শিরোনাম
বিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রীবিদেশি সহায়তা নয়, বাংলাদেশ এখন নিজের পায়ে দাঁড়াতে চায়: পররাষ্ট্র প্রতিমন্ত্রীশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন বোর্ড গঠনের উদ্যোগবাংলাদেশে হামের প্রকোপ ডিপথেরিয়া, হুপিং কাশি ও পোলিও প্রাদুর্ভাবের ‘সতর্কতা’শিক্ষাপ্রতিষ্ঠান বাড়লেও কমেছে শিক্ষার্থীবিদেশি ঋণ কমেছে ৪২.৩৪%, ছয় উন্নয়ন সহযোগীর প্রতিশ্রুতি নেইকক্সবাজারে আগুন: ডিএনএ পরীক্ষায় নিহত ১০ জনের পরিচয় শনাক্ত, এখনো নিখোঁজ ১অনলাইন টিকিটের কালোবাজারি নিয়ন্ত্রণ কঠিন: রেলমন্ত্রীনিপ্পন ও সাসাকাওয়া পিস ফাউন্ডেশনের নৈশভোজে যোগ দিলেন প্রধানমন্ত্রী

যমুনার সামনে এনসিপির অবস্থান কর্মসূচি শুরু

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ৯ মে ২০২৫, ১০:০০ পূর্বাহ্ন

শেয়ার করুন:
যমুনার সামনে এনসিপির অবস্থান কর্মসূচি শুরু
যমুনার সামনে এনসিপির অবস্থান কর্মসূচি শুরু

আওয়ামী লীগকে ‘গণহত্যাকারী দল’ হিসেবে আখ্যা দিয়ে দলটির নিষিদ্ধকরণ ও নেতাদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি শুরু করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।

বৃহস্পতিবার (৮ মে) রাত ১০টা থেকে এনসিপির দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নেতৃত্বে এই কর্মসূচি শুরু হয়। ধীরে ধীরে আন্দোলনকারীরা মিছিল নিয়ে সেখানে জড়ো হতে থাকেন।

এর আগে, নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে কর্মসূচির ঘোষণা দিয়ে হাসনাত আবদুল্লাহ বলেন, “গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নিশ্চিত না হওয়া এবং দলটি নিষিদ্ধের সুস্পষ্ট রোডম্যাপ না পাওয়া পর্যন্ত যমুনার সামনে আমাদের অবস্থান চলবে। যার এজেন্ডায় আওয়ামী লীগ নিষিদ্ধের পরিষ্কার বক্তব্য নেই, তার সঙ্গে আমরা নেই।”

আওয়ামী লীগ সরকারের পতনের নয় মাস পর, বুধবার (৭ মে) দিনগত রাত ৩টা ৫ মিনিটে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইটে দেশ ছাড়েন সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তার এই দেশত্যাগের ঘটনা সামনে আসার পরই আওয়ামী লীগ নিষিদ্ধের প্রসঙ্গটি নতুন করে আলোচনায় আসে।

ভোরের আকাশ//হ.র

শেয়ার করুন: