× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাকিবের সঙ্গে সম্পর্কের বরফ গলবে, আশাবাদী তামিম

স্পোর্টস রিপোর্টার

প্রকাশ : ১৬ জুন ২০২৫ ১২:২৪ এএম

সাকিবের সঙ্গে সম্পর্কের বরফ গলবে, আশাবাদী তামিম

সাকিবের সঙ্গে সম্পর্কের বরফ গলবে, আশাবাদী তামিম

দীর্ঘদিনের সহযোদ্ধা, একসময় ছিলেন বন্ধুত্বের প্রতীক। কিন্তু সময়ের বিবর্তনে তামিম ইকবাল ও সাকিব আল হাসানের সম্পর্ক আজ অনেকটাই শীতল। যদিও সেই দূরত্ব ঘোচানোর আশার কথা শুনিয়েছেন দেশের অন্যতম সফল ওপেনার তামিম ইকবাল।

সম্প্রতি একটি জাতীয় দৈনিককে দেওয়া সাক্ষাৎকারে তামিম অকপটে স্বীকার করেন, সাকিবই বাংলাদেশের ক্রীড়া ইতিহাসের সর্বকালের সেরা ক্রীড়াবিদ। তার ভাষায়, “সত্যটা বলতেই হবে। আর আমি এটা প্রথমবার বলছি না। বাংলাদেশের ক্রীড়াঙ্গনে যদি একজনের নাম নিতে হয়, তবে সেটা হবে সাকিব আল হাসান। ক্রিকেটে সে যা অর্জন করেছে, তা অবিশ্বাস্য। আমাদের ব্যক্তিগত সম্পর্ক যেমনই হোক, সত্য তো সত্যই থাকবে।”

তামিম জানান, সাকিবের সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক কখনোই তার এই মতামতকে প্রভাবিত করেনি। “অনেকে বলে, আমরা দুজন তারকা—তাই নাকি দ্বন্দ্ব! আমি তা মনে করি না। আমি তো বলেই আসছি, সাকিবই সেরা,” বলেন তিনি।

একসময় একসঙ্গে সময় কাটানো, একসঙ্গে খাওয়া-দাওয়া, এমনকি মাঠে একসঙ্গে দলকে টেনে তোলার স্মৃতিগুলোও তুলে ধরেন তামিম। তার মতে, এখনো যদি দুইজন একসাথে কাজ করতে পারেন, তাহলে দেশের ক্রিকেট উপকৃত হবে। যদিও তামিম এখন আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে, তবুও ভবিষ্যতে ভিন্ন ভূমিকায় দুইজন একসঙ্গে কাজ করতে পারেন বলেই ইঙ্গিত দেন তিনি।

তিনি বলেন, “আমি কখনো বিশ্বাস করি না যে সম্পর্ক আর কখনও ঠিক হবে না। আমি হয়তো কিছু ভুল করেছি, সেও করেছে। যেদিন আমরা বুঝে একসাথে বসতে পারব, সেদিন সব সমস্যার সমাধান হবে। এখন আমরা একসঙ্গে মাঠে না খেললেও, আমি বিশ্বাস করি—দুজন মিলে আবারও বাংলাদেশ ক্রিকেটকে উচ্চতায় নিয়ে যেতে পারব।”

উল্লেখ্য, ২০২৩ সালের সেপ্টেম্বরে সর্বশেষ বাংলাদেশের জার্সি গায়ে দেন তামিম ইকবাল। এরপর বিপিএলের সময় জানান, জাতীয় দলে ফেরা হচ্ছে না আর। অপরদিকে, সাকিব আল হাসান রাজনৈতিক যোগসূত্রে পড়ে গেছেন বিতর্কের মুখে।

গত বছর ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর যুক্তরাষ্ট্রে রয়েছেন তিনি। রাজনৈতিক পরিচয়ের কারণে জনরোষের ভয়ে দেশে ফিরতে পারছেন না বলেই ধারণা করা হচ্ছে। যদিও ওই সময়ের পর দেশের হয়ে চারটি ম্যাচ খেলেছিলেন সাকিব, এরপর আর মাঠে দেখা যায়নি তাকে।

তামিম-সাকিবের দ্বন্দ্বের অবসান এবং দেশের ক্রিকেটের স্বার্থে তাদের পুনর্মিলনের প্রত্যাশায় বুক বেঁধে আছে ক্রিকেটপ্রেমীরা।

ভোরের আকাশ//হ.র 

সাকিবের পর ‘টাইলক্স’ ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হলেন শোয়েব

সাকিবের পর ‘টাইলক্স’ ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হলেন শোয়েব

সাকিব আল হাসানকে দুদকে তলব

সাকিব আল হাসানকে দুদকে তলব

জাহানারার মতো ভুক্তভোগীদের মুখ খোলার অনুরোধ তামিমের

জাহানারার মতো ভুক্তভোগীদের মুখ খোলার অনুরোধ তামিমের

আইএল টি-টোয়েন্টিতে দল পেলেন সাকিব-তাসকিন

আইএল টি-টোয়েন্টিতে দল পেলেন সাকিব-তাসকিন

বিসিবি নির্বাচন ঘিরে উত্তাপ: তামিমকে মুখোমুখি চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

বিসিবি নির্বাচন ঘিরে উত্তাপ: তামিমকে মুখোমুখি চ্যালেঞ্জ আসিফ মাহমুদের

 সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

 অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

 দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

 গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

 বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

সংশ্লিষ্ট

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ, দেশকে অপমান করা হয়েছে: মির্জা ফখরুল

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ, দেশকে অপমান করা হয়েছে: মির্জা ফখরুল

সেন্ট্রাল ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আদিরা এন্টারপ্রাইজ

সেন্ট্রাল ক্লাব ক্রিকেট টুর্নামেন্টের ফাইনালে আদিরা এন্টারপ্রাইজ

বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী তারকা রিশাদ: মঈন আলী

বাংলাদেশ ক্রিকেটের পরবর্তী তারকা রিশাদ: মঈন আলী

২২ বছর পর সেমিফাইনালে হাকিমির মরক্কো

২২ বছর পর সেমিফাইনালে হাকিমির মরক্কো