× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক আগামী সপ্তাহে, যুদ্ধ শেষ বলে ঘোষণা ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ : ২৬ জুন ২০২৫ ০৩:৪৫ এএম

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক আগামী সপ্তাহে, যুদ্ধ শেষ বলে ঘোষণা ট্রাম্পের

যুক্তরাষ্ট্র-ইরান বৈঠক আগামী সপ্তাহে, যুদ্ধ শেষ বলে ঘোষণা ট্রাম্পের

পারমাণবিক চুক্তি নিয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার নেদারল্যান্ডসের হেগে ন্যাটো সম্মেলনের ফাঁকে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এই ঘোষণা দেন।

ট্রাম্প বলেন, সাম্প্রতিক ইসরায়েল-ইরান যুদ্ধের কারণে যে সংলাপ প্রক্রিয়া থমকে গিয়েছিল, সেটি আবার শুরু হতে যাচ্ছে। তিনি বলেন, “আমি তোমাদের একটা কথা বলি, আমরা আগামী সপ্তাহে ইরানের সঙ্গে কথা বলতে যাচ্ছি। আমরা হয়তো একটি চুক্তিও করতে পারি—তবে আমি জানি না।”

যদিও তিনি ইরানের সঙ্গে আবার আলোচনা শুরু করতে আগ্রহী নন বলেও মন্তব্য করেন। তার দাবি, যুক্তরাষ্ট্রের হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি কার্যত ধ্বংস হয়েছে।

ট্রাম্প বলেন, “আমার দৃষ্টিতে তারা যুদ্ধে লড়েছে, এবং যুদ্ধ শেষ হয়েছে।”
সাংবাদিকদের এক প্রশ্নে তিনি জানান, যুক্তরাষ্ট্রের হামলার আগে ইরান পারমাণবিক সামগ্রী সরিয়ে নেওয়ার পর্যাপ্ত সময় পায়নি। তিনি বলেন, “এসব জিনিস খুবই ভারী, সরানো সহজ নয়।”

সংবাদ সম্মেলনে উপস্থিত যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও বলেন, ট্রাম্প শান্তির পক্ষে অবস্থান নিচ্ছেন এবং যারা শান্তি চায়, তাদের সঙ্গে আলোচনার দরজা খোলা রাখতে চান।

রুবিও জানান, আলোচনা শুরু হবে কি না, তা নির্ভর করবে ইরানের অংশগ্রহণের ইচ্ছার ওপর।

অন্যদিকে ট্রাম্প বলেন, “আমি মনে করি না এটা খুব প্রয়োজনীয়। তারা একটি যুদ্ধে ছিল, তারা লড়েছে, এখন তারা নিজেদের পথে ফিরে গেছে। কোনও সমঝোতা হলো কি না, সেটা আমি খুব একটা পরোয়া করি না। আমরা শুধু তাদের সঙ্গে দেখা করতে যাচ্ছি।”

সূত্র: বিবিসি, আল জাজিরা।

ভোরের আকাশ//হ.র

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের

এবার ইরানে সামরিক হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

এবার ইরানে সামরিক হামলার হুঁশিয়ারি ট্রাম্পের

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চান নতুন মার্কিন রাষ্ট্রদূত

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরও দৃঢ় করতে চান নতুন মার্কিন রাষ্ট্রদূত

গ্রিনল্যান্ডে পা দিলে ‘আগে গুলি, পরে প্রশ্ন’, ট্রাম্পকে ডেনমার্কের হুঁশিয়ারি 

গ্রিনল্যান্ডে পা দিলে ‘আগে গুলি, পরে প্রশ্ন’, ট্রাম্পকে ডেনমার্কের হুঁশিয়ারি 

 বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি

বাংলাদেশ সকল মানুষের নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি

 যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে যুব টাইগাররা

যুক্তরাষ্ট্রকে উড়িয়ে সুপার সিক্সে যুব টাইগাররা

 চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ

 সুন্দরবন থেকে ১৮ জেলেকে অপহরণ করেছে দস্যুরা

সুন্দরবন থেকে ১৮ জেলেকে অপহরণ করেছে দস্যুরা

 ধর্মের নামে মুনাফেকি করছে একটি দল: মির্জা ফখরুল

ধর্মের নামে মুনাফেকি করছে একটি দল: মির্জা ফখরুল

সংশ্লিষ্ট

এবার সরকারের পক্ষে ইরানের রাস্তায় লাখো মানুষ

এবার সরকারের পক্ষে ইরানের রাস্তায় লাখো মানুষ

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের

নিজেকে ভেনেজুয়েলার ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ঘোষণা ট্রাম্পের

জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু

জাতিসংঘের আদালতে রোহিঙ্গা গণহত্যার বিচার শুরু

ফিলিস্তিনিদের জোর করে ভিনদেশে সরানোর পরিকল্পনা ইসরায়েলের

ফিলিস্তিনিদের জোর করে ভিনদেশে সরানোর পরিকল্পনা ইসরায়েলের