× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

টেকনাফে মর্টারশেল ও গোলাগুলির শব্দে কাঁপছে সীমান্তবাসী

কক্সবাজার প্রতিনিধি

প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৫ ১০:১৬ পিএম

ছবি: ভোরের আকাশ

ছবি: ভোরের আকাশ

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং সীমান্ত এলাকায় মিয়ানমার থেকে ছোড়া মর্টারশেল ও ভারী গোলাগুলির শব্দে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) ভোর থেকে টানা প্রায় চার ঘণ্টা সীমান্তজুড়ে গোলাগুলি ও মর্টারশেল বিস্ফোরণের শব্দে কেঁপে ওঠে বসতবাড়ি। এ সময় মিয়ানমার থেকে ছোড়া গুলি বাংলাদেশের ভেতরে এসে কয়েকটি বাড়ির টিনের চালা ভেদ করে ঘরের ভেতরে পড়ে।

স্থানীয়রা জানান, শনিবার ভোর থেকেই হোয়াইক্যং সীমান্তের ওপারে মিয়ানমারের অভ্যন্তরে থেমে থেমে গোলাগুলি ও মর্টারশেল নিক্ষেপের বিকট শব্দ শোনা যায়। একপর্যায়ে এসব বিস্ফোরণের কম্পনে সীমান্তবর্তী বসতবাড়িগুলো কেঁপে ওঠে। আতঙ্কে নারী-শিশুসহ অনেক মানুষ নিরাপদ আশ্রয়ের খোঁজে ঘরের ভেতরে লুকিয়ে পড়ে।

হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য সিরাজুল মোস্তফা লালু বলেন, “শনিবার ভোর থেকে সকাল পর্যন্ত টানা চার ঘণ্টা হোয়াইক্যং ২ নম্বর ওয়ার্ডের পুরো সীমান্ত এলাকায় মর্টারশেল বিস্ফোরণ ও গোলাগুলির শব্দ শোনা গেছে। বিস্ফোরণের তীব্রতায় সীমান্তবর্তী বাড়িঘর কেঁপে উঠেছে। এতে সীমান্তবাসীর মধ্যে চরম আতঙ্ক ছড়িয়ে পড়ে।”

তিনি আরও বলেন, “হোয়াইক্যং সীমান্তের ওপারে মিয়ানমারের ভেতর থেকেই এসব মর্টারশেল নিক্ষেপ ও গুলি চালানো হচ্ছে। এ সময় হোয়াইক্যং বাজার সংলগ্ন মোহাম্মদ হোসেন ও আব্দুল কুদ্দুসের বাড়িতে এবং বালুখালী গ্রামের সরওয়ার আলমের বাড়িতে কয়েকটি গুলি এসে পড়ে। এছাড়া উত্তর পাড়া সংলগ্ন নাফ নদীতে একটি মর্টারশেল পড়লে নদীর মাঝখানে ধোঁয়ার কুণ্ডলী উঠতে দেখা যায়।”

গুলিবিদ্ধ বাড়ির একজন বাসিন্দা মোহাম্মদ হোসেনের ছেলে নুরুল আবছার বলেন, “শনিবার ভোর থেকেই হোয়াইক্যংয়ের ওপারে মিয়ানমার সীমান্তে প্রচুর গোলাগুলির শব্দ হচ্ছিল। একই সঙ্গে মর্টারশেল ফায়ারের শব্দ ভেসে আসছিল। ঠিক এমন সময় আমার ঘরের টিনের চালে পর পর দুটি গুলি এসে লাগে। এতে আমরা ভয় পেয়ে যাই। ভোর থেকে সকাল ৮টা পর্যন্ত যখনই ফায়ার হয়েছে, বাড়িঘর কেঁপে উঠেছে।”

আরেক ভুক্তভোগী সরওয়ার আলম বলেন, “প্রচুর গোলাগুলির শব্দ শুরু হলে সন্তানদের নিয়ে আমি বাড়ির ভেতরের একটি তুলনামূলক নিরাপদ স্থানে আশ্রয় নিই। গুলির বিকট শব্দে আমরা ভয়ে কাঁপছিলাম। হঠাৎ একটি গুলি টিনের ছাউনি ছিদ্র করে ঘরের ভেতরে পড়ে যায় এবং মেঝের ওপর ঘুরতে থাকে। পরে গুলিটি হাতে ধরলে গরম অনুভূত হয়। তখন বুঝতে পারি কী ভয়াবহ পরিস্থিতির মধ্য দিয়ে আমরা যাচ্ছিলাম।”

এ ঘটনায় এখনো কেউ হতাহত না হলেও সীমান্তবাসীর মধ্যে চরম উৎকণ্ঠা বিরাজ করছে। অনেক পরিবার প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছে না। শিশু ও বৃদ্ধদের নিয়ে আতঙ্কে সময় কাটাচ্ছেন স্থানীয়রা।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র বলেন, “শনিবার ভোর থেকে সকাল পর্যন্ত মিয়ানমার সীমান্তের দিক থেকে প্রচুর গোলাগুলির শব্দ ভেসে এসেছে। কয়েকটি বাড়িতে গুলি পড়েছে বলে আমরা শুনেছি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে।”

সীমান্ত পরিস্থিতি নিয়ে স্থানীয়দের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। তারা দ্রুত সীমান্ত এলাকায় নিরাপত্তা জোরদার ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

ভোরের আকাশ/মো.আ.

সেন্টমার্টিনে ২ কেজি গাঁজাসহ আটক

সেন্টমার্টিনে ২ কেজি গাঁজাসহ আটক

কক্সবাজারে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ, ১৮ জেলে আটক

কক্সবাজারে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ, ১৮ জেলে আটক

কক্সবাজারে অস্ত্রসহ ১৯ ডাকাত আটক, গুলিবিদ্ধ নিহত ১

কক্সবাজারে অস্ত্রসহ ১৯ ডাকাত আটক, গুলিবিদ্ধ নিহত ১

টেকনাফে ১৮ কোটি টাকার মাদক ধ্বংস

টেকনাফে ১৮ কোটি টাকার মাদক ধ্বংস

ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা যুবকের মৃত্যু

ক্যাম্পে আধিপত্য বিস্তার নিয়ে রোহিঙ্গা যুবকের মৃত্যু

 সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

 অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

 দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

 গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

 বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

 ঈদগাঁওয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

ঈদগাঁওয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে শিক্ষা সামগ্রী বিতরণ

 জামালপুরে সমবায় গ্রাহকদের মাঝে জমির দলিল হস্তান্তর

জামালপুরে সমবায় গ্রাহকদের মাঝে জমির দলিল হস্তান্তর

 জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড প্রচারণায় সরকার

জুলাই সনদে গণভোট: ‘হ্যাঁ’ ভোটের পক্ষে ফটোকার্ড প্রচারণায় সরকার

 এবার সরকারের পক্ষে ইরানের রাস্তায় লাখো মানুষ

এবার সরকারের পক্ষে ইরানের রাস্তায় লাখো মানুষ

 সাতকানিয়ায় পাহাড় কাটা রোধে অভিযান

সাতকানিয়ায় পাহাড় কাটা রোধে অভিযান

 সরাইলে ইটভাটায় জরিমানা

সরাইলে ইটভাটায় জরিমানা

 আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ, দেশকে অপমান করা হয়েছে: মির্জা ফখরুল

আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ, দেশকে অপমান করা হয়েছে: মির্জা ফখরুল

 সেন্টমার্টিনে ২ কেজি গাঁজাসহ আটক

সেন্টমার্টিনে ২ কেজি গাঁজাসহ আটক

 নারীর প্রতি সহিংসতা রোধে খুলনায় অংশীজনদের সমন্বয় কর্মশালা

নারীর প্রতি সহিংসতা রোধে খুলনায় অংশীজনদের সমন্বয় কর্মশালা

 খুবিতে নবীন শিক্ষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

খুবিতে নবীন শিক্ষকদের ৫ দিনব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন

 দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু: স্বরাষ্ট্র উপদেষ্টা

দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু: স্বরাষ্ট্র উপদেষ্টা

 মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব : আ.লীগ কর্মী

মুজিব কোট তুলে রেখেছি, এবার ধানের শীষে ভোট দেব : আ.লীগ কর্মী

সংশ্লিষ্ট