× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুক্তরাজ্যের বাণিজ্যদূতকে নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১০ এপ্রিল ২০২৫ ১১:৩০ এএম

যুক্তরাজ্যের বাণিজ্যদূতকে নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ড. ইউনূস

যুক্তরাজ্যের বাণিজ্যদূতকে নির্বাচনের সম্ভাব্য সময় জানালেন ড. ইউনূস

বাংলাদেশে নিযুক্ত যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটনকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের সম্ভাব্য সময় জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস।

বুধবার (৯ এপ্রিল) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যুক্তরাজ্যের বাণিজ্য দূত ব্যারোনেস রোজি উইন্টারটনের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এ কথা জানান। বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় সম্পর্ক আরো গভীর করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করে।

ব্যারোনেস উইন্টারটন বলেন, আমাদের মধ্যে দীর্ঘ ও বিশ্বাসযোগ্য সম্পর্ক রয়েছে এবং সংস্কারের যে ধারা দেখা যাচ্ছে, তাতে আমরা সন্তুষ্ট।

প্রধান উপদেষ্টা বলেন, এটি আমাদের জন্য একটি রূপান্তরমূলক সময়। আমরা প্রতিষ্ঠান পুনর্গঠন এবং অগ্রাধিকার পুনর্নির্ধারণে মনোনিবেশ করছি।

মুহাম্মদ ইউনূস বাংলাদেশের স্বল্প সম্পদসমৃদ্ধ স্বাস্থ্য খাতকে শক্তিশালী করতে যুক্তরাজ্যের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, সরকার পরিচালিত স্বাস্থ্য কর্মসূচিগুলো প্রায় অকার্যকর। এক্ষেত্রে যুক্তরাজ্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। আরেকটি সম্ভাবনাময় ক্ষেত্র হলো ফার্মাসিউটিক্যালস। 

আমরা পেটেন্ট সুরক্ষা তুলে নেওয়ার পক্ষে পরামর্শ দিয়ে বিশ্বব্যাপী ভ্যাকসিনের প্রাপ্যতাকে সমর্থন করার জন্য আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি, যাতে প্রতিটি দেশ সামাজিক ব্যবসা মডেলের অধীনে সাশ্রয়ীভাবে ভ্যাকসিন উৎপাদন করতে পারে। উভয় পক্ষ শিক্ষা, টেক্সটাইল শিল্প, প্রতিরক্ষা এবং বিমান চলাচলসহ কৌশলগত সহযোগিতার বিস্তৃত ক্ষেত্র নিয়েও আলোচনা করেন।

বৈঠকে বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এবং প্রধান উপদেষ্টার কার্যালয়ের মুখ্য সমন্বয়ক লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।

ভোরের আকাশ/এসএইচ

চার নারীকে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

চার নারীকে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

নারী সমাজকে আলোর পথে এনেছিলেন বেগম রোকেয়া: প্রধান উপদেষ্টা

নারী সমাজকে আলোর পথে এনেছিলেন বেগম রোকেয়া: প্রধান উপদেষ্টা

মানুষ নির্বাচনমুখী, এখন ভোট স্থগিত চাওয়ার সময় নয়: হাইকোর্ট

মানুষ নির্বাচনমুখী, এখন ভোট স্থগিত চাওয়ার সময় নয়: হাইকোর্ট

‘এখনো নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি, ইসির ওপর আস্থা রয়েছে’

‘এখনো নির্বাচনের জন্য লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি, ইসির ওপর আস্থা রয়েছে’

‘নির্বাচন এলে যারা তসবিহ নিয়ে ঘুরে তারাই ধর্মকে ব্যবহার করে’

‘নির্বাচন এলে যারা তসবিহ নিয়ে ঘুরে তারাই ধর্মকে ব্যবহার করে’

 প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতে সিইসি

প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতে সিইসি

 দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঘৃণার পরিবেশ তৈরি করতে হবে: অর্থ উপদেষ্টা

দুর্নীতিবাজদের বিরুদ্ধে ঘৃণার পরিবেশ তৈরি করতে হবে: অর্থ উপদেষ্টা

 আপাতত ঢাকায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলবে

আপাতত ঢাকায় রেখে খালেদা জিয়ার চিকিৎসা চলবে

 অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ৩১ কর্মকর্তা

অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ৩১ কর্মকর্তা

 ‎ পটুয়াখালী-১ আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার

‎ পটুয়াখালী-১ আসনের ইসলামী আন্দোলনের মনোনীত প্রার্থীর প্রার্থীতা প্রত্যাহার

সংশ্লিষ্ট

প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতে সিইসি

প্রধান বিচারপতির সঙ্গে সাক্ষাতে সিইসি

অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ৩১ কর্মকর্তা

অতিরিক্ত জেলা প্রশাসক হলেন ৩১ কর্মকর্তা

দুর্নীতিবাজদের নির্বাচিত করবেন না: দুদক চেয়ারম্যান

দুর্নীতিবাজদের নির্বাচিত করবেন না: দুদক চেয়ারম্যান

চার নারীকে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা

চার নারীকে বেগম রোকেয়া পদক তুলে দিলেন প্রধান উপদেষ্টা