× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মা হারালেন অভিনেত্রী জ্যাকুলিন

বিনোদন ডেস্ক

প্রকাশ : ০৭ এপ্রিল ২০২৫ ০২:৫৮ এএম

মা হারালেন অভিনেত্রী জ্যাকুলিন

মা হারালেন অভিনেত্রী জ্যাকুলিন

বলিউড অভিনেত্রী জ্যাকুলিন ফার্নান্দেজের মা কিম ফার্নান্দেজ মারা গেছেন। রোববার (৬ এপ্রিল) মুম্বাইয়ের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।  অভিনেত্রীর টিম এ তথ্য জানিয়েছে।

গত মাসে হঠাৎ করে স্ট্রোক করেন কিম ফার্নান্দেজ। পরে তাকে লীলাবতী হাসপাতালে ভর্তি করানো হয়েছিল।তিনি বেশ কিছু দিন আইসিইউতে ছিলেন।

মা কিম ফার্নান্দেজ অসুস্থ থাকার কারণে গত মাসে জ্যাকুলিন গুয়াহাটিতে আইপিএলের অনুষ্ঠানে যোগ দেননি। তার ঘনিষ্ঠ এক সূত্র ভারতীয় সংবাদ সংস্থা এএনআইকে জানিয়েছিল, জ্যাকুলিনের মা এখনও আইসিইউতে। তার চিকিৎসা চলছে। প্রতি মুহূর্তে জ্যাকুলিন ও তার পরিবার কিমের পাশে থাকছেন। ডাক্তারদের সঙ্গে তাদের সব সময় যোগাযোগ রাখতে হচ্ছে। এই পরিস্থিতিতে জ্যাকুলিন তার মায়ের সঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। তাই দুর্ভাগ্যবশত আইপিএলের অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পারবেন না নায়িকা।

উল্লেখ্য, জ্যাকুলিন বাহরাইনের মানামায় জন্মগ্রহণ করেন। তার মা কিম ছিলেন মালয়েশিয়ান এবং কানাডিয়ান বংশোদ্ভূত। তার বাবা এলরয় ফার্নান্দেজ শ্রীলঙ্কার বাসিন্দা। 

 সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

 অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

 দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

 গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

 বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

সংশ্লিষ্ট

বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই নতুন সম্পর্কে মাহি!

বিচ্ছেদের রেশ কাটতে না কাটতেই নতুন সম্পর্কে মাহি!

‘ইন্ডিয়ান আইডল’ তারকা প্রশান্ত তামাং আর নেই

‘ইন্ডিয়ান আইডল’ তারকা প্রশান্ত তামাং আর নেই

রোজার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তাহসান

রোজার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন তাহসান

সংসার ভাঙছে তাহসান–রোজার

সংসার ভাঙছে তাহসান–রোজার