× ই-পেপার প্রচ্ছদ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি ফিচার চট্টগ্রাম ভিডিও সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিএনপি নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় খালেদা জিয়ার

নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ০১ এপ্রিল ২০২৫ ০৬:২৪ পিএম

বিএনপি নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় খালেদা জিয়ার

বিএনপি নেতাদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় খালেদা জিয়ার

বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া এবং দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান পবিত্র ঈদুল ফিতর এবং মহান স্বাধীনতা দিবস উপলক্ষ্যে দলের নেতাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন।

সোমবার (৩১ মার্চ) রাত ৯টায় রাজধানীর গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে স্থায়ী কমিটির সদস্যদের সঙ্গে লন্ডন থেকে অনলাইনে যুক্ত হন খালেদা জিয়া ও তারেক রহমান। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে এই তথ্য জানানো হয়েছে।

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও দলের জাতীয় স্থায়ী কমিটি সদস্য খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, বেগম সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু এ সময় উপস্থিত ছিলেন।

এছাড়া, বিএনপির ভাইস-চেয়ারম্যান ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য, যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, ঢাকা মহানগর সভাপতি, সাধারণ সম্পাদক ও অঙ্গ সংগঠন নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান সঞ্চালনা করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।

ভোরের আকাশ/এসএইচ

 সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

সুনামগঞ্জে শতবর্ষী হিজল বাগানে ফের ধান চাষ

 অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

অভয়নগরে পরিবেশ অধিদপ্তরের অভিযান

 দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

দিনাজপুরের নতুন আলুতে আগুন, পুরোনতেই ভরসা

 গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

গাইবান্ধায় ট্রেনের বগি থেকে লাশ উদ্ধার

 বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

বোয়ালমারীতে পিকআপে ট্রেনের ধাক্কা, নিহত ৩

সংশ্লিষ্ট

আমরা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকতে চাই না: জামায়াত আমির

আমরা কোনো নির্দিষ্ট রাষ্ট্রের দিকে ঝুঁকতে চাই না: জামায়াত আমির

দীর্ঘ ৩ দশক পর দিনাজপুর-৬-এ বিএনপির একক প্রার্থী ডা. জাহিদ

দীর্ঘ ৩ দশক পর দিনাজপুর-৬-এ বিএনপির একক প্রার্থী ডা. জাহিদ

দুশ্চিন্তায় জোট প্রার্থীরা

দুশ্চিন্তায় জোট প্রার্থীরা

জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক

জামায়াত আমিরের সঙ্গে নাহিদ ইসলামের বৈঠক