শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

বিকেল থেকে বন্ধ থাকবে মেট্রোরেলের ঢাবি স্টেশন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৪ জুলাই ২০২৫, ১১:১৩ পূর্বাহ্ন

শেয়ার করুন:
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

জুলাই গণ-অভ্যুত্থান পুনর্জাগরণের অনুষ্ঠান ঘিরে আজ সোমবার বিকেল ৫টা থেকে মেট্রোরেলের ঢাকা বিশ্ববিদ্যালয় স্টেশনে কোনো ট্রেন থামবে না। তবে আগামীকাল মঙ্গলবার থেকে আগের মতোই চলাচল করবে মেট্রোরেল।

রোববার (১৩ জুলাই) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন মেট্রোরেল পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপক (প্রশাসন) রফিকুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, জুলাই গণঅভ্যুত্থান পুনর্জাগরণ অনুষ্ঠানমালা-২০২৫ এর ঢাকা বিশ্ববিদ্যালয়কেন্দ্রিক অনুষ্ঠান সংক্রান্ত কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ১৪ জুলাই বিকেল ৫টা থেকে ওই স্টেশন বন্ধ রাখার নির্দেশনা রয়েছে। এ বিষয়ে ব্যবস্থা নিতে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয় থেকে ডিএমটিসিএলকে চিঠি দেওয়া হয়েছে। এ কারণে সোমবার ওই স্টেশন বন্ধ থাকবে। এই সিদ্ধান্ত শুধু আগামীকালের জন্যই নেওয়া হয়েছে। মেট্রোরেলের সর্বশেষ ট্রেন মতিঝিল থেকে রাত ৯টা ৪০ মিনিটে ছাড়ে।

এর আগে, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় বেশি মানুষের সমাগম হয়, এমন অনুষ্ঠান থাকায় মেট্রোরেলের স্টেশনটি বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মূলত অন্যান্য গন্তব্যের যাত্রীদের যাতায়াত নির্বিঘ্ন রাখতে এবং অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে স্টেশন বন্ধ রাখা হয় বলে ডিএমটিসিএল সূত্র জানিয়েছে।

ভোরের আকাশ/এসএইচ

মেট্রোরেল স্টেশনজুলাই গণঅভ্যুত্থানঢাকা বিশ্ববিদ্যালয়

শেয়ার করুন: