ এলাকায় জিএইচএফের একমাত্র সক্রিয় কেন্দ্রের সামনে ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের লক্ষ্য করে হঠাৎ গুলি চালায় ইসরায়েলি সেনারা। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান অন্তত ৩৪ জন, যাদের বেশির ভাগই নারী ও শিশু। আহত হয়েছেন আরও বহু মানুষ।

আল জাজিরার প্রতিবেদক তারেক আবু আজ্জুম জানান, কোনো ধরনে পূর্ব সতর্কতা ছাড়াই ক্ষুধার্ত মানুষের ভিড় লক্ষ্য করে সরাসরি গুলি চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলার পরপরই এলাকায় হাহাকার ও আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, জিএইচএফের সহায়তা কেন্দ্রগুলো এখন কার্যত ‘মানব হত্যা কেন্দ্রে’ পরিণত হয়েছে। স্থানীয় চিকিৎসা সূত্রে জানা গেছে, মে মাসের শেষদিকে সংস্থাটি কার্যক্রম শুরু করার পর থেকে এসব সহায়তা কেন্দ্রে নিহত হয়েছে অন্তত ৮০০ ফিলিস্তিনি, আহতের সংখ্যা ছাড়িয়েছে ৫ হাজার।

এদিকে, গতকাল শনিবার গাজার উত্তরাঞ্চলের জাবালিয়ায় দুটি আবাসিক ভবনে ইসরায়েলি বিমান হামলায় নিহত হন ১৫ জন। গাজা সিটির তুফাহ এলাকার জাফা স্ট্রিটে এক পরিবারকে লক্ষ্য করে চালানো হামলায় প্রাণ হারান চারজন, আহত হয়েছেন আরও ১০ জন। শাতি শরণার্থী ক্যাম্পেও সাতজন নিহত হন। বাইত হানুন উত্তর-পূর্বাঞ্চলে একযোগে ৫০টির বেশি বোমা ফেলেছে ইসরায়েলি বাহিনী। ফলে পুরো এলাকা এখন কার্যত ধ্বংসস্তূপ।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গত ৪৮ ঘণ্টায় গাজার বিভিন্ন এলাকায় অন্তত ২৫০ বার হামলা চালিয়েছে তারা। গাজা উপত্যকায় চলমান অবরোধে খাদ্য ও জরুরি সহায়তা পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। গাজা সরকারের তথ্য অনুযায়ী, অপুষ্টির কারণে এ পর্যন্ত ৬৭ শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া, পাঁচ বছরের কম বয়সী ৬ লক্ষাধিক শিশু মারাত্মক পুষ্টিহীনতার ঝুঁকিতে রয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

ফিলিস্তিনিদের জোর করে ভিনদেশে সরানোর পরিকল্পনা ইসরায়েলের

ফিলিস্তিনিদের জোর করে ভিনদেশে সরানোর পরিকল্পনা ইসরায়েলের

ফিলিস্তিনিদের জোর করে ভিনদেশে সরানোর পরিকল্পনা ইসরায়েলের

ফিলিস্তিনিদের জোর করে ভিনদেশে সরানোর পরিকল্পনা ইসরায়েলের

কক্সবাজারে অস্ত্রসহ ১৯ ডাকাত আটক, গুলিবিদ্ধ নিহত ১

কক্সবাজারে অস্ত্রসহ ১৯ ডাকাত আটক, গুলিবিদ্ধ নিহত ১

ভাণ্ডারিয়ায় অটোরিকশা চাপায় মাদ্রাসার ছাত্র নিহত

ভাণ্ডারিয়ায় অটোরিকশা চাপায় মাদ্রাসার ছাত্র নিহত

 সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

 অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

 দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

 গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

 বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

 ঈদগাঁওয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

ঈদগাঁওয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

 জামালপুরে সমবায় গ্রাহকদের মাঝে জমির দলিল হস্তান্তর

জামালপুরে সমবায় গ্রাহকদের মাঝে জমির দলিল হস্তান্তর

 জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড প্রচারণায় সরকার

জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড প্রচারণায় সরকার

 এবার সরকারের পক্ষে ইরানের রাস্তায় লাখো মানুষ

এবার সরকারের পক্ষে ইরানের রাস্তায় লাখো মানুষ

 সাতকানিয়ায় পাহাড় কাটা রোধে অভিযান

সাতকানিয়ায় পাহাড় কাটা রোধে অভিযান

 সরাইলে ইটভাটায় জরিমানা

সরাইলে ইটভাটায় জরিমানা

 আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ, দেশকে অপমান করা হয়েছে: মির্জা ফখরুল

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ, দেশকে অপমান করা হয়েছে: মির্জা ফখরুল

 সেন্টমার্টিনে ২ কেজি গাঁজাসহ আটক

সেন্টমার্টিনে ২ কেজি গাঁজাসহ আটক

 নারীর প্রতি সহিংসতা রোধে খুলনায় অংশীজনদের সমন্বয় কর্মশালা

নারীর প্রতি সহিংসতা রোধে খুলনায় অংশীজনদের সমন্বয় কর্মশালা

 খুবিতে নবীন শিক্ষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

খুবিতে নবীন শিক্ষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

 দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু: স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু: স্বরাষ্ট্র উপদেষ্টা

 মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব : আ.লীগ কর্মী

মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব : আ.লীগ কর্মী

সংশ্লিষ্ট

এবার সরকারের পক্ষে ইরানের রাস্তায় লাখো মানুষ

এবার সরকারের পক্ষে ইরানের রাস্তায় লাখো মানুষ

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের

ফিলিস্তিনিদের জোর করে ভিনদেশে সরানোর পরিকল্পনা ইসরায়েলের

ফিলিস্তিনিদের জোর করে ভিনদেশে সরানোর পরিকল্পনা ইসরায়েলের

সরকার জনগণের কথা শুনতে প্রস্তুত: ইরানের প্রেসিডেন্ট

সরকার জনগণের কথা শুনতে প্রস্তুত: ইরানের প্রেসিডেন্ট